• ই-পেপার

আর্সেনালকে হারিয়ে জুয়ান গাম্প ট্রফি জিতল বার্সেলোনা

বিশ্বকাপের মাঝেই বাড়ি ফিরতে চাওয়ায় সমালোচিত বেলজিয়াম তারকা

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের মাঝেই বাড়ি ফিরতে চাওয়ায় সমালোচিত বেলজিয়াম তারকা

বিশ্বকাপ মিশনে প্রথম ম্যাচে মিশরের সঙ্গে ড্র করে এমনি বিপাকে রয়েছে বেলজিয়াম। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী ইরানের। এরই মধ্যে আবার প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে বিশ্বকাপ ক্যাম্প ছাড়তে চেয়েছে তারকা উইঙ্গার জেরেমি ডোকু। দলের এমন সময়ে বিশ্বকাপ থেকে বাড়ি ফিরতে চাওয়ায় ব্যাপক সমালোচনার শিকার ২৪ বছর বয়সী এই উইঙ্গার।

বিসিসির প্রতিবেদন অনুযায়ী, বেলজিয়ামের এই তারকার স্ত্রী শিরিনের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে সন্তান প্রসবের কথা রয়েছে। বিশ্বকাপে টিকে থাকলে  জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে কোয়ার্টারে থাকবে রেড ডেভিলসরা।

 

ম্যানচেস্টার সিটির ২৪ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, ‘এটা আমার প্রথম সন্তান, তাই আমি অবশ্যই সেখানে থাকতে চাইব’।

তবে বিশ্বকাপ ছেড়ে দেশে ফেরার পরিকল্পনায় তীব্র সমালোচনা করেন ‘লা কিপ’ চ্যানেলের উপস্থাপিকা ফ্রান্স পিয়েরন। 

উপস্থাপিকা ফ্রান্স পিয়েরন সমালোচনার পর স্যোশাল প্ল্যাটফর্মে ডোকুকে সমর্থন দিয়েছেন সাবেক স্বর্ণ জয়ী বক্সার ব্রাহিম আসলুম। তিনি লেখেন, ‘একটি শিশু আপনার পুরো জীবন। বিশ্বকাপ যখন শেষ হয়, তখনই তা শেষ।’

গত শনিবার পিয়েরন সমালোচনার জন্য নিজের এক্সে এক পোস্টে ক্ষমা চান।

ইংল্যান্ড সফরে ভারতের ওয়ানডে দলে একাধিক চমক

ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ড সফরে ভারতের ওয়ানডে দলে একাধিক চমক
সংগৃহীত ছবি

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। শুভমান গিলের নেতৃত্বেই ইংল্যান্ড সফরে এক দিনের সিরিজে খেলবে ভারতীয় ক্রিকেট দল। একই সঙ্গে চোট কাটিয়ে ওয়ানডে ফরম্যাটে দলে ফিরেছেন দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার জাসপ্রীত বুমরাহও।

আগামী ১৪ জুলাই এজবাস্টনে প্রথম ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে এই সিরিজ শুরু হবে। বিসিসিআইয়ের নির্বাচন কমিটির ঘোষিত এই দলে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রেয়াস আইয়ারকে। দলে উইকেটকিপার হিসেবে থাকছেন কেএল রাহুল ও ইশান কিষাণ। তবে ফিটনেসজনিত সমস্যার কারণে এই ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

বিসিসিআইয়ের এই দল ঘোষণার মধ্য দিয়ে ভারতের সীমিত ওভারের ক্রিকেটের ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামো আরো স্পষ্ট হয়ে উঠল। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তরুণ গিলের ওপর ভরসা রেখেছে নির্বাচক কমিটি। 

ঠিক তেমনই অভিজ্ঞদের ফিরিয়ে ভারসাম্য বজায় রাখা হয়েছে। সেই সাথে দলে জায়গা পেয়েছেন তরুণ উদীয়মান তারকারাও। দলে আছেন তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা ও  গুরনুর ব্রার। ফলে পূর্ণ শক্তির দল ওডিআই দল নিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে ভারত।

ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতের ওডিআই স্কোয়াড : শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), কেএল রাহুল (উইকেটকিপার), ইশান কিশান (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, অর্শদী সিং, গুরনুর ব্রার।

এর পাশাপাশি বিসিসিআই জানিয়েছে, আইপিএল ২০২৬ চলাকালীন বাঁ পায়ে চোট পাওয়া স্পিনার বরুণ চক্রবর্তী আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন। তিনি বর্তমানে বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সে সুস্থতার চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। আয়ারল্যান্ড সিরিজে ভারতীয় টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার। 

অনুশীলনে এমবাপ্পে-দেম্বেলে ‘দ্বন্দ্ব’,আসল ঘটনা হলো...

ক্রীড়া ডেস্ক
অনুশীলনে এমবাপ্পে-দেম্বেলে ‘দ্বন্দ্ব’,আসল ঘটনা হলো...

বিশ্বকাপে অভিযানে ভালোভাবেই শুরু করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ইরাকে বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে অনুশীলনে ঘাম ঝরাচ্ছে দিদিয়ের দেশম শিষ্যরা। ওসমানে ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পের,  দেজিরে দুয়ে, মাইকেল ওলিসে এবং জুল কুন্ডে অনুশীলনের একটি ভিডিও দ্রুতই ভক্তদের মাঝে মনোযোগ আকর্ষণ করে। অনুশীলনের মাঝে ডেম্বেলে-এমবাপ্পের খুনসুটিকে কথিত ‘দ্বন্দ্ব’ হিসেবে শিরোনাম হয়। 

ভিডিওতে দেখা যায়, মূলত ফরাসি শিবিরের একটি মজার ও হালকা মেজাজের প্রশিক্ষণ মাঠের ঘটনা। যা কোনো বাস্তব অভ্যন্তরীণ কোন্দল নয়। বিশ্বকাপ চলাকালীন ইরাকের বিপক্ষ ম্যাচের আগে বিশেষ অনুশীলনের সময় এই ঘটনাটি ঘটে।

জানা যায়,অনুশীলন সেশনে কিলিয়ান এমবাপ্পে, ডিজেয়ার দুয়ে, মাইকেল অলিস এবং জুলেস কুন্দে মিলে ডেম্বেলেকে হারানোর জন্য গোপনে জোট বাঁধেন। ওসমানে ডেম্বেলে দ্রুতই তার সতীর্থদের এই গোপন পরিকল্পনা ধরে ফেলেন। উচ্চস্বরে তাদের ওপর চড়াও হন (বা তাদের পরিকল্পনা ফাঁস করে দেন)।

পুরো বিষয়টি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও হাসিখেলার ছলে ঘটেছিল। ডেম্বেলে ও তার সতীর্থরা এটি বোঝার পর হাসিতে ফেটে পড়েন। যা ফরাসি ড্রেসিংরুমের চমৎকার পরিবেশকেই প্রমাণ করে।

বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রস্তুতির সময় ফ্রান্সের অন্যতম সেরা তারকাদের এমন রসিকতা করতে দেখা গেছে। যা বেশ আনন্দিত করেছে নেটিজেনদের।

অস্ট্রিয়া ম্যাচের আগে বারবিকিউ পার্টিতে আর্জেন্টিনা দল

ক্রীড়া ডেস্ক
অস্ট্রিয়া ম্যাচের আগে বারবিকিউ পার্টিতে আর্জেন্টিনা দল
সংগৃহীত ছবি

বিশ্বকাপে প্রথম ম্যাচে দারুণ জয়ে শুরু করে আর্জেন্টিনা। ম্যাচে হ্যাটট্রিক করে দলের মহাতারকা লিওনেল মেসি। দ্বিতীয় ম্যাচের আগে ইনজুরি থেকেও ফিট হয়ে ফিরছেন দলের গুরুত্বপূর্ণ কয়েকজন তারকা। এতে ফুরফুরে মেজাজে রয়েছে মেসিবাহিনী। 

ডালাসে দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ঐতিহ্যবাহী বারবিকিউ পার্টি আয়োজন করেছে আলবিসেলেস্তেরা। সেই অনুষ্ঠানে বাজপাখি নামে পরিচিত আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে অনেক উৎফুল্ল দেখা গেছে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করা ভিডিও এমনটি দেখা যায়। ভিডিওতে দেখা যায়, বারবিকিউ করার সময় নাচতে দেখা গেছে এমি মার্তিনেসকে। বাকিদের সঙ্গে মজাও করছেন তিনি।

জুলিয়ানো সিমিওনে ও এক্সেকুয়েল পালাসিওসকে বারবিকিউ খেতে দেখা গেছে। লাউতারো মার্তিনেস মোবাইলে কী যেন দেখাচ্ছিলেন সতীর্থদের।

কিভাবে একটা বারবিকিউ পার্টি আয়োজন করা হয়, সেটা দেখা গেছে ভিডিওতে। বড় টুর্নামেন্টে অংশ নিলে আর্জেন্টিনা সাধারণত বেস ক্যাম্পে ‘আসাদো’ (আর্জেন্টাইন বারবিকিউ) আয়োজন করে থাকে। অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ঐতিহ্যবাহী এই বারবিকিউ পার্টি আয়োজন করেছে টিম ম্যানেজমেন্ট।

আগামীকাল বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাসে শুরু হবে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ। রেকর্ডের বরপুত্র নামে পরিচিত মেসিকে হাতছানি দিচ্ছে অসংখ্য রেকর্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ডালাসেই খেলবে আর্জেন্টিনা। ২৮ জুন বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে জর্দান-অস্ট্রিয়া ম্যাচ।

আর্সেনালকে হারিয়ে জুয়ান গাম্প ট্রফি জিতল বার্সেলোনা | কালের কণ্ঠ