• ই-পেপার

জর্দা নেওয়ায় জেদ্দায় ধরা পড়ল বাংলাদেশি, কারণ দর্শানোর নোটিশ

২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আজ

অনলাইন ডেস্ক
২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আজ

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (২৯ জুন) রাজধানীর শেরে বাংলা নগরের ‘বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র’ থেকে একযোগে দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।

গতকাল রবিবার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা এবং প্রতিজন শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গনে এই নতুন সবুজায়ন কর্মসূচি শুরু হয়েছে। এর আওতায় আগামী ৫ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শেরে বাংলা নগরের ‘বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে’ আয়োজিত মূল অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী দুপুর ২টায় মাধ্যমিক পর্যায়ের মোট ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদরাসা রয়েছে।

এ কর্মসূচি সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তা দুপুর ২টায় অনুষ্ঠিত হবে বলে আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, এই লক্ষ্য বাস্তবায়নে প্রতিবছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ হাজার টাকা করে বিশেষ জলবায়ু সচেতনতা অনুদান প্রদান করা হচ্ছে। এ বছর কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ১টি ফলদ বৃক্ষ, ১টি বনজ বৃক্ষ ও ১টি ঔষধি বৃক্ষ রোপণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত থেকে সরাসরি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

১১ জেলার জন্য আবহাওয়া অফিসের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
১১ জেলার জন্য আবহাওয়া অফিসের সতর্কবার্তা

দেশের ১১ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

সোমবার (২৯ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্রবাজার এবং সিলেট  ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

একনজরে আজকের কালের কণ্ঠ (২৯ জুন)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (২৯ জুন)
সংসদে অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তের দাবি

সংসদে অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তের দাবি

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেওয়ার জন্য...

 

বাড়তে পারে ব্যক্তির করমুক্ত আয়সীমা

বাড়তে পারে ব্যক্তির করমুক্ত আয়সীমা

ভ্যাট ও করব্যবস্থার ওপর প্রস্তাবিত বিষয়গুলোর কয়েকটি সংশোধনী আনা হচ্ছে, আবার কয়েকটি প্রত্যাহার হতে পারে। এ ছাড়া...

 

জলিপুরের ‘জলি বাটপাড়’

জলিপুরের ‘জলি বাটপাড়’

গ্রামবাংলায় জলি বাটপাড় নামে লোকমুখে একটি কথা প্রচলিত রয়েছে। জনশ্রুতি আছে, ব্রিটিশ আমল কিংবা তারও আগে মুখ থেকে...

 

সাতে সাত মেসির

সাতে সাত মেসির

লিওনেল স্কালোনি যেমনটা বলেছিলেন, তেমনি বদলি হিসেবেই নামেন লিওনেল মেসি। যেটি বলেননি কিন্তু প্রত্যাশা ছিল সবার,...

 

ব্রাজিলকে থামাতে তৈরি জাপানও

ব্রাজিলকে থামাতে তৈরি জাপানও

আরেকটি শিরোপার জন্য ব্রাজিলের তৃষিত অপেক্ষা যেন ফুরাতেই চাইছে না। নয় নয় করে ২৪ বছর পেরিয়ে এসে পাঁচবারের...

 

আসল পরীক্ষার মুখে সেলেসাওরা

আসল পরীক্ষার মুখে সেলেসাওরা

গ্রুপ পর্ব শেষ। এখন শুরু নক আউটের লড়াই। আর এখান থেকেই শুরু বিশ্বকাপের আসল পরীক্ষা। এখানে ছোটখাটো একটি ভুলই একটি...

 

স্পারসোকে যুগোপযোগী করার নির্দেশ

স্পারসোকে যুগোপযোগী করার নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন। গতকাল...

 

মব করে কলেজ দখলে জামায়াত নেতারা

মব করে কলেজ দখলে জামায়াত নেতারা

শেখ হাসিনা সরকার পতনের পর বরিশাল সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে ছিলেন বিএনপি অনুসারী শিক্ষক...

 

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ...

 

বিরোধী দলের বাজেট সমালোচনা আমলে নিচ্ছি না

বিরোধী দলের বাজেট সমালোচনা আমলে নিচ্ছি না

প্রস্তাবিত বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনাকে খুব একটা আমলে নিচ্ছেন না বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতু, নৌপরিবহন...

 

কৃষিতে যুক্ত হচ্ছে সেন্সর আইওটি-ড্রোন-এআই

কৃষিতে যুক্ত হচ্ছে সেন্সর আইওটি-ড্রোন-এআই

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। খরা, লবণাক্ততা, বন্যা, অতিবৃষ্টি,...

 

রুগ্‌ণ  আর্থিক প্রতিষ্ঠানে আমানত বেড়েছে ৪০০ কোটি টাকা

রুগ্‌ণ আর্থিক প্রতিষ্ঠানে আমানত বেড়েছে ৪০০ কোটি টাকা

অনিয়ম, দুর্নীতি আর অব্যবস্থাপনার কারণে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্বল হয়ে পড়েছিল দেশের নন-ব্যাংক আর্থিক...

 

ইংল্যান্ডের সুর বদলে দেওয়া শিল্পী

ইংল্যান্ডের সুর বদলে দেওয়া শিল্পী

ইংল্যান্ড ও পানামার মধ্যকার লড়াইয়ে তখন প্রথমার্ধের বিরতি চলছে। নিউজার্সির বৃষ্টিভেজা স্টেডিয়ামের করিডরে তখন...

 

হাসপাতালে সাপ-শিয়ালের আস্তানা

হাসপাতালে সাপ-শিয়ালের আস্তানা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তালিয়া ২০ শয্যার হাসপাতাল পাঁচ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে রোগীদের...

 

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন;...

 

ডিএমপির সাবেক কমিশনারসহ তিন কর্মকর্তার মৃত্যুদণ্ড

ডিএমপির সাবেক কমিশনারসহ তিন কর্মকর্তার মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড, এক আসামিকে যাবজ্জীবন ও...

 

জার্মানির সামনে এবার প্যারাগুয়ে বাধা

জার্মানির সামনে এবার প্যারাগুয়ে বাধা

বিশ্বকাপে স্বপ্নিল শুরু করেছিল জার্মানি। প্রথম দুুই ম্যাচে প্রতিপক্ষের জালে ৯ বার বল পাঠিয়ে রীতিমতো উড়ছিল...

 

নিখোঁজদের আশায় স্বজনরা

নিখোঁজদের আশায় স্বজনরা

ভেনেজুয়েলায় প্রলয়ংকরী জোড়া ভূমিকম্পের পর জীবিত উদ্ধারের অতি গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার গোল্ডেন উইন্ডো পার হয়ে...

 

আধিপত্য বিস্তার নিয়ে ১৫ থেকে ১৬ গ্রামের বাসিন্দার মধ্যে সংঘর্ষ

আধিপত্য বিস্তার নিয়ে ১৫ থেকে ১৬ গ্রামের বাসিন্দার মধ্যে সংঘর্ষ

  

 

মির্জা আব্বাস অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন

মির্জা আব্বাস অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মির্জা আব্বাস অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।...

 

সৌরবিদ্যুতে প্রতি মেগাওয়াটে বছরে সাশ্রয় ৫ কোটি টাকা

সৌরবিদ্যুতে প্রতি মেগাওয়াটে বছরে সাশ্রয় ৫ কোটি টাকা

বাংলাদেশের জাতীয় গ্রিডে যুক্ত প্রতিটি নতুন মেগাওয়াট সৌরবিদ্যুৎ বছরে পাঁচ কোটিরও বেশি টাকা সাশ্রয় করছে।...

 

নদীর তীর রক্ষা বাঁধের ব্লক চুরি, ভাঙন শুরু

নদীর তীর রক্ষা বাঁধের ব্লক চুরি, ভাঙন শুরু

বরিশালের কীর্তনখোলাসহ বিভিন্ন নদীর তীর রক্ষা বাঁধে ব্যবহৃত সিমেন্ট কংক্রিট ব্লক বা সিসি ব্লক চুরির ঘটনা ঘটছে,...

 

এল নিনোর প্রভাব মোকাবেলায় প্রস্তুতি প্রয়োজন

এল নিনোর প্রভাব মোকাবেলায় প্রস্তুতি প্রয়োজন

এল নিনো ছুটে আসে...উপকূলে আছড়ে পড়ে, উত্তপ্ত আলিঙ্গনে মাছ ও শৈবালকে শ্বাসরুদ্ধ করে মারে। সে বিষুবীয় অঞ্চলের...

 

পূর্বমুখী কূটনীতি : জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন থেকে নতুন দিগন্ত

পূর্বমুখী কূটনীতি : জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন থেকে নতুন দিগন্ত

বাংলাদেশের পররাষ্ট্রনীতির ইতিহাসে কিছু সিদ্ধান্ত তাৎক্ষণিক রাজনৈতিক প্রয়োজন মেটানোর জন্য গৃহীত হয়, আবার কিছু...

 

দুই বছর পর চালু ভারতের পর্যটক ভিসা

দুই বছর পর চালু ভারতের পর্যটক ভিসা

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। গতকাল রবিবার...

 

চবি ও নোয়াখালীতে চারা রোপণ-বিতরণ

চবি ও নোয়াখালীতে চারা রোপণ-বিতরণ

বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বৃক্ষরোপণ এবং নোয়াখালীর এক...

 

সম্পদের মালিকানা ও নৈতিক জবাবদিহি

সম্পদের মালিকানা ও নৈতিক জবাবদিহি

পৃথিবীতে সম্পদের সঙ্গে মানুষের সম্পর্ক যত পুরনো, এর মালিকানার প্রশ্নটিও তত পুরনো। মানুষ সব যুগেই কিছু জিনিসকে...

 

বাংলাদেশের পর ভূমিকম্পে কাঁপল ভারত-মায়ানমার সীমান্ত

অনলাইন ডেস্ক
বাংলাদেশের পর ভূমিকম্পে কাঁপল ভারত-মায়ানমার সীমান্ত
ফাইল ছবি

ভারত-মায়ানমার সীমান্ত অঞ্চলে ৩ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আগ্নেয়গিরি ও ভূমিকম্পবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি বাংলাদেশ সময় রবিবার (২৮ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিট ৪৭ সেকেন্ডে সংঘটিত হয়। ৩ ঘণ্টা ৪৭ মিনিট আগে বাংলাদেশেও একটি ভূমিকম্প আঘাত হানে।

এর উৎপত্তিস্থল ছিল ২৬.৮৬৭° উত্তর অক্ষাংশ ও ৯৫.২৬৮° পূর্ব দ্রাঘিমাংশে এবং ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের ডিব্রুগড় শহর থেকে প্রায় ৭৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সোনারি শহর থেকে প্রায় ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, যা ভারত-মায়ানমার সীমান্ত অঞ্চলের কাছাকাছি।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে মায়ানমার-বাংলাদেশ সীমান্ত অঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার বাংলাদেশ সময় রাত ৯টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২১.৫৬৯° উত্তর অক্ষাংশ ও ৯২.৫৩৯° পূর্ব দ্রাঘিমাংশে এবং এর গভীরতা ছিল ৪৯ কিলোমিটার।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, রাত ৯টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল মায়ানমার-বাংলাদেশের সীমান্ত এলাকা। এর মাত্রা ছিল ৪ দশমিক ১। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল ৩৩৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

এ ভূমিকম্প শুধু চট্টগ্রাম অঞ্চলে সীমাবদ্ধ ছিল। এতে উল্লেখযোগ্য কোনো ক্ষতির খবর পায়নি অধিদপ্তর।