আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টসে জিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। স্মৃতি মান্ধানা দুর্দান্ত ব্যাটিংয়ে ১৭০ রানের লড়াকু লক্ষ্য দিয়েছে পাকিস্তানকে।
রবিবার (১৪ জুন) বার্মিংহামে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ 'এ'য়ের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে হারমানপ্রীতরা।
ম্যাচের প্রথম ওভারের সাদিয়া ইকবালের বলে মুনেবা আলির তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন শাফালি ভার্মা। এসময় তিনি করেন ৬ রান। শুরুতে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত।
চতুর্থ ওভারে জেমিমা রদ্রিগেজকে তুলে দ্বিতীয় ধাক্কা দেয় রামিন শামিম। দুর্দান্ত বলে ফাতিমা সানার কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরে জেমিমা।
এরই পরই শুরু হয় স্মৃতি মান্ধানা শো। চার-ছয়ে দলের রানের চাকা সচল রাখেন তিনি। সাত চার ও এক ছয়ে ৩৪ বলের ঝোড়ো ব্যাটিং অর্ধশতক তুলে নেয় এই ব্যাটিং তারকা।




