• ই-পেপার

মহানবী (সা.)-এর জীবনী লিখতে চান আসিফ নজরুল

সহকর্মীর ‘লাল কলম’টি ফিরে পেতে ফেসবুক পোস্ট

অনলাইন ডেস্ক
সহকর্মীর ‘লাল কলম’টি ফিরে পেতে ফেসবুক পোস্ট
ছবি : এআই

স্কুলশিক্ষিকা আয়েশার (ছদ্মনাম) পছন্দের একটি কলম হারিয়ে গেছে। প্রিয় কলম হারিয়ে সহকর্মীদের কাছে সেটির খোঁজ করছিলেন বারবার। ঠিক তখনই স্কুলশিক্ষিকা হারানো কলম ফিরে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন তার এক সহকর্মী। সোমবার (২৭ জুলাই) দুপুরে ফেসবুকে পোস্ট দেন তিনি।

পোস্টদাতা মিজানুর রহমান লেখেন, ‘আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা (বাংলা) তার একটি লাল কলম হারিয়ে গেছে। কোনো সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকলে যোগাযোগ করুন।’ 

পোস্ট দেওয়ার পর পরই বিভিন্ন আইডি থেকে ফেসবুক ব্যবহারকারীরা নানা ধরনের মন্তব্য করেন। সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি লেখেন, ‘ভাই, কলমওয়ালার বউ কলম পেয়েছে, ওখানে যোগাযোগ করলেই কলম পাওয়া যাবে।’

ফেরদৌস হাসান নামের এক ব্যক্তি লেখেন, ‘আসসালামু আলাইকুম মামা, আমি একটি পাইছি, নিতে হলে ঢাকা আসতে হবে।’

মজার ছলে শাহ আলম নামের এক ব্যক্তি লেখেন, ‘মসজিদে খিচুড়ি দিয়ে দোয়া নিতে পারেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক কলম হারানো ওই শিক্ষক বলেন, ‘স্কুলে আসার পর কলমটি খুঁজে পাচ্ছিলাম না। তখন সহকর্মীদের বারবার বলছিলাম আমার লাল কলমটি হারিয়ে গেছে। কলমটি আপনারা (সহকর্মী) কেউ পেয়েছেন কি না? তারপর আমার ওই সহকর্মী মজা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘কলমটি পেয়েছি। একটি বইয়ের পাতার ভাঁজে ছিল সেটি।’

সিজেপির আন্দোলনের সাফল্যকে নিজেদের কৃতিত্ব দাবি করেছে জামায়াত : রাশেদ খান

অনলাইন ডেস্ক
সিজেপির আন্দোলনের সাফল্যকে নিজেদের কৃতিত্ব দাবি করেছে জামায়াত : রাশেদ খান
সংগৃহীত ছবি

বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছেন জামায়াতের বুদ্ধিজীবীরা।

সোমবার তার নিজের ভেরিফয়েড ফেসবুক অ্যাকাউন্টে এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, ‘তাদের একজন বুদ্ধিজীবী বলেছেন, জামায়াত যদি ভারতে আন্দোলন করাতে পারে, বাংলাদেশে কেন পারবে না। জামায়াত যদি না চায়, বিএনপি এক মিনিটও টিকবে না। এই হলো জামায়াতের থিংক ট্যাংক। আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই ঘিলু দিয়ে জামায়াত রাষ্ট্র চালাবে।’

জামায়াত তাদের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিতে বিভিন্ন সেমিনার বা কনফারেন্সে এসব বুদ্ধিজীবীদের নিয়ে যায়। জনসভায় নিয়ে গিয়ে বক্তব্য করায়, বক্তব্য শুনে সবাই আলহামদুলিল্লাহ বলা শুরু করে। তাই তো বলি, মানুষের মাথায় গোবর থাকে কিভাবে?

তিনি বলেন, শাহরিয়ার কবিরদের মতো মানুষেরা যদি জামায়াতের প্রশিক্ষক হয়, তবে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মাথায় গোবর ছাড়া আর কিছু উৎপাদন হতে পারে?

সাংবাদিক জুলকারনাইনের ফেসবুক পোস্ট

মাদরাসা ছাত্রদের পৈশাচিক নির্যাতন, অভিযুক্ত চিহ্নিত

অনলাইন ডেস্ক
মাদরাসা ছাত্রদের পৈশাচিক নির্যাতন, অভিযুক্ত চিহ্নিত
অভিযুক্ত শিক্ষক হাফেজ জাকারিয়া। সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত

সম্প্রতি একটি মাদরাসায় ছাত্রদের পৈশাচিক নির্যাতনের যে ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে সেটির বিস্তারিত খোঁজ পাওয়া গেছে বলে দাবি করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

গতকাল শনিবার (২৬ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।

ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের লিখেন, গতকাল একটি মাদরাসায় ছাত্রদের পৈশাচিক নির্যাতনের যে ভিডিওটি পোস্ট করা হয়েছে তার খোঁজ পাওয়া গেছে। মাদরাসাটি কুমিল্লা জেলার দেবিদ্বারে ফুলগাছতলায় অবস্থিত বাবুস সালাম মাদারাসা। গত বছরের শেষে অথবা এ বছরের শুরুর দিকে এই ঘটনাটি ঘটে।

তিনি লিখেন, ভিডিওতে যেই ব্যক্তিকে শিশুদের নির্দয়ভাবে পেটাতে দেখা যায়, তার নাম হাফেজ জাকারিয়া।

সাংবাদিক জুলকারনাইন সায়ের আরো বলেন, বিকৃত মানসিকতার এই হাফেজ জাকারিয়া মাদরাসার একাধিক শিশুকে যৌন নির্যাতন করেছে বলেও জানা গেছে। স্থানীয়রা দাবি করেছেন, এতকিছুর পরও হাফেজ জাকারিয়াকে কোন শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি কেবল মাদরাসার মালিক পক্ষের অনীহা ও অব্যবস্থাপনার কারণ। এই ঘটনার পর ভিডিওটি জনসমক্ষে আসার পর হাফেজ জাকারিয়া দেবিদ্বারের বাবুস সালাম মাদরাসা ছেড়ে মুরাদনগর উপজেলায় মারকাযুন নুর মাদরাসায় যোগ দিয়েছেন। আশা করছি যথাযথ কর্তৃপক্ষ এই বিকৃত মানসিকতার হাফেজ জাকারিয়ার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

সম্প্রতি একটি মাদরাসায় ছাত্রদের বেদম পেটানোর একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় এক শিক্ষক লাঠি নিয়ে এক ছাত্রকে বেদম পেটাচ্ছেন। পরে লাঠি রেখে চড়-ঘুষি দিচ্ছেন ওই শিক্ষার্থীকে। এ সময় পাশে থাকা অন্যান্য ছাত্রদেরও পেটাতে দেখা যায় ওই শিক্ষককে। 

গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

অনলাইন ডেস্ক
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
সংগৃহীত ছবি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর পর থেকে আলোচনা শুরু হয়েছে—তার সংসদ সদস্য পদ থাকছে কি না। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেছেন—তার (গাজী নজরুল) সংসদ সদস্য পদ থাকছে না।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এমন মন্তব্য করেছেন শিশির মনির।

পোস্টে তিনি লেখেন, “সংবিধানের ৭০ অনুচ্ছেদে আছে ‘পদত্যাগ'। তিনি হয়েছেন ‘বহিষ্কার’। জামায়াত আজকেই নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছে। কারণ ‘নৈতিকস্খলন’। প্রশ্ন হচ্ছে, সংসদ সদস্য থাকতে পারবেন কি না? আমার মতে না।”

9696

এর আগে বুধবার বিকেলে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিকস্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

মহানবী (সা.)-এর জীবনী লিখতে চান আসিফ নজরুল | কালের কণ্ঠ