• ই-পেপার

গ্যাস্ট্রিকের ওষুধই যখন বিপদের কারণ

চলতি বছরে ৫ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী, মৃত্যু ১০

নিজস্ব প্রতিবেদক
চলতি বছরে ৫ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী, মৃত্যু ১০

চলতি বছরে হামের পর এবার বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে পাঁচ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। যার মধ্যে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১৩৯ জনের।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। রবিবার (২১ জুন) সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্তের তথ্য দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।  

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ব্যক্তি ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক নারী। যার বয়স ৪১ থেকে ৪৫ বছরের মধ্যে।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৩৯ জনের। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট শনাক্ত রোগীর মধ্যে চার হাজার ৬৯২ জন দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ১২৪ জন ডেঙ্গু রোগী।

জুনেই বেশি শনাক্ত ও মৃত্যু

মোট রোগীর মধ্যে চলতি মাসের এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু শনাক্ত হয়েছে। জুনে এখন পর্যন্ত এক হাজার ৮৪২ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। এ ছাড়া জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০ এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে জুন মাসেই পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। 

হামের উপসর্গে আরো ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
হামের উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
ছবি : কালের কণ্ঠ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত হামের উপসর্গে মোট ৫৯০ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৬৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৩ হাজার ৭৫৫ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬০ জন, গত ১৫ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ১৭১ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৭ হাজার ৭৪৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭৩ হাজার ৯৮৫ জন।

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু : ১ দিনে ২ মৃত্যু, চলতি মাসেই আক্রান্ত ১৭০৩

নিজস্ব প্রতিবেদক
চোখ রাঙাচ্ছে ডেঙ্গু : ১ দিনে ২ মৃত্যু, চলতি মাসেই আক্রান্ত ১৭০৩

চলতি বছরে দেশে হাম ও হাম উপসর্গে ছয় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। হামের পর এবার ডেঙ্গুতে মৃত্যু শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদের মধ্যে একজনের ঢাকায় এবং একজনের বরিশালে মৃত্যু হয়েছে।

রবিবার ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়েছে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুন মাসেই চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন এবং মে মাসে একজনের মৃত্যুর তথ্য দিয়েছে অধিদপ্তর।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, ৯৩ জন। এ ছাড়া বরিশালে ৫৪, খুলনাতে ৫২ এবং চট্টগ্রাম বিভাগে ১৬ জনের শনাক্ত হয়েছে ডেঙ্গু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত চার হাজার ৯০০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে চলতি মাসের প্রথম ২০ দিনেই সবচেয়ে বেশি। জুনে এখন পর্যন্ত এক হাজার ৭০৩ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। এ ছাড়া জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০ এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

চলতি মাসের শুরু থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ঢাকার দুই মহানগর থেকে বারবার ডেঙ্গু মোকাবেলায় করণীয় সম্পর্কে বলা হচ্ছে। গত ৭ জুন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, 'ডেঙ্গু এখন আর সাধারণ কোনো রোগ নয়; এটি পুরো জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এই সংকট মোকাবিলা কেবল স্বাস্থ্য মন্ত্রণালয় বা হাসপাতালের দায়িত্ব নয়, বরং দেশের প্রতিটি নাগরিককে এতে সম্পৃক্ত হতে হবে।'

তিনি বলেন ডেঙ্গুকে কঠিন লড়াই হিসেবে উল্লেখ করে বলেছিলেন, 'আমি সিটি করপোরেশন ও জেলা প্রশাসকদের ওপর চাপ দিতে পারি, পরিচ্ছন্নতা অভিযান চালাতে বলতে পারি। কিন্তু শতভাগ মশা বা লার্ভা ধ্বংস করা সম্ভব কি না, তা নিশ্চিত করতে পারি না। মশা ২০০ মিটার পর্যন্ত উড়তে পারে, যেকোনো ফাঁকফোকর দিয়ে ঘরে ঢুকে যেতে পারে। তাই এটি অত্যন্ত কঠিন একটি লড়াই।'

হাম ও উপসর্গে ৬৮০ মৃত্যু

হামের উপসর্গে নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫৮৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হামে আক্রান্ত হয়ে ৯৩ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬৮০ জন শিশু মারা গেছে।

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৩ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৩ শিশুর মৃত্যু
সংগৃহীত ছবি

হামের উপসর্গে নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬৩ শিশু হাসপাতালে এসেছে। রবিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স অ্যান্ড কন্ট্রোল রুমের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫৮৭ জন শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে ৯৩ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬৮০ জন শিশু মারা গেছে।

প্রতিবেদনে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬২ জন শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১। এ সময়ে ৯৫৭টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৭৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯২ হাজার ৭৯০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ১১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৭৬ হাজার ৮৫৯ রোগী, যাদের মধ্যে ৭২ হাজার ৮৪৯ জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে।

গ্যাস্ট্রিকের ওষুধই যখন বিপদের কারণ | কালের কণ্ঠ