• ই-পেপার

বাংলাদেশের জাতীয় ফুটবলে ১০ বছরে ২০ কোচ!

একদিনে খেলল আট দল, জিতল না কেউই

ক্রীড়া ডেস্ক
একদিনে খেলল আট দল, জিতল না কেউই
ছবি : রয়টার্স

ইতিহাসের বিরল এক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। এক দিনে অনুষ্ঠিত চারটি ম্যাচের সবকটিই শেষ হয়েছে সমতায়। আটটি দল মাঠে নামলেও কেউই জয় না পাওয়ায় ৬৮ বছর পর এমন দৃশ্য আবার দেখা গেল ফিফা বিশ্বকাপে। 

দিনের প্রথম ম্যাচে স্পেন ও কেপ ভার্দে গোলশূন্য ড্রয়ে শেষ করে। এরপর বেলজিয়াম ও মিসর ১–১ গোলে পয়েন্ট ভাগাভাগি করে নেয়। একই ব্যবধানে ১–১ ড্র করে সৌদি আরব ও উরুগুয়ে। দিনের শেষ ম্যাচে ইরান ও নিউজিল্যান্ডের লড়াইয়ে ২–২ গোলের রোমাঞ্চকর সমতা দেখা যায়।

এক দিনে চারটি ম্যাচের সবকটি ড্র হওয়া সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে। 

সেই আসরে সুইডেন–ওয়েলস (০–০), যুগোস্লাভিয়া–প্যারাগুয়ে (৩–৩), ইংল্যান্ড–অস্ট্রিয়া (২–২) এবং নর্দান আয়ারল্যান্ড–জার্মানি (২–২) ম্যাচগুলোও শেষ হয়েছিল ড্রয়ে।

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ, কখন কোথায় কিভাবে দেখবেন

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ, কখন কোথায় কিভাবে দেখবেন
সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা ও উত্তেজনার কোনো সীমা নেই। আর যদি হয় আর্জেন্টিনার ম্যাচ, তবে তো ভক্তদের আগ্রহের কোনো কমতি থাকে না।

আগামীকাল বুধবার (১৭ তারিখ) সকাল ৭টায় আলজেরিয়ার মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

ঘরে বসেই টিভিতে দেশের তিনটি চ্যানেলে দেখা যাবে ব্রাজিল-মরক্কোর খেলা। রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও এই ফুটবল মহাযজ্ঞের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও সময় টেলিভিশন। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফার কাছ থেকেই সম্প্রচারস্বত্ব কিনেছে তারা।

এছাড়া মোবাইল ফোন কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে সেক্ষেত্রে সাবস্ক্রিপশন ফি দিতে হবে।

নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা। এ ছাড়া পাড়া-মহল্লার বিভিন্ন জায়গায় বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপ।
 

আলজেরিয়ার বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনার একাদশ

ক্রীড়া ডেস্ক
আলজেরিয়ার বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনার একাদশ
ছবি : রয়টার্স

বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে বুধবার (১৭ জুন) সকালে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরের অবস্থা নিয়ে কথা বলেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। 

তিনি বলেন, ‘এটা শুধু একটি ফুটবল ম্যাচ। আমাদের আগের বিশ্বকাপের অভিজ্ঞতা আছে। প্রথম ম্যাচটি মৌলিক বা নির্ধারক কিছু নয়। এটি গুরুত্বপূর্ণ, কিন্তু সবকিছু প্রথম ম্যাচেই শেষ হয়ে যায় না।’

এসময় আর্জেন্টিনার কোচ জানান, আগের চোট নিয়ে উদ্বেগ থাকলেও আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ—তিনজনই আর্জেন্টিনার হয়ে খেলার জন্য প্রস্তুত আছেন।

মেসি হালকা হ্যামস্ট্রিং চোটে ভুগছিলেন, আলভারেজের গোড়ালিতে চোট ছিল আর গোলরক্ষক মার্তিনেজের অনামিকা আঙুলে ফ্র্যাকচার থাকলেও তারা তিন জনই শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসানদ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদা।

আলজেরিয়ার সম্ভাব্য একাদশ:
লুকা জিদান, রফিক বেলগালি, এইসা মান্দি, রামি বেনসেবাইনি, রায়ান আইত-নুরি, নাবিল বেনতালেব, হোসেম আউয়ার, রিয়াদ মাহরেদ, ইব্রাহিম মাজা, মোহামেদ আমৌরা ও আমিনে গৌরি। 
 

সৌদির কাছে হারের স্মৃতি নিয়ে আলজেরিয়ার বিপক্ষে সতর্ক আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
সৌদির কাছে হারের স্মৃতি নিয়ে আলজেরিয়ার বিপক্ষে সতর্ক আর্জেন্টিনা

মরক্কোর ফুটবলারদের পারফরম্যান্স বিশ্বমঞ্চে কতটা উজ্জ্বল, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর এবার আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরুর আগে প্রতিপক্ষ আলজেরিয়ার খেলার ধরনের মধ্যে সেই মরক্কোরই প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছেন লিওনেল স্কালোনি। স্বভাবতই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষকে ভীষণ সমীহ করছেন আলবিসেলেস্তেদের এই মাস্টারমাইন্ড কোচ।

২০২২ সালের কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত সেই হারের ক্ষত এখনো ভোলেননি স্কালোনি। চার বছর আগের সেই ধাক্কা সামলে শেষ পর্যন্ত বিশ্বজয় করলেও, এবার আর কোনো রকম অসতর্কতার সুযোগ দিতে চান না তিনি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি নিয়ে তাই ভীষণ সতর্ক আর্জেন্টিনা বস।

তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার অভিযান শুরু হচ্ছে বাংলাদেশ সময় আগামীকাল বুধবার সকাল সাতটায় । ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের প্রশংসায় মেতে ওঠেন স্কালোনি।

আলজেরিয়াকে সমীহ করে স্কালোনি বলেন, ‘তারা দুর্দান্ত একটি দল, যাদের আক্রমণভাগে দ্রুতগতির খেলোয়াড় আছে। দলটির ব্যাপারে সতর্ক থাকা এবং তাদের সম্মান করা উচিত। তারা পরিস্থিতি কঠিন করে তুলবে।’

আলজেরিয়ার খেলার ধরনকে মরক্কোর সঙ্গে তুলনা করে আর্জেন্টিনা কোচ আরও যোগ করেন, ‘মরক্কোর মতোই প্রতিদ্বন্দ্বী আলজেরিয়া। তারা একইভাবে খেলে, তাদের দারুণ সব খেলোয়াড় ও অসাধারণ একজন কোচ আছেন, যিনি তার দলকে খুব ভালোভাবে খেলান।’

অবশ্য প্রথম ম্যাচের আগে দলের ওপর বাড়তি কোনো চাপ তৈরি হতে দিতে চান না কাতার বিশ্বকাপজয়ী এই কোচ। দলের সবাই মানসিকভাবে বেশ নির্ভার আছে দাবি করে স্কালোনি বলেন, ‘গত বিশ্বকাপ থেকে আমরা জানি যে, প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ হলেও, তা নির্ণায়ক হয় না। আমরা মানসিকভাবে শান্ত আছি যে, প্রথম ম্যাচেই সবকিছু শেষ হয়ে যায় না।’

বাংলাদেশের জাতীয় ফুটবলে ১০ বছরে ২০ কোচ! | কালের কণ্ঠ