প্রথম বারের মতো ইসরায়েলের রাজধানী তেলআবিবের বেন গুরিয়েন বিমানবন্দরে অবতরণ করেছে সংযুক্ত আমিরাতের মালিকানাধীন ফ্লাই ডুবাইয়ের একটি বিমান। গতকাল রবিবার (৮ নভেম্বর) ইসরায়েলের বিমানবন্দরে আমিরাতের প্রথম বিমান অবতরণের ভিডিও প্রকাশ করে ইসরায়েলের কান চ্যানেল। এর আগে ইসরায়েলের সঙ্গে আমিরাতের স্বাভাবিক সম্পর্কের পর দেশ দুটি উভয়ের মধ্যে বিমান চলাচল ও সরাসারি ফ্লাইট চালুর চুক্তি করে। ডুবাই ফ্লাইটের তথ্য মতে, আগামী ২৬ নভেম্বর থেকে ডুবাই ও তেলআবিবের মধ্যে প্রতিদিন দুটি ফ্লাইট চলাচল করবে। অক্টোবর মাসে আমিরাতের বেসামরিক বিমানচলাচল কর্তৃপক্ষ বিমান চলাচল সেবা চালু করতে ইসরায়েলের বেসামরিক বিমানচলাচল কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করে। গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় আমিরাত ও ইসরায়েল স্বাভাবিক সম্পর্কের চুক্তি স্বাক্ষর করে। এরপর উভয় দেশের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিয়ষক অনেক চুক্তি হয়। সূত্র : আনাদোলু এজেন্সি