• ই-পেপার

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ফরিদপুরে সেনা মোতায়েন

দোহারে গৃহবধূ নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
দোহারে গৃহবধূ নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
প্রতীকী ছবি

ঢাকার দোহারে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার এক গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মুনিবুর রহমান মাসুমকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে দোহার উপজেলার উত্তর জয়পাড়া এলাকার মুজিবুর রহমানের ছেলে মুনিবুর রহমান মাসুমের সঙ্গে মাদারীপুর জেলার টেকেরহাট এলাকার সম্পার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সম্পার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ রয়েছে।

নির্যাতনের মাত্রা বেড়ে গেলে ভুক্তভোগী বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। তার অভিযোগের ভিত্তিতে দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিকের নির্দেশনায় পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্ত মুনিবুর রহমান মাসুমকে গ্রেপ্তার করে এবং নির্যাতনের শিকার গৃহবধূকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

দোহার থানা পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলার কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নারী নির্যাতনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

ঈশ্বরদীতে আর্জেন্টিনার সমর্থকদের মোটরসাইকেল শোডাউন

ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদীতে আর্জেন্টিনার সমর্থকদের মোটরসাইকেল শোডাউন
ছবি : কালের কণ্ঠ

ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬-এর উল্লাসে গণজোয়ারে পাবনার ঈশ্বরদীতে প্রিয় দল আর্জেন্টিনার সমর্থক ও মেসির ভক্তরা পতাকা নিয়ে বিশাল শোভাযাত্রা করেছে।

সোমবার (২২ জুন) বিকেলে পৌর শহরের রেলগেট এলাকা থেকে জার্সি পরে পতাকা নিয়ে কয়েক শত মোটরসাইকেল নিয়ে বর্ণাঢ্য র‍্যালি ও শোডাউন করেছেন আর্জেন্টিনা সমর্থকরা। 

এর দুই দিন আগে ব্রাজিল সমর্থকরা শহরে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দেন। ব্রাজিল সমর্থক ভক্তদের মোটরসাইকেল শোডাউন দেখার পর  প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থনের অনন্য বহিঃপ্রকাশ ঘটাতে এই শোডাউন করা হয়।

বিকেলে রেলগেট থেকে র‍্যালিটি শুরু হয়ে বাজার, পোস্টঅফিস মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোডাউনটি শহর ঘুরে রেলগেটে এসে  শেষ হয়। এ সময় অংশগ্রহণকারী সমর্থকদের গায়ে ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

র‍্যালিতে ও শোডাউনে ব্যান্ড পার্টির সুরে নেচে-গেয়ে উল্লাস প্রকাশ করেন সমর্থকরা। পাশাপাশি বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শত শত মোটরসাইকেলের সঙ্গে বাঁধা পতাকাগুলো শহরবাসীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।

আর্জেন্টিনা সমর্থক বিশাল জানান, তাদের বিশ্বাস আর্জেন্টিনা আগের আসরের মতো এবারও শিরোপা জয়ের দৌড়ে শক্ত অবস্থানে থাকবে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

শোডাউনে অংশ নেওয়া অমিত, রঞ্জন কুমার, শাহিনুর রহমান বাঁধন জানান  ঈশ্বরদীর মাটি, আর্জেন্টিনার ঘাঁটি। তাদের বিশ্বাস, প্রিয় দল এবারও সেরা পারফরম্যান্স উপহার দিয়ে সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে। আকাশি-সাদা প্রতিক সম্বলিত পতাকা আর্জেন্টিনার প্রতি তাদের ভালোবাসা ও আবেগের অনন্য প্রতীক।

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল
সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) রাতে উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন সড়ক থেকে এ মিছিলটি বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিলে ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলে একটি ব্যানারে বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা আশিক আব্দুল্লাহর ছবি ছিল বলেও দাবি করা হয়।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে মশাল মিছিলের ভিডিওটি আমিও দেখেছি। ওই মিছিলটি অন্য কোথাও হয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার থানা এলাকার নাম উল্লেখ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা সচেতন রয়েছি এবং বেশ কয়েকটি টিম কাজ করছি যেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো মিছিল না করতে পারে।’

জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি
জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
প্রতীকী ছবি

পাবনার সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী (১৫) কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুস ছালাম (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করছে পুলিশ। সোমবার (২২ জুন ) দুপুরে তাকে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্ত আব্দুস ছালাম উপজেলার ধোপাদহ ইউনিয়নের হলুদঘর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগীর পরিবার ও থানার মামলা সূত্রে জানা যায়, গত ১৬ জুন ওই কিশোরীর মা চিকিৎসার জন্য ঢাকায় যান। বাড়িতে কিশোরী একা ছিল। এই সুযোগে আব্দুস ছালাম কিশোরীকে গত ১৭ জুন বিকেল ৪টার দিকে জাম দেওয়ার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। অভিযুক্ত ছালাম ঘটনাটি কাউকে না বলার জন্য মেয়েটিকে ভয়ভীতি দেখায় এবং মেরে ফেলার হুমকি দেয়।

এদিকে মেয়েটির মা চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর গত ২০ জুন বিষয়টি তার মাকে জানায়। পরদিন মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রাতেই আব্দুস সালামকে গ্রেপ্তার করে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে পাবনা আদালতে পাঠানো হয়েছে।