• ই-পেপার

শ্যাম্পু নয়, চুল পড়া বন্ধ করবে যেসব খাবার

অনলাইনে ফ্রিতে বিশ্বকাপের খেলা দেখে বিপদে পড়ছেন না তো?

অনলাইন ডেস্ক
অনলাইনে ফ্রিতে বিশ্বকাপের খেলা দেখে বিপদে পড়ছেন না তো?
সংগৃহীত ছবি

চলছে ফুটবল বিশ্বকাপ ২০২৬। বিশ্বকাপ ঘিরে উন্মাদনায় সমর্থকরা। পছন্দের দলের খেলা দেখতে উৎসবে মাতেন তারা। অনেকে খেলা দেখার জন্য অনলাইনে লিংকে খোঁজেন। সার্চের ফলাফলে আসা লিংকে প্রবেশ করলে জুয়ার সাইটে নিয়ে যায় আবার নির্দেশনানুযায়ী অ্যাপ ডাউনলোড করতে বলে। এসব লিংকে ক্লিক করলে চুরি হতে পারে আপানার ব্যক্তিগত তথ্য।

সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ফ্রিতে অনলাইনে খেলা দেখানোর এসব লিংকে প্রবেশ করলেই অনেক ক্ষেত্রে তার ডিভাইস, অনলাইন কার্যক্রম ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা চুরি করা হয়ে থাকে।

সাইবার নিরাপত্তা বিশ্লেষক তানভীর হাসান জোহা বিবিসি বাংলাকে বলেন, ‘ফ্রি অনলাইন ফুটবল স্ট্রিমিং সাইট ব্যবহার করলে বড় ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এ ছাড়া ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, ব্যাংকিং তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের তথ্য চুরির ঝুঁকিও থাকে।’

বিশ্বকাপ ফুটবল, ক্রিকেটসহ বড় কোনো ক্রীড়া আসর শুরু হলে অনলাইনে খেলা দেখতে দর্শকদের আগ্রহ বেড়ে যায়।

বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী বলছে, এই সুযোগকে কাজে লাগিয়ে অসংখ্য অননুমোদিত লিংক ছড়িয়ে দিয়ে প্রতারণার ফাঁদ তৈরি করা হয়।

তথ্য সূত্র :  বিবিসি


 

ঘামাচি ও র‍্যাশের ঘরোয়া সমাধান নিমপাতা, যেভাবে করবেন ব্যবহার

জীবনযাপন ডেস্ক
ঘামাচি ও র‍্যাশের ঘরোয়া সমাধান নিমপাতা, যেভাবে করবেন ব্যবহার
সংগৃহীত ছবি

তীব্র গরমে ঘামাচি, র‍্যাশ, ব্রণ ও চুলকানির সমস্যায় কমবেশি সবাই ভোগেন। এসব সমস্যা থেকে বাঁচতে অনেকেই দামি বডিওয়াশ, সিরাম বা ট্যালকম পাউডার ব্যবহার করেন, যা অনেক সময় কোনো কাজে আসে না। তবে নামী-দামী প্রসাধনী ছাড়াই প্রকৃতির কোল থেকে মিলতে পারে এর স্থায়ী সমাধান। একাধিক গবেষণায় দেখা গেছে, নিমপাতায় থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের যেকোনো সংক্রমণ ও গরমের সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকরী। চলুন, জেনে নিই ত্বকের সুরক্ষায় নিমপাতা ব্যবহারের সহজ উপায়।

নিম পানিতে গোসল
এক মুঠো তাজা নিমপাতা দুই গ্লাস পানিতে ভালো করে ফুটিয়ে নিন। এরপর পানিটি ছেঁকে নিয়ে গোসলের বালতির পানির সাথে মিশিয়ে নিন। এই পানি দিয়ে গোসল করলে ঘামাচি দূর হয় এবং শরীর ঠাণ্ডা থাকে। যাদের পিঠে ও বুকে ব্রণ হয়, তাদের জন্য এই পদ্ধতি বেশ উপকারী।

নিম ও হলুদের মাস্ক
গরম ও আর্দ্রতার কারণে ত্বকে তেলের ভাব বেড়ে যায়। এই তেল ও ব্রণ দূর করতে তাজা নিমপাতা বাটার সাথে এক চিমটি হলুদ এবং সামান্য গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ত্বকের আর্দ্রতা ঠিক থাকবে এবং ত্বক সতেজ দেখাবে।

সানবার্নে অ্যালোভেরা ও নিম
রোদে ত্বক পুড়ে লাল হয়ে গেলে বা জ্বালাপোড়া করলে নিমপাতা থেঁতো করে তার সাথে ঠাণ্ডা অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে লাগান। এই মিশ্রণটি ত্বকের ক্ষত সারিয়ে তোলে এবং দ্রুত আরাম দেয়।

নিম চা
শরীরের ভেতর টক্সিন বা বর্জ্য জমা হলে ত্বকে ব্রণ ও র‍্যাশ বেশি দেখা দেয়। রক্ত পরিষ্কার করতে এবং লিভার ভালো রাখতে তাজা নিমপাতা ফোটানো পানি বা নিম চা পান করতে পারেন। স্বাদ কিছুটা তেতো হলেও শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে এটি দারুণ কাজ করে।

ত্বকের যত্নে নিম তেল
মশার কামড় থেকে বাঁচতে এবং ত্বকের চুলকানি ও প্রদাহ কমাতে নিম তেল ব্যবহার করতে পারেন। তবে সরাসরি না মেখে, নারিকেল তেল বা আমন্ড অয়েলের সাথে কয়েক ফোঁটা কোল্ড-প্রেসড নিম তেল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করলে ভালো ফল পাওয়া যায়। এটি খুশকি ও উকুন দূর করতেও সাহায্য করে।

সূত্র : এই সময়

৪৫ দিন কলা খেলে কী ঘটে শরীরে?

অনলাইন ডেস্ক
৪৫ দিন কলা খেলে কী ঘটে শরীরে?
সংগৃহীত ছবি

বছরের প্রায় সময়ই বাজারে পাওয়া যায় এমন ফলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কলা। এটি যেমন সহজপ্রাচ্য, তেমনি দামও প্রায় হাতের নাগালে। এ কারণে প্রায় সবাই খেতে পারেন ফলটি। এর বিভিন্ন স্বাস্থ্যগুণও রয়েছে। স্বাদে হালকা মিষ্টি হওয়ায় সকালের নাশতায় কিংবা ডেজার্টে বা যেকোনো খাবারে স্লাইস করে দিয়ে টেবিলে রাখা যায় কলা। খবর টাইমস অব ইন্ডিয়া

ফলটি স্বাস্থ্য উপকারী হওয়ায় অনেকেই নিয়মিত খাওয়ার চেষ্টা করেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন―টানা ৪৫ দিন একটি করে কলা খেলে কী ঘটবে শরীরে? সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী এ ব্যাপারে জেনে নেয়া যাক-

  • কলার পুষ্টিগুণ

ইউএসডিএ’র তথ্য অনুযায়ী, প্রতি ১০০ গ্রাম পাকা কলায় ৮৯ ক্যালোরি, ০.৩৩ গ্রাম চর্বি, ০ মিলিগ্রাম কোলেস্টেরল, ১ মিলিগ্রাম সোডিয়াম, ২২.৮০ গ্রাম কার্বোহাইড্রেট, ২.৬০ গ্রাম ডায়েটারি ফাইবার, ১.০৯ গ্রাম প্রোটিন এবং ৩৫৮ মিলিগ্রাম পটাশিয়াম থাকে।

  • কলার উপকারিতা

কলাকে বলা হয় পটাশিয়ামের দারুণ উৎস, যা হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং পেশীর কার্যকারিতা সচল রাখে। এতে থাকা প্রাকৃতিক শর্করা এবং কার্বোহাইড্রেট তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে, যা একে সকালের নাশতা বা ওয়ার্কআউটের আগের নাশতা হিসেবে আদর্শ করে তোলে। এর ভিটামিন বি৬ মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে এবং সেরোটোনিন হরমোন উৎপাদনে সহায়তা করে মেজাজ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। কলা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা আপনার কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে ও শরীরকে হাইড্রেটেড রাখতে কাজ করে।

  • গবেষণা কী বলছে

অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড অ্যান্টি-অ্যাথেরোস্ক্লেরোটিক পটেনশিয়াল অব ব্যানানা’ শীর্ষক গবেষণা অনুযায়ী, কলা কার্বোহাইড্রেট, ডায়েটারি ফাইবার, প্রোটিন, পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পটাশিয়াম, ক্যারোটিনয়েড, ফ্ল্যাভোনয়েড, ভিটামিন সি এবং ই, ফাইটোস্টেরল, গ্যালোকেটচিন, ক্যাটেচিন ও অন্যান্য পলিফেনলের জন্য দারুণ উৎস। এসব যৌগগুলোর মধ্যে কিছু উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট বা অ্যান্টি-অ্যাথেরোস্ক্লেরোটিক এবং কার্ডিওভাসকুলার প্রতিরক্ষামূলক উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ জৈবিক ভূমিকা পালন করে।

এছাড়া কলা যদি প্রতিদিনের খাদ্যতালিকায় রাখা যায়, তাহলে হৃদযন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে কাজ করে। কলার খোসাতেও ফাইবার, প্রোটিন, পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পটাশিয়াম, ক্যারোটিনয়েড, ভিটামিন সি এবং ই, গ্যালোকেটচিন, ক্যাটেচিন ও অন্যান্য পলিফেনল যৌগ থাকে।

  • ৪৫ দিন পর কী ঘটে শরীরে

বলা হয়, কলার মাধ্যমে বেশি পটাশিয়াম গ্রহণের ফলে স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে ভূমিকা রাখে, পেশী ও স্নায়ুর সঠিক কার্যকারিতা রক্ষা করে এবং শরীরে তরলের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। কলায় প্রায় ২.৬০ থেকে ৩ গ্রাম পরিমাণ ফাইবার থাকার কারণে এটি নিয়মিত খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হওয়া, পেটের উপকারী ব্যাকটেরিয়া ভালো রাখা এবং সামগ্রিক হজম স্বাস্থ্যের উন্নতিতে কাজ করে।

কলা এমন ফল, যা কার্বোহাইড্রেট সরবরাহ করে তুলনামূলকভাবে সহজে হজম হয়, ফলে এটি বিশেষ করে ব্যায়ামের আগে বা পরে শক্তির একটি দুর্দান্ত উৎসব হয়ে ওঠে।

  • ক্ষতিকর দিক

ক্ষেত্রবিশেষ কলা কারও ক্ষেত্রে অতিরিক্ত ক্যালোরি যোগ করতে পারে, যা মোট ক্যালোরি গ্রহণের পরিমাণ বাড়িয়ে দিলে তখন স্বাস্থ্য বেড়ে যেতে পারে। যাদের কিডনিজনিত সমস্যা রয়েছে, তাদের পটাশিয়াম সমৃদ্ধ খাবার সীমিত করার প্রয়োজন হয়ে থাকে এবং খাদ্যতালিকায় কোনো ধরনের পরিবর্তন আনতে চাইলে প্রথমেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

রাত গভীর হলেই কেন ভিড় করে নানা চিন্তা?

জীবনযাপন ডেস্ক
রাত গভীর হলেই কেন ভিড় করে নানা চিন্তা?
ছবি: কৃত্তিম বুদ্ধিমত্তা

দিনভর ব্যস্ততার কারণে অনেক বিষয় নিয়ে ভাবার সময় হয় না। কিন্তু রাত গভীর হলে, বিশেষ করে মাঝরাতে ঘুম ভেঙে গেলে, হঠাৎ করেই নানা চিন্তা মাথায় আসতে শুরু করে। কাজের চাপ, ভবিষ্যতের পরিকল্পনা, পারিবারিক বিষয় কিংবা দিনের অসমাপ্ত কাজ—সবকিছু যেন একসঙ্গে মনে পড়তে থাকে।

বিশেষজ্ঞদের মতে, এর পেছনে রয়েছে ঘুমের স্বাভাবিক চক্র এবং মস্তিষ্কের কার্যক্রমের পরিবর্তন।

মাঝরাতে ঘুম ভাঙে কেন?

ঘুম একটানা একই রকম থাকে না। রাতের প্রথম অংশে গভীর ঘুম বেশি হলেও ভোরের দিকে ঘুম হালকা হয়ে আসে। এ সময় স্বপ্ন দেখার পর্যায়ও বেশি থাকে। ফলে সামান্য শব্দ, আলো বা অস্বস্তিতেও ঘুম ভেঙে যেতে পারে।

কেন আসে নানা চিন্তা?

রাতের বেলায় চারপাশ অনেকটাই শান্ত থাকে। দিনের মতো তখন আর কাজ, কথা বা অন্য কোনো ব্যস্ততা থাকে না। ফলে মস্তিষ্ক ভেতরের নানা বিষয় নিয়ে ভাবতে শুরু করে।

বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে অসমাপ্ত কাজ, আগামী দিনের পরিকল্পনা কিংবা ব্যক্তিগত নানা বিষয় সহজেই মনে চলে আসতে পারে। অনেক সময় দিনের বেলায় তেমন গুরুত্ব না পাওয়া বিষয়ও রাতে বেশি মনে হতে পারে।

হরমোনেরও আছে ভূমিকা

ভোরের আগে শরীরে কর্টিসল নামের একটি হরমোনের মাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে। এটি শরীরকে জেগে ওঠার জন্য প্রস্তুত করে। ফলে মাঝরাতে ঘুম ভাঙলে মস্তিষ্কও তুলনামূলক বেশি সক্রিয় হয়ে উঠতে পারে।

যেসব কারণে সমস্যা বাড়তে পারে

  • ঘুমানোর আগে দীর্ঘ সময় মোবাইল ব্যবহার
  • দেরিতে খাবার খাওয়া
  • অতিরিক্ত চা বা কফি পান
  • অনিয়মিত ঘুমের অভ্যাস
  • মানসিক চাপ ও ক্লান্তি

কী করবেন?

  • প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান।
  • ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে স্ক্রিন থেকে দূরে থাকুন।
  • রাতে হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন।
  • মাঝরাতে ঘুম ভাঙলে বারবার ঘড়ি বা ফোন দেখবেন না।

বিশেষজ্ঞদের মতে, মাঝে মধ্যে রাতে ঘুম ভেঙে যাওয়া স্বাভাবিক। তবে নিয়মিত এমন হলে এবং ঘুমে প্রভাব ফেললে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

শ্যাম্পু নয়, চুল পড়া বন্ধ করবে যেসব খাবার | কালের কণ্ঠ