• ই-পেপার

ডয়চে ভেলের প্রতিবেদন

শেখ হাসিনার পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রকে বার্তা ভারতের

বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু

অনলাইন ডেস্ক
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু

প্রস্তাবিত ২০২৬-২৭ বাজেট-পরবর্তী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সংবাদ সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকাল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন, অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিক্ষা মন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী. মোহাম্মদ আমিন উর রশিদ, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এদিন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
 

স্বপ্ন ছুঁতে পেরেছি : নুরুননাহার নিম্নি

নিজস্ব প্রতিবেদক
স্বপ্ন ছুঁতে পেরেছি : নুরুননাহার নিম্নি

আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে ক্যাম্প ৪ থেকে চূড়ান্ত সামিটের উদ্দেশ্যে রওনা হই। কিছুদূর যেতেই তুষারঝড় শুরু হয়। গগলসের ফাঁক দিয়ে চোখে তুষারের কণা ঢুকে গেল। এর মধ্যেই ক্র্যাম্পন ছিঁড়ে পড়ি সেই বিপত্তিতে। লাকপার সহায়তায় বিপদ মাড়িয়ে  সূর্যোদয় দেখতে দেখতে এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাই। কত শ দিনের পরিশ্রম, অপেক্ষা, স্বপ্ন আর সংগ্রামের ফল। এভারেস্টের সর্বোচ্চ চূড়া ছুঁয়ে দেখি। আমি পেরেছি, আমার স্বপ্নকে ছুঁতে পেরেছি।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এভারেস্ট জয়ের গল্প এভাবে বর্ণনা করেছিলেন সদ্য এভারেস্ট-জয়ী বাংলাদেশি নুরুননাহার নিম্নি।

তার এভারেস্ট জয় উপলক্ষে পতাকা-প্রত্যর্পণ ও সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন–বাংলাদেশে নেপালি দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল, বিশিষ্ট নারী অধিকারকর্মী শিরীন পারভিন হক, পূবালী ব্যাংক পিএলসির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফারজিন আহমেদ ও এভারেস্ট বিজয়ী এম এ মুহিত।

নুরুননাহার নিম্নি বলেন, ২২ মে সকালে ক্যাম্প ৩ থেকে বের হয়ে ক্যাম্প ৪-এর উদ্দেশে রওনা দিই। পুরো পথই খাড়া চড়াই। ভয়ংকর তুষারঝড়ের কবলে পড়ে যাই। কোনোভাবেই দাঁড়ানো যাচ্ছে না। দৃঢ় মনোবল থাকা সত্ত্বেও বৈরী আবহাওয়ার কারণে সেদিন ক্যাম্প ২-এ ফিরে আসতে হয়।

আবহাওয়া স্বাভাবিক হলে দুই দিন পর আবার যাত্রা শুরু করি। খাড়া পথ, মাঝে মাঝে রোপে ঝুলে পানি ও চকোলেট খেয়ে শক্তি বজায় রাখছি। আবহাওয়ার সঙ্গে লড়াই করে অবশেষে ৭ হাজার ৮০০ মিটার ওপরে ক্যাম্প ৪-এ পৌঁছে যাই ২৬ মে। 

প্রায় আট হাজার ফুট উচ্চতার ক্যাম্প-৪। এটি ডেথ জোন নামে পরিচিত। তীব্র বাতাসে তাঁবুগুলো ছিঁড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে। ক্যাম্পজুড়ে ঝড়ের তাণ্ডবের চিহ্ন। ছেঁড়া তাঁবু, ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডার, চুলা, খাবার—সব কিছু এলোমেলো পড়ে আছে। সব মিলিয়ে ক্যাম্প-৪ যেন ময়লার বিশাল এক স্তূপ। গাইড জানায় ক্যাম্প-৪ নাকি প্রায় সব সময়ই এমন ময়লা থাকে, নিয়মিত পরিষ্কার করা হয় না। উত্তর শুনে মনটা আরো খারাপ হয়ে গেল। 

কিছুক্ষণ বিশ্রামের পর সন্ধ্যা ৬টার দিকে ফাইনাল সামিটের জন্য রওনা দিই। আবহাওয়া পরিষ্কার, বাতাসও থেমে গেছে। গাইডসহ এগিয়ে চলছি। একসময় হিলারি স্টেপে পৌঁছে গেলাম। এর কিছুক্ষণ পর কাঙ্ক্ষিত এভারেস্টের চূড়ায় পৌঁছে গেলাম। 

তার মতে, এ যাত্রা ছিল খুবই দুঃসাহসিক। প্রচণ্ড বাতাসের তীব্রতার কারণে চূড়ায় সরাসরি দাঁড়াতে পারেননি। চূড়াটি শুধু ছুঁয়ে দেখেছি। স্বপ্নকে ছুঁয়ে দেখেছি।

এর আগে নিম্নি ভারতে পর্বতারোহণ বিষয়ে মৌলিক প্রশিক্ষণ নিয়েছেন। ৬ হাজার মিটারের একটি ও ৭ হাজার মিটারের একটি পর্বত আরোহণ করেছেন।

বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশের পর শুক্রবার (১২ জুন) প্রথাগত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের নানা দিক, সরকারের অগ্রাধিকার এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশলগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। একই সঙ্গে বাজেট নিয়ে অর্থনীতিবিদ ও সাধারণ মানুষের মনে তৈরি হওয়া বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন তিনি।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী, যা দেশের ইতিহাসের সর্ববৃহৎ এবং ৫৫তম জাতীয় বাজেট।

প্রস্তাবিত এই বাজেটে সরকারের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭ লাখ কোটি টাকা, যার বড় অংশই সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)।

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরে নতুন ডিজি নিয়োগ

অনলাইন ডেস্ক
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরে নতুন ডিজি নিয়োগ

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ডি এম আতিকুর রহমান। 

বৃহস্পতিবার (১১ জুন) এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

এ দিকে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ পেয়ছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহিরুল ইসলাম খান।

রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন রাজশাহী বিভাগ কৃষি বিপণন কার্যালয়ের উপপরিচালক শাহানা আখতার জাহান।

ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ পাটকল করপোরেশনের পরিচালক এরশাদ হোসেন খান।
 

শেখ হাসিনার পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রকে বার্তা ভারতের | কালের কণ্ঠ