• ই-পেপার

৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা

সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি

বিশেষ প্রতিনিধি
সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি
ছবি: কালের কণ্ঠ

সিলেট ও কুমিল্লায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে সিলেট জেলার ডিসি নিয়োগ পেয়েছেন কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসান। অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার ডিসি করা হয়েছে।

রবিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের ডিসি সারওয়ার আলমকে পদ থেকে প্রত্যাহার করা হয়। এরপর এই পদ শূন্য থাকে।

সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে : জামায়াত এমপি মুজিবুর

অনলাইন ডেস্ক
সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে : জামায়াত এমপি মুজিবুর
রাজশাহী-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। ছবি : ভিডিও থেকে নেওয়া।

দেশে সুদভিত্তিক অর্থনীতি বন্ধ ও জাকাতভিত্তিক অর্থনীতি চালু করার দাবি জানিয়েছেন রাজশাহী-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। এজন্য আলেমদের নিয়ে একটি কমিটি করা, জাকাত মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং তা আলেমদের নেতৃত্বে পরিচালনা করারও দাবি জানান তিনি।

আজ রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সুদের বিধান ও কুফল প্রসঙ্গে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘সুদ খাওয়াকে মহান আল্লাহ ও রাসুলের (সা.) সঙ্গে যুদ্ধ করার শামিল বলা হয়েছে। তাই যুদ্ধ করতে না চাইলে অবশ্যই সুদভিত্তিক অর্থনীতি বন্ধ করতে হবে। অনেক দেশে সুদমুক্ত অর্থনীতি আছে, ব্যাংক আছে। বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হলেও সেটা প্রায় ধ্বংস করা হয়েছে। অনেক ব্যাংক ইসলামিক কাউন্টার খুলেছিল, এতে প্রমাণিত হয় সুদমুক্ত ব্যাংক চলে।’

জামায়াতের এ নেতা বলেন, ‘সুদ চললে আল্লাহর আজাব হালাল হয়ে যায়। সুদের টাকায় শরীরের যে অংশ গঠিত হবে, তা জাহান্নামে পুড়বে। জাকাত ঠিকমতো আদায় করা গেলে ২ লাখ কোটি টাকা বের হতে পারে। আমাদের ঘাটতি বাজেট পূরণ হয়ে যাবে। কিন্তু জাকাত যারা বোঝে না, চুরি করে তাদের হাতে জাকাত দিলে হবে না। এজন্য আলেমদের নিয়ে একটি কমিটি করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করে সুদভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে।’

তিনি বলেন, ‘কালোটাকা সাদা করা যাবে না। এটা চালু থাকলে অন্যায় বলে কিছু থাকবে না।’ তিনি বলেন, ‘মদ ও বিড়ি যাতে মানুষ না খায়, সেজন্যই দাম বাড়িয়েছেন, এর জন্য ধন্যবাদ। কিন্তু গয়েশ্বর চন্দ্র রায় কেন কমাতে বললেন জানি না।’

মদিনার ইসলাম প্রসঙ্গে তিনি বলেন, ‘মদিনার ইসলামে সুদ ছিল না, জাকাত ছিল। তাই সুদ বন্ধ করে জাকাত চালু করতে হবে। ফসলের ওশর আছে। অন্যান্য দ্রব্যের জাকাত, কাফফারার সঙ্গেও অর্থনীতির সম্পর্ক আছে।’ কওমি মাদরাসার প্রতি বাজেট থাকা দরকার বলেও জানান তিনি।

অধ্যাপক মুজিবুর বলেন, এই সংসদে আল্লাহকে বাদ দিয়ে যারা সরাসরি নেতাদের স্মরণ করেছেন, দোয়া করেননি, তারা আল্লাহর নির্দেশ লঙ্ঘন করেছেন। আল্লাহর এসব নির্দেশ মানলে দুনিয়া ও আখিরাতে কল্যাণ হবে।

সিলেটে নতুন ডিসি রেজা হাসান

অনলাইন ডেস্ক
সিলেটে নতুন ডিসি রেজা হাসান
সংগৃহীত ছবি

সিলেট জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসান। রবিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের ডিসি সারওয়ার আলমকে পদ থেকে প্রত্যাহার করা হয়।

 

ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাস দ. কোরিয়ার

নিজস্ব প্রতিবেদক
ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাস দ. কোরিয়ার

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার ডোমইয়ং মেটা কম্পানির প্রতিনিধিদল। এ সময় প্রতিনিধিদল ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল রূপান্তর এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে।

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে ভূমিমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী বলেন, দেশের ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নে প্রযুক্তিগত সহযোগিতার পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রেও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এসময় মন্ত্রী বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার চলমান ডিজিটালাইজেশন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ডোমইয়ং মেটার প্রতিনিধি দলকে অবহিত করেন।

তিনি বলেন, ভূমিসেবা ডিজিটালাইজেশন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। এ উদ্যোগের ফলে সরকারি সেবায় স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে, জনগণ আরও সহজে সেবা পাচ্ছে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

বৈঠকে ডোমইয়ং মেটা কোম্পানির প্রতিনিধিরা জানান, ভূমি মন্ত্রণালয়ের কৌশলগত ডিজিটাল রূপান্তর নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় প্রতিষ্ঠান ঢাকা মেটা-এর সহযোগিতায় তারা ডিআরএস (ভূমি রেকর্ড ও জরিপ) কার্যক্রম নির্ভুলভাবে বাস্তবায়ন, পরিচালনা ও সম্পন্ন করার সক্ষমতা রাখেন।

তারা আরও জানান, আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং স্থানীয় সক্ষমতার সমন্বয়ে সম্ভাব্য স্বল্পতম সময়ে সর্বোত্তম ফলাফল নিশ্চিত করতে ডোমইয়ং মেটা প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনাকে আরও দক্ষ, প্রযুক্তিনির্ভর ও সেবামুখী করে তুলতে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।