• ই-পেপার

উয়েফা অনূর্ধ্ব-১৬ ফুটবলে শিরোপার পথে বাংলাদেশ

ফিফা বিশ্বকাপ ২০২৬

নিষ্প্রভ রোনালদো, পতুর্গালকে রুখে দিয়ে ডিআর কঙ্গোর চমক

ক্রীড়া ডেস্ক
নিষ্প্রভ রোনালদো, পতুর্গালকে রুখে দিয়ে ডিআর কঙ্গোর চমক
রোনালদোর চোখেমুখে হতাশার ছাপ। ছবি: সংগৃহীত

পতুর্গাল ১-১ ডিআর কঙ্গো

সকালে লিওনেল মেসি হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে জিতিয়েছেন। রাতে সবার চোখ ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে; রোনালদো পর্তুগালের হয়ে কী করেন। কিন্তু রোনালদো সবাইকে হতাশ করলেন। 

রেফারি শেষ বাঁশি বাজাতেই হতাশায় মাথা নাড়লেন রোনালদো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরই মাঠ ছাড়লেন। ভক্ত-সমর্থকদের প্রত্যাশার ধারেকাছেও যে পারফর্ম করতে পারেননি, সেটা তিনি নিশ্চয় অনুধাবন করতে পেরেছেন। নিজে ভালো খেলতে না পারলেও দল জিতলে না হয় সান্ত্বনা খুঁজে পেতেন। হয়তো মুখে হাসি লেগে থাকত। 

কিন্তু সেসবের কিছুই হয়নি। ৫২ বছর পর বিশ্বকাপ খেলতে নেমেই পর্তুগালের সোনালি প্রজন্মকে চমকে দিল ডিআর কঙ্গো। তারকায় ঠাসা পর্তুগিজদের সঙ্গে ১-১ গোলে ড্র করল আফ্রিকার দেশটি। ফলে হতাশায় শুরু হলো রোনালদো-ফার্নান্দেজ-সিলভাদের বিশ্বকাপ অভিযান।

১৯৭৪ সালে বিশ্বকাপে অভিষেক হয়েছিল ডিআর কঙ্গোর। সেই সময় দেশটির নাম ছিল জায়ার। সেবার তারা গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতে হেরে বিদায় নিয়েছিল। তিন ম্যাচে তারা ১৪টি গোল হজম করলেও প্রতিপক্ষের জাল কাঁপাতে পারেনি একটিবারও।

জায়ার থেকে ডিআর কঙ্গো নাম ধারণকারী দেশটা আজ নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট পেল। সেটাও পতুর্গালের মতো শিরোপার অন্যতম দাবিদার দলকে রুখে দিয়ে।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ম্যাচের ৬ মিনিটেই জোয়াও নেভেসের গোলে এগিয়ে গিয়েছিল পর্তুগাল। তখন অনেকেই হয়তো ধরে নিয়েছিলেন, রবার্তো মার্তিনেজের দল বড় ব্যবধানে জিততে চলেছে। 

DR CONGO
ডিআর কঙ্গোর গোল উদযাপন। ছবি: সংগৃহীত

কিন্তু ফুটবল বিশ্বকে চমকে দিয়ে প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা আনে ডিআর কঙ্গো। গোল করেন ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের ফরোয়ার্ড ইওয়ান উইসা। দ্বিতীয়ার্ধে কোনো গোল না হলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় পর্তুগিজদের।

দ্বিতীয় ফুটবলার হিসেবে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেছেন রোনালদো। ডিআর কঙ্গোর বিপক্ষে পুরোটা সময়ই মাঠে ছিলেন। কিন্তু একটিও গোলের সুযোগ সৃষ্টি করতে পারেননি। 

রোনালদোর মতোই ম্যাচের প্রায় পুরো সময় ক্লান্তিকর ফুটবল খেলেছে পর্তুগাল। প্রায় ৭৫ শতাংশ সময় বল দখলে রাখলেও তাদের আক্রমণে পরিকল্পনার অভাব ছিল স্পষ্ট। ছোট ছোট পাসে আক্রমণে উঠে বারবার খেই হারিয়েছে দলটি। এতে ডিআর কঙ্গোর জমাট রক্ষণের কৃতিত্ব থাকলেও রোনালদো-নেভেসদের সহজে বল হারানোর দায়ও আছে অনেক।

CR7
রোনালদোকে কড়া মার্কিংয়ে রেখেছিলেন ডিআর কঙ্গোর খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

তবে শুরুটা দারুণ হয়েছিল পর্তুগিজদের। ৬ মিনিটে বাঁ পাশ থেকে ডি বক্সে মাপা ক্রস বাড়ান পেদ্রো নেতো। অনেকটা উঁচুতে লাফিয়ে জোরালো হেডে দলকে এগিয়ে নেন পিএসজির তরুণ মিডফিল্ডার নেভেস।

এরপর পর্তুগিজদের আক্রমণের ধার একেবারে কমে যায়। প্রথমার্ধের বাকি সময়ে আর একটিও গোলের জন্য শট নিতে পারেনি তারা।

ডিআর কঙ্গোর পারফরম্যান্স বরং প্রশংসনীয় ছিল। পিছিয়ে পড়লেও ঘাবড়ে যায়নি তারা। বিরতির ঠিক আগে তারা পেয়ে যায় গোলও। ছোট করে নেওয়া কর্নারের পর সতীর্থের ক্রস বক্সে পেয়ে হেডে গোলটি করেন অরক্ষিত উইসা। 

প্রথমার্ধের যোগ করা সময়ে পর্তুগালের বিপক্ষে সমতায় ফিরল ডিআর কঙ্গো

ক্রীড়া ডেস্ক
প্রথমার্ধের যোগ করা সময়ে পর্তুগালের বিপক্ষে সমতায় ফিরল ডিআর কঙ্গো
কঙ্গোর সমতায় ফেরার মুহূর্তটি। ছবি : এক্স থেকে

হিউস্টনে তখন প্রথমার্ধের যোগ করা সময়ের খেলা চলছিল। বিরতিতে যাওয়ার কয়েক সেকেন্ড বাকি ছিল। ঠিক সে সময়ে সমতায় ফিরল ডিআর কঙ্গো। তাতে পর্তুগালের বিপক্ষে ১-১ গোলের সমতায় বিরতিতে যায় ফিফা র‌্যাংকিংয়ের ৪৬ নম্বর দলটি।

এর আগে লিওনেল মেসির রেকর্ড স্পর্শ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে সকালে ৬ষ্ঠ বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েন লিওনেল মেসি। রাতে আর্জেন্টিনা অধিনায়কের রেকর্ডে ভাগ বসালেন রোনালদো। রেকর্ডটা যে গড়বেন সেটা আগেই জানা গিয়েছিল। মেক্সিকোর হয়ে বিশ্বকাপে ম্যাচ খেললে তাদের সঙ্গী হবেন গোলরক্ষক গিলর্মো ওচোয়াও।

রোনালদোর রেকর্ড গড়ার ম্যাচ দিয়েই আজ বিশ্বকাপ অভিযান শুরু করেছে পর্তুগাল। শুরুটাও দুর্দান্ত হয়েছে তাদের। ম্যাচের ৬ মিনিটে লিড নিয়েছে ২০১৬ ইউরো জয়ীরা। পেদ্রো নেতার ক্রস থেকে দারুণ এক হেডে গোলটি করেন জোয়াও নেভেস। ম্যাচের ১৪ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ডিআর কঙ্গো। তবে সেদরিক বাকামবুর শটটা ব্লক করে দেন তোমাস আরাউহো। 

বিপরীতে ১৮ মিনিটে দ্বিতীয় লিড নেওয়ার সুযোগ পায় পর্তুগাল। তবে বল পায়ে ক্ষিপ্রতায় প্রতিপক্ষের বক্সে ঢুকলেও শেষ মুহূর্তে বলকে জালের পথ দেখাতে পারেননি নুনো মেন্ডেস। ফিরতি সুযোগ পেয়েছিলেন ব্রুনো ফার্নান্দেজ। তার নেওয়া বাঁ পায়ের শটটি বাইরে দিয়ে যায়।

বিরতিতে যাওয়ার শেষ মুহূর্তে সমতায় ফেরে কঙ্গো। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আর্থুর মুসুয়াকুর ক্রসে কঙ্গোকে সমতায় ফেরান ইয়োনে উইসা। তার নেওয়া হেডের বলটি ঠেকানোর কোনো উপায়ই ছিল না পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তার।

মেসিই সর্বকালের সেরা—মেনে নেওয়ার আহ্বান রোনালদোর

ক্রীড়া ডেস্ক
মেসিই সর্বকালের সেরা—মেনে নেওয়ার আহ্বান রোনালদোর
সংগৃহীত ছবি

সর্বকালের সেরা ফুটবলার কে? সহজ এই প্রশ্নে পৃথিবী কয়েকভাগে বিভক্ত হয়ে পড়ে। কেউ কেউ টেনে আনেন পেলে, ম্যারাডোনার মতো কিংবদন্তিকে। কারো ভোট যায় লিওনেল মেসির বাক্সে। আরেক মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর প্রসঙ্গও টানেন কেউ কেউ।

অধিকাংশ ব্রাজিল সমর্থক কিংবা দেশটির সাবেক ও বর্তমান খেলোয়াড়ের চোখে, পেলে থাকেন সবার ওপরে। তবে চেনা পথে হাঁটেননি রোনালদো নাজারিও। ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার জানিয়েছেন, মেসিই সর্বকালের সেরা ফুটবলার। এ সত্যটি সবার মেনে নেওয়া উচিত বলেও মনে করেন তিনি।

তা সর্বকালের সেরার প্রসঙ্গটি আবার এল কেন? আজ সকালে বিশ্বকাপের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করেছেন মেসি। তাঁর হ্যাটট্রিকে ভর করে আফ্রিকার দেশটিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা।

আজকের ম্যাচের গোল তিনটি নিয়ে বিশ্বকাপে মেসির গোল হয়ে গেল ১৬টি। যা যৌথভাবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড। মিরোস্লাভ ক্লোসার রেকর্ডে ভাগ বসানোর পথে মেসি ছাড়িয়ে গেছেন গার্ড মুলার-রোনালদোকে।

তবে এসব রেকর্ড নিয়ে খুব বেশি মাথাব্যথা নেই মেসির। আর্জেন্টাইন মহাতারকা বলেছেন, ‘ক্লোসা ও রোনালদোর (নাজারিও) মতো খেলোয়াড়দের পাশে থাকা অবশ্যই সম্মানের। এমন তালিকায় থাকলে ভালো লাগে। এমবাপ্পেও সেখানে আছে, ও আজ দুটো গোল করেছে। কিন্তু শেষ পর্যন্ত এগুলো শুধু পরিসংখ্যান, এর বেশি কিছু নয়।’

মেসি যোগ করেন, ‘তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা সম্মানের, কিন্তু আসলে এর আলাদা কোনো মানে নেই। যে রোনালদোকে আমি খেলতে দেখেছি, আমার কাছে তিনি ইতিহাসের অন্যতম সেরা। অথচ তিনিএই তালিকার শীর্ষে নেই। তাই এগুলো শুধু সংখ্যার হিসাব মাত্র।’

নিজে বিশ্বকাপে রেকর্ড গড়ার পরও রোনালদোর প্রতি সম্মান জানান মেসি। ব্রাজিলের সাবেক মহাতারকার থেকে ফিরতি প্রশংসা আসতেও সময় লাগেনি বেশি। তিনি তো মেসিকে সর্বকালের সেরার তকমাই দিয়ে দিলেন। 

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে রোনালদো বলেছেন, ‘আর লুকিয়ে না থেকে সত্যটা মেনে নেওয়ার সময় এসেছে। সে-ই (মেসি) সর্বকালের সেরা ফুটবলার।’ রোনালদো যোগ করেন, ‘ও প্রতি মৌসুমে, এমনকি বিশ্বকাপেও ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছে। এটা একটা অবিস্মরণীয় ও ঐতিহাসিক রাত, যা চিরদিন ইতিহাসের পাতায় লেখা থাকবে।’

মেসির নিত্যনতুন রেকর্ড গড়া প্রসঙ্গে রোনালদো জানিয়েছেন, এসব আর তাঁকে অবাক করে না। রোনালদোর ভাষায়, ‘রেকর্ড তো গড়াই হয় ভাঙার জন্য। আর যে এসব রেকর্ড ভাঙছে, তা আর কোনো ফুটবল ভক্তকেই অবাক করে না। এছাড়া আর্জেন্টিনা তো বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন।’

দেখে নিন ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের একাদশ

ক্রীড়া ডেস্ক
দেখে নিন ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের একাদশ
অনুশীলনের মাঝে কোচের সঙ্গে হাসিমুখে রোনালদো। ছবি : রয়টার্স

কিংবদন্তি ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকা করলে নিশ্চিতভাবেই পতুর্গালের বেশ কজন থাকবেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইউসেবিও, লুইস ফিগো ও ক্রিস্টিয়ানো রোনালদো।

কিন্তু বিশ্বকাপজয়ীদের তালিকা করলে থাকবেন না কেউই। ২০১৬ সালের ইউরো জয়ীদের বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য তৃতীয় স্থান। ১৯৬৬ বিশ্বকাপের সেই দলে ছিলেন ইউসেবিও। ২০০৬ সালে ফিগো-রোনালদো জুটিও পর্তুগালকে শেষ চারে জায়গা এনে দিয়েছিল।

দুই পূর্বসূরি পারেননি নিজ দেশকে শিরোপা এনে দিতে। এবার কি পারবেন ‘সিআর সেভেন’। লিওনেল মেসি-গিয়ের্মো ওচোয়ার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ষষ্ঠবারের মতো বিশ্বমঞ্চে অংশ নিচ্ছেন তিনি। বয়স ৪১ হওয়ায় অমরত্ব লাভের এটাই শেষ সুযোগ তার। সেই লক্ষ্য পূরণে এবার পাশে পাচ্ছেন নিজেদের ইতিহাসের সোনালি প্রজন্মকে।

আজ ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে সেই অভিযান শুরু করবেন রোনালদোরা। অভিযানে কারা নামছেন প্রথম ম্যাচের একাদশে তা জানিয়ে দিয়েছেন কোচ রবার্তো মার্তিনেজ। 

রোনালদোকে নিয়েই আক্রমণভাগ সাজিয়েছেন মার্তিনেজ। ৪-৩-২-১ ফর্মেশনে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর সঙ্গী হবেন ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা ও পেদ্রো নেতো। 

পর্তুগালের একাদশ-

দিয়োগো কস্তা (গোলরক্ষক), জোয়াও ক্যানসেলো, রেনেতো ভেইগা, তোমাস আরাউহো, নুনো মেন্দেস, ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, জোয়াও নেভেস, বের্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, পেদ্রো নেতো।

উয়েফা অনূর্ধ্ব-১৬ ফুটবলে শিরোপার পথে বাংলাদেশ | কালের কণ্ঠ