• ই-পেপার

ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ের শীর্ষ দশে মোহাম্মদ আমির

একাদশেও জায়গা হারাচ্ছেন আফঈদা

গোয়া থেকে প্রতিনিধি
একাদশেও জায়গা হারাচ্ছেন আফঈদা
ছবি : মীর ফরিদ

ভারতের বিপক্ষে ম্যাচে একাদশে জায়গা হারাতে পারেন ডিফেন্ডার আফঈদা খন্দকার। মালদ্বীপের বিপক্ষে এই সেন্টার ব্যাকের পারফরম্যান্স প্রত্যাশা মেটাতে পারেনি। প্রতিপক্ষ দল যে দুইটি কাউন্টার অ্যাটাক করেছে, দুইটিতে গোল হজম করে বাংলাদেশ। বিশেষ করে, দ্বিতীয় গোলে আফঈদার প্রচেষ্টা নিয়ে প্রশ্ন উঠেছে। যে কারণে আজ ভারত ম্যাচে তার জায়গা হতে পারে বেঞ্চে।

গতকাল অনুশীলনেও এমন আভাস পাওয়া গেছে। ডন বস্কো বিশ্ববিদ্যালয় মাঠে ম্যাচ আবহ প্রস্তুতিতে আফঈদার পরিবর্তে সেন্টার ব্যাকে দেখা গেছে সুরমা জান্নাতকে। পুরোটা সময়ই মূল দলের সঙ্গে অনুশীলন করেছেন সুরমা। আর আফঈদা ছিলেন বেঞ্চের দলে। 

টিম ম্যানেজমেন্ট সূত্রেও জানা গেছে, আফঈদাকে আজ বেঞ্চে বসতে হতে পারে।

তবে সবকিছু নির্ভর করছে কোচ পিটার বাটলারের ওপর। ম্যাচের আগে দলীয় মিটিংয়ের পর জানা যাবে কারা থাকছে মূল একাদশে।

২০২৩ সালের পহেলা ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হয় আফঈদার। এরপর থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২৪টি। কিন্তু কোনো ম্যাচেই পারফরম্যান্সের কারণে বাদ পড়েননি। অবশেষে ভারত ম্যাচে জায়গা হারাতে চলেছেন। এর আগে অধিনায়কত্বও হারিয়েছেন তিনি। সবমিলিয়ে বেশ কঠিন সময় পার করছেন ২০ বছর বয়সী এই ফুটবলার।

নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারতের ম্যাচ শুরু হবে রাত ৮টায়। দুই দলই প্রথম ম্যাচ জেতায় সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। তবে কারা গ্রুপসেরা হবে তা নির্ধারণ হবে আজকের ম্যাচে। সেরা হতে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই, আর ভারতের ড্র-ই যথেষ্ট।
 

ব্রাজিলের বিশ্বকাপ দলে না থাকা তারকা চ্যাম্পিয়নস লিগে গড়লেন ইতিহাস

ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের বিশ্বকাপ দলে না থাকা তারকা চ্যাম্পিয়নস লিগে গড়লেন ইতিহাস
ছবি : রয়টার্স

চ্যাম্পিয়নস লিগে আর্সেনালকে স্পটকিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফরাসি জায়ান্ট পিএসজি। এতেই রিয়াল মাদ্রিদের রড্রিগোকে পেছনে ফেলে সর্বকনিষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে দুইটি চ্যাম্পিয়নস লিগ জয়ের ইতিহাস গড়েছেন লুকাস বেরালদো। 

২০২৪-২৫ এবং ২০২৫-২৬ মৌসুমে বেরালদো প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি) হয়ে টানা দুইটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেন।

পরিসংখ্যান অনুযায়ী, বেরালদো ২২ বছর, ৬ মাস এবং ৬ দিন বয়সে দুইটি চ্যাম্পিয়নস লিগ জিতলেন। 

এর আগে রিয়ালের হয়ে রড্রিগো ২৩ বছর, ৪ মাস এবং ২৩ দিন বয়সে দুইটি চ্যাম্পিয়নস লিগ জিতে এই রেকর্ড নিজের করে রেখেছিলেন। 

পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয়ের যত ইতিহাস

ক্রীড়া ডেস্ক
পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয়ের যত ইতিহাস
ছবি : রয়টার্স

ইউরোপীয় ফুটবলে নিজেদের আধিপত্য আরো একবার প্রমাণ করল পিএসজি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখেছেন ফরাসি জায়ান্টরা।

ম্যাচের শুরুটা অবশ্য স্বপ্নের মতো ছিল আর্সেনালের জন্য। মাত্র ছয় মিনিটেই কাই হাভার্টজ গোল করে এগিয়ে দেন লন্ডনের ক্লাবটিকে। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি পিএসজি। দ্বিতীয়ার্ধে খভিচা কাভারেস্খেইয়ার ওপর ক্রিস্তিয়ান মস্কেরার ফাউলে পাওয়া পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান উসমান দেম্বেলে।

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটেও ফল না আসায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে এবেরেচি এজে ও গ্যাব্রিয়েল মাগালহায়েসের শট ব্যর্থ হলে আবারও চ্যাম্পিয়নস লিগের ট্রফি উঁচিয়ে ধরে পিএসজি।

পরিসংখ্যানে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল—

এই জয়ের মাধ্যমে পিএসজি ইতিহাসের মাত্র তৃতীয় দল হিসেবে টানা দুই মৌসুমে একই সঙ্গে ঘরোয়া লিগ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের কীর্তি গড়ল। এর আগে এমন কৃতিত্ব দেখাতে পেরেছিল শুধু রিয়াল মাদ্রিদ ও আয়াক্স।

আরেকটি রেকর্ড গড়েছেন পিএসজি কোচ লুইস এনরিকে। কোচ হিসেবে এটি তার তৃতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ফলে তিনি পেপ গার্দিওলা, জিনেদিন জিদান ও বব পেইসলির পাশে জায়গা করে নিয়েছেন। তার ওপরে রয়েছেন শুধু কার্লো আনচেলত্তি, যার ঝুলিতে রয়েছে পাঁচটি ইউরোপিয়ান কাপ।

২৪.৭
ফাইনালে আর্সেনাল বলের দখল রাখতে পেরেছিল মাত্র ২৪.৭ শতাংশ সময়, যা ২০০৩-০৪ মৌসুম থেকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে পিএসজি বল দখলে রেখেছিল ৭৫ শতাংশ সময় এবং ম্যাচের ২৮টি শটের মধ্যে ২১টিই ছিল তাদের।

২২৬
হারের মধ্য দিয়ে আর্সেনালের দীর্ঘ অপেক্ষাও আরো দীর্ঘ হলো। ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগে ২২৬টি ম্যাচ খেলেও এখনো শিরোপার দেখা পায়নি গানাররা, যা এই প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বেশি।


তবে ব্যক্তিগত অর্জনের তালিকায় নাম তুলেছেন কাই হাভার্টজ। তিনি ইউরোপিয়ান কাপের ইতিহাসে চতুর্থ ফুটবলার হিসেবে দুটি ভিন্ন ক্লাবের হয়ে ফাইনালে গোল করার কীর্তি গড়েছেন। এর আগে ২০২১ সালে চেলসির হয়ে ফাইনালে গোল করেছিলেন জার্মান এই তারকা।


ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে পিএসজির আধিপত্যও অব্যাহত রয়েছে। নকআউট পর্বে ইংলিশ প্রতিপক্ষের বিপক্ষে টানা সাতটি ম্যাচ জিতেছে তারা এবং শেষ ১০ ম্যাচে অপরাজিত রয়েছে।

১৭
উসমান দেম্বেলে আবারও নিজেকে বড় ম্যাচের নায়ক হিসেবে প্রমাণ করেছেন। গত মৌসুমের শুরু থেকে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে তার গোল ও অ্যাসিস্ট মিলিয়ে অবদান এখন ১৭টি, যা এই সময়ে যেকোনো খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ।

৪৫
এদিকে চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে পিএসজির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৪৫ এ। এর মাধ্যমে তারা ১৯৯৯-২০০০ মৌসুমে বার্সেলোনার গড়া সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছে।
 

তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জিতে এনরিকে বললেন, ‘কিংবদন্তি? ওসবে আমার আগ্রহ নেই’

ক্রীড়া ডেস্ক
তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জিতে এনরিকে বললেন, ‘কিংবদন্তি? ওসবে আমার আগ্রহ নেই’
ছবি : রয়টার্স

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালের ষষ্ঠ মিনিটের গোলটি ছিল পিএসজির জন্য সবচেয়ে কঠিন ধাক্কা বলে মনে করেন কোচ লুইস এনরিকে। তবে সেই ধাক্কা সামলে উঠে শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বার ইউরোপ সেরার মুকুট ধরে রাখেন ফরাসি জায়ান্টরা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। মাত্র ছয় মিনিটে কাই হাভার্টজ একক প্রচেষ্টায় গোল করে লন্ডনের ক্লাবটিকে স্বপ্নের সূচনা এনে দেন। হঠাৎ পাওয়া সেই গোলের পর পিএসজিকে দীর্ঘ সময় লড়াই করতে হয়েছে শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ আর্সেনাল রক্ষণভাগের বিরুদ্ধে।

দ্বিতীয়ার্ধে উসমান দেম্বেলের পেনাল্টি গোলে সমতায় ফেরে পিএসজি। এরপর নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপের লড়াইয়ে জয় তুলে নেয় প্যারিসের ক্লাবটি।

ম্যাচ শেষে এনরিকে বলেন, ‘ম্যাচটা তাদের জন্য আদর্শভাবেই শুরু হয়েছিল। তারা ভাগ্যের সুবিধায় প্রথম দিকেই গোল পেয়ে যায়। এরপর আমাদের জন্য কাজটা আরো কঠিন হয়ে পড়ে, কারণ আর্সেনাল জানে কীভাবে রক্ষণ সামলাতে হয়।’

তিনি আরো বলেন, ‘ওদের বিপক্ষে খেলাটা খুব কঠিন ছিল। আমরা সাধারণত অনেক খেলোয়াড় নিয়ে আক্রমণ করি, কিন্তু আর্সেনাল শারীরিকভাবে খুব শক্তিশালী দল। তারা প্রতিটি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছে। তবুও আমি মনে করি আমরা সমতায় ফেরার যোগ্য ছিলাম এবং শেষ পর্যন্ত ট্রফি জিততে পেরে আমরা ভীষণ খুশি।’

এই জয়ের মাধ্যমে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ যুগে (১৯৯২ সালের পর) রিয়াল মাদ্রিদের পর মাত্র দ্বিতীয় দল হিসেবে টানা দুবার শিরোপা জয়ের কীর্তি গড়ল।

এদিকে কোচ হিসেবে নিজের তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ের পরও ‘লিজেন্ড’ তকমা নিতে রাজি নন এনরিকে। তিনি বলেন, ‘লিজেন্ড? ওসবে আমার কোনো আগ্রহ নেই। আমার এখনো মাত্র তিনটি শিরোপা। তাই আরো উন্নতি করতে হবে। অবশ্যই আমি চতুর্থটাও জিততে চাই।’

তিনি যোগ করেন, ‘এই মুহূর্তে অনুভূতিগুলো মিশ্র। আনন্দ, ক্লান্তি সবকিছু একসঙ্গে কাজ করছে। কিন্তু মৌসুমের সেরা মুহূর্ত এটি। টানা দুবার চ্যাম্পিয়ন হওয়া সত্যিই অবিশ্বাস্য।’

অন্যদিকে পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি জানিয়েছেন, তিনি আত্মবিশ্বাসী যে এনরিকে ক্লাবেই থাকবেন। নতুন চুক্তি নিয়ে আলোচনা চললেও স্প্যানিশ এই কোচকে বিশ্বের সেরা কোচ বলে আখ্যা দিয়েছেন তিনি।

আল-খেলাইফি বলেন, ‘তিনি শুধু অসাধারণ কোচ নন, একজন দুর্দান্ত মানুষও। আমাদের প্রকল্পের জন্য তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তরুণ একটি দল নিয়ে তিনি যা করেছেন, তা সত্যিই অসাধারণ।’

ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ের শীর্ষ দশে মোহাম্মদ আমির | কালের কণ্ঠ