• ই-পেপার

ডিআইজি মিজানের জামিন ফের নামঞ্জুর

দেশ ও মানবতার কল্যাণে গণমাধ্যমকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
দেশ ও মানবতার কল্যাণে গণমাধ্যমকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমগুলোর মধ্যে মতাদর্শের ভিন্নতা থাকলেও দেশ ও মানবতার কল্যাণে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সোমবার (১৫ জুন) সকালে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে রাজধানীর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

যেই ১৬ জুন গণমাধ্যমের কালো দিবস রচিত হয়েছিল, সেই দিনকে গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের দিন করার আহ্বান জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়াতে না পারলে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন সম্ভব নয়। গণমাধ্যম সমাজের আয়না, তাই গণমাধ্যমকে নিখুঁত থাকতে হবে।

বক্তব্যের একপর্যায়ে গণমাধ্যম কমিশন গঠনের তৎপরতা বেগবান হচ্ছে বলেও জানান তথ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট-ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট-ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারী জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
সংগৃহীত ছবি

দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত করা এবং তা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ১ আগস্ট থেকে এটি বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা ১১ জুনের প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বিআরটিএ।

আজ সোমবার এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বিআরটিএ। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে দেশের সব গণপরিবহনে ১ আগস্ট থেকে জিপিএস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, গণপরিবহনের ফিটনেস ইস্যু ও নবায়নের সময় সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর ধারা-২৫ এবং সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২ এর বিধি ৫৫-তে বর্ণিত আইটেমসমূহ পরীক্ষার পাশাপাশি জিপিএস সংযুক্তকরণ নিশ্চিত হয়ে বিআরটিএ কর্তৃক রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করতে হবে।

ভূমিমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্টদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
ভূমিমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্টদূতের সৌজন্য সাক্ষাৎ

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

আজ সোমবার ভূমি মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতের সময় ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় সম্পর্ক বিদ্যমান। তিনি শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। এ সময় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও এর ডিজিটালাইজেশনের বিভিন্ন পরিকল্পনার ব্যাপারে রাষ্ট্রদূতকে অবহিত করেন। ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রমকে বাংলাদেশের এক অসাধারণ অর্জন  হিসেবে মন্তব্য করে বলেন, সার্ভিস ডিজিটালাইজেশন জনগণকে ক্ষমতায়িত করে এবং সরকারি উদ্যোগের স্বচ্ছতা বাড়ায়। কারণ, এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বহুলাংশে কমে যায়।

পাশাপাশি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্র যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

জবাবে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাকে আরো গতিশীল করবে। গণতন্ত্রকে সুসংহত করা, মানবাধিকার সুরক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অতীতে যুক্তরাষ্ট্র যেভাবে সহযোগিতা করেছে, ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাতের সময় ভূমি মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিআইজি মিজানের জামিন ফের নামঞ্জুর | কালের কণ্ঠ