• ই-পেপার

সংসদ থেকে ওয়াকআউট করল বিএনপি

বাংলাদেশের পোশাক আমদানিতে আগ্রহ ইরানের

অনলাইন ডেস্ক
বাংলাদেশের পোশাক আমদানিতে আগ্রহ ইরানের

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমি জাহানাবাদি। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের বিশ্বমানের পোশক আমদানিতে তেহরান আগ্রহী বলে স্পিকারকে অবহিত করেন।

আজ সোমবার সংসদ ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

এসময় স্পিকার হাফিজ উদ্দিন ইরানিদের বীরের জাতি হিসেবে উল্লেখ করেন এবং যুদ্ধের সময় ইরান সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাহসী ভূমিকার প্রশংসা করেন। এ ছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রসমূহ প্রসারিত হলে দুই দেশই উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।

এ সময় ইরানি রাষ্ট্রদূত ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালু করতে স্পিকারের সহযোগিতা কামনা করেন। এ ছাড়া রাষ্ট্রদূত ইরানের বিশ্বমানের চিকিৎসাসেবা গ্রহণে বাংলাদেশিদের উৎসাহিত করতে স্পিকারকে অনুরোধ জানান।

পাশাপাশি তিনি বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ ১ বিলিয়ন ডলারে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন। সেইসঙ্গে ইরানের প্যাট্রো ক্যামিকেল, ইউরিয়া সার ও খাদ্যসামগ্রী সাশ্রয়ী দামে বাংলাদেশে রপ্তানির জন্য স্পিকারকে প্রস্তাব দেন ইরানি রাষ্ট্রদূত।

বাংলাদেশের বিশ্বমানের পোশাক আমদানিতে তেহরান আগ্রহী বলে স্পিকারকে অবহিত করেন। ইরানি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদে শোক প্রস্তাব পাস করায় রাষ্ট্রদূত স্পিকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় রাষ্ট্রদূত ইরান ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক বিনিময় ও শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি নবায়নে স্পিকারের সহযোগিতা কামনা করেন। দুই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রদূত দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদারে স্পিকারের সহযোগিতা কামনা করেন।
 

তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা
সংগৃহীত ছবি

তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে কর্তৃপক্ষ। সোমবার (২২ জুন) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের পক্ষ থেকে দেওয়া এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আরএলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় অদ্য আজ রাত হতে ২৫ তারিখ পর্যন্ত তিতাস গ‍্যাস অধিভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ আরো জানায়, আজ রাত থেকে শুরু করে আগামী ২৫ জুন পর্যন্ত এ গ্যাসের স্বল্পচাপের সমস্যা বজায় থাকবে। তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার আওতাধীন সব ধরনের গ্রাহক, যার মধ্যে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প-কারখানাও রয়েছে এই সংকটের মুখোমুখি হবেন। ফলে রান্নাবান্না থেকে শুরু করে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ায় গ্রাহকদের এ সাময়িক ও আকস্মিক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। একই সাথে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

দেশের ৫ জেলায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
দেশের ৫ জেলায় বিজিবি মোতায়েন
সংগৃহীত ছবি

দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় দেশের ৫ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার। সোমবার (২২ জুন) রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আজ সোমবার সন্ধ্যা থেকে ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া দেশের অন্য জেলাগুলোতে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে মোতায়েনের লক্ষ্যে বিজিবি সদস্যরা স্ট্যান্ডবাই থাকবে।

বিজিবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বদা প্রস্তুত রয়েছে।

বিএইউএস-এর ২০তম বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
বিএইউএস-এর ২০তম বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস (বিএইউএস)-এর ২০তম সায়েন্টিফিক কনফারেন্স সফলভাবে সম্পন্ন হয়েছে। 

গত ২০ জুন প্রি-কনফারেন্স ওয়ার্কশপের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনের মূল বৈজ্ঞানিক অধিবেশন রাজধানীর আবু সাঈদ কনভেনশন সেন্টারে ২১ ও ২২ জুন অনুষ্ঠিত হয়।

দেশ-বিদেশের খ্যাতনামা ইউরোলজিস্টদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, তাইওয়ান, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের ১৯ জন বিদেশী বিশেষজ্ঞ ইউরোলজিস্ট উপস্থিত ছিলেন। 

বিদেশি অতিথিদের পাশাপাশি ৮৩০ জন বাংলাদেশি এই আন্তর্জাতিক সম্মেলনে রেজিস্ট্রেশন করেন। দেশ-বিদেশের অতিথিদের উপস্থিতিতে সম্মেলনে ইউরোলজি চিকিৎসার আধুনিক পদ্ধতি, নতুন গবেষণা, প্রযুক্তিগত অগ্রগতি এবং চিকিৎসা-সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় নিয়ে একাধিক বৈজ্ঞানিক সেশন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলামের গবেষণাধর্মী প্রেজেন্টেশন। তিনি “Total Tubeless Mini-PCNL” শীর্ষক উপস্থাপনায় কিডনির জটিল পাথর অপসারণে ব্যবহৃত আধুনিক ও মিনিমালি ইনভেসিভ এই পদ্ধতির কার্যকারিতা, নিরাপত্তা, চিকিৎসা-ফলাফল এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর সম্ভাবনা তুলে ধরেন।

প্রেজেন্টেশনে জানানো হয়, “Total Tubeless Mini-PCNL” এমন একটি আধুনিক সার্জিক্যাল পদ্ধতি, যার মাধ্যমে কোনো ধরনের নেফ্রোস্টমি টিউব বা অতিরিক্ত ড্রেনেজ টিউব ব্যবহার ছাড়াই জটিল কিডনির পাথর অপসারণ করা সম্ভব। এর ফলে রোগীর অস্ত্রোপচার-পরবর্তী ব্যথা ও শারীরিক অস্বস্তি কম হয়, হাসপাতালে থাকার সময় হ্রাস পায় এবং দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ তৈরি হয়।

গবেষণাপত্র উপস্থাপনের পাশাপাশি অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম দুইটি সায়েন্টিফিক প্রেজেন্টেশনে চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন। 

অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম বলেন, বিশ্বব্যাপী সমাদৃত এ প্রযুক্তির বিস্তৃত প্রয়োগ বাংলাদেশের ইউরোলজি চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে এবং রোগীদের জন্য আরও আধুনিক ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে সহায়ক হবে।

বাউস-এর আহবায়ক অধ্যাপক ডা. মো. শফিকুর রহমান, সদস্য সচিব অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস, অধ্যাপক ডাঃ এম এ সালাম, অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবির, অধ্যাপক ডাঃ নাসিরুদ্দিন কাজলসহ বিভিন্ন হাসপাতাল ও ইনস্টিটিউটের দেশবরেণ্য স্বনামধন্য চিকিৎসকরা সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করেন ও চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন।

আয়োজকরা জানান, এ ধরনের আন্তর্জাতিক মানের বৈজ্ঞানিক সম্মেলন দেশের ইউরোলজি চিকিৎসাব্যবস্থার উন্নয়ন, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির প্রসার এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতে রোগীদের জন্য আরও উন্নত ও যুগোপযোগী চিকিৎসাসেবা নিশ্চিত করতেও এসব আয়োজন কার্যকর অবদান রাখবে।
 

সংসদ থেকে ওয়াকআউট করল বিএনপি | কালের কণ্ঠ