• ই-পেপার

পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা

বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে সোহিনী, বিবাহবার্ষিকীতেই দিলেন সুখবর

বিনোদন ডেস্ক
বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে সোহিনী, বিবাহবার্ষিকীতেই দিলেন সুখবর
সংগৃহীত ছবি

বিবাহবার্ষিকীর দিনই ভক্তদের সঙ্গে জীবনের সবচেয়ে আনন্দের সংবাদ ভাগ করে নিলেন টালিউডের শোভন গাঙ্গুলি ও সোহিনী সরকার দম্পতি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করে জানিয়ে দিলেন, তাঁদের সংসারে আসছে নতুন অতিথি। অর্থাৎ খুব শিগগির দুই থেকে তিন হতে চলেছেন এই তারকা দম্পতি।

২০২৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শোভন ও সোহিনী। বিয়ের পর থেকেই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল থাকলেও সম্পর্কের নানা মুহূর্ত সব সময়ই আড়ালেই রেখেছেন তারা। তাই কয়েক মাস ধরে সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা গেলেও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি দুজনের কেউই।

এরই মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে সোহিনীর উপস্থিতি কমে যাওয়ায় সেই জল্পনা আরো জোরালো হয়। সম্প্রতি একটি অনুষ্ঠানে বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে দেখা গেলে তাঁর ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর অনুরাগীদের মধ্যে আলোচনা আরো বাড়লেও নীরব ছিলেন শোভন-সোহিনী।

May be an image of smiling

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেদের বিবাহবার্ষিকীর দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন এই দম্পতি। ছবিগুলোতে বেবি বাম্পের পাশাপাশি ধরা পড়ে তাদের ভালোবাসা, হাসিমুখ আর নতুন জীবনের অপেক্ষার আনন্দ। ছবির ক্যাপশনে মাত্র তিনটি শব্দ লিখেছেন তাঁরা—‘দুই থেকে তিন’।

এই ছোট্ট বার্তাই নিশ্চিত করে দেয়, খুব শিগগিরই প্রথম সন্তানের বাবা-মা হতে চলেছেন শোভন গাঙ্গুলি ও সোহিনী সরকার।

ছবি প্রকাশের পরপরই শুভেচ্ছায় ভরে যায় মন্তব্যের ঘর। টালিউডের সহশিল্পী, নির্মাতা, সংগীতশিল্পীসহ অসংখ্য ভক্ত নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, বিবাহবার্ষিকীতে এর চেয়ে সুন্দর উপহার আর হতে পারে না।

প্রেম, বিয়ে এবং এবার নতুন অতিথিকে স্বাগত জানানোর অপেক্ষা—সব মিলিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন শোভন ও সোহিনী। আর সেই বিশেষ মুহূর্তটি তাঁরা উদযাপন করলেন নিজেদের সম্পর্কের সবচেয়ে স্মরণীয় দিনগুলোর একটিতে।

জমা পড়েছে আবেদন, দেশে মুক্তি পাচ্ছে ‘আওয়ারাপান ২’?

বিনোদন প্রতিবেদক
জমা পড়েছে আবেদন, দেশে মুক্তি পাচ্ছে ‘আওয়ারাপান ২’?
সংগৃহীত ছবি

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আওয়ারাপান ২’। একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। ইতোমধ্যে হিন্দি ছবিটি দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘনিষ্ট সূত্রের খবর, ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান ২’ বাংলাদেশে আমদানি ও মুক্তির উদ্যোগ নিয়েছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। মঙ্গলবার (১৪ জুলাই) সাফটা (SAFTA) চুক্তির আওতায় ছবিটি মুক্তির অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, মন্ত্রণালয়ের অনুমোদন মিললে ১৪ আগস্টই দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির আর কোনো বাধা থাকবে না। একই সঙ্গে ভবিষ্যতে আরো কয়েকটি আলোচিত বলিউড সিনেমা বাংলাদেশে আনার পরিকল্পনাও রয়েছে পরিবেশনা প্রতিষ্ঠানটির।

Awarapan 2 Box Office: Poised to Break Records in the Romance Category  Despite Competing with Sunny Deol's Magnum | Zoom TV

জানা গেছে, ‘আওয়ারাপান ২’-এর পর যশ অভিনীত ‘টক্সিক’ এবং শাহরুখ খান অভিনীত ‘কিং’ বাংলাদেশে মুক্তির বিষয়েও পরিকল্পনা চলছে। তবে এ দুটি ছবির ভাগ্যও নির্ভর করছে সরকারি অনুমোদনের ওপর।

বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তির ইতিহাস খুব একটা দীর্ঘ নয়। স্বাধীনতার পর দীর্ঘ সময় দেশীয় চলচ্চিত্রশিল্পের স্বার্থে বিদেশি, বিশেষ করে হিন্দি সিনেমা আমদানিতে কঠোর বিধিনিষেধ ছিল। সেই ধারা ভেঙে ২০১৫ সালে সালমান খানের ‘ওয়ান্টেড’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরপর আবারও দীর্ঘ বিরতি তৈরি হয়।

প্রায় আট বছর পর অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি দিয়ে নতুন করে হিন্দি সিনেমা প্রদর্শনের পথ খুলে দেয়। এরপর পর্যায়ক্রমে ‘জওয়ান’, ‘স্ত্রী ২’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ এবং ‘কিসি কা ভাই কিসি কা জান’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে গত দুই বছরে বাংলাদেশে কোনো নতুন হিন্দি সিনেমা মুক্তি পায়নি।

উল্লেখ্য, নীতিন কক্কর পরিচালিত ‘আওয়ারাপান ২’-এ ইমরান হাশমির পাশাপাশি অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমিসহ আরো অনেকে। প্রায় দুই দশক আগে মুক্তিপ্রাপ্ত ‘আওয়ারাপান’-এর সিক্যুয়াল হিসেবে ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

দর্শক কমছে নেটফ্লিক্সে, চাপে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম

অনলাইন ডেস্ক
দর্শক কমছে নেটফ্লিক্সে, চাপে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম
ছবি : রয়টার্স

দর্শকদের আগ্রহ ধরে রাখতে বেশ চাপে আছে নেটফ্লিক্স। একদিকে বাড়ছে প্রতিযোগিতা, অন্যদিকে জনপ্রিয় সিরিজের পরের মৌসুম দেখতে আগ্রহ হারাচ্ছেন অনেক দর্শক।

বুধবার (১৫ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার নেটফ্লিক্স তাদের দ্বিতীয় প্রান্তিকের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করবে। এর আগে বিনিয়োগকারীরা জানতে চাইছেন, দর্শক কমে যাওয়ার এই সময়ে কিভাবে নেটফ্লিক্স আবার ব্যবসা বাড়াবে।

চলতি বছরে নেটফ্লিক্সের বাজারমূল্য ২০ শতাংশের বেশি কমেছে। প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন ব্যবসাও আশানুরূপ বাড়ছে না।

দর্শকদের ধরে রাখতে নেটফ্লিক্স এখন লাইভ অনুষ্ঠান ও বড় ইভেন্টে গুরুত্ব দিচ্ছে। ২০৩০ ও ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের যুক্তরাষ্ট্রের সম্প্রচার স্বত্ব পাওয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি অনলাইন সিনেমা প্ল্যাটফর্ম লেটারবক্সড কেনার বিষয়েও আলোচনা চলছে।

এদিকে জনপ্রিয় সিরিজের নতুন মৌসুম নিয়েও চিন্তায় নেটফ্লিক্স। ‘দ্য নাইট এজেন্ট’ ও ‘বিফ’-এর মতো জনপ্রিয় সিরিজের প্রথম মৌসুমের পর দর্শকসংখ্যা প্রায় অর্ধেক বা তারও বেশি কমে গেছে।

বিশ্লেষকদের মতে, এখন নেটফ্লিক্সের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—দর্শকদের আবারও পর্দায় ফিরিয়ে আনা।

প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা ববি

নিজস্ব প্রতিবেদক
প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা ববি
সংগৃহীত ছবি

প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বুধবার (১৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি।  

তার পক্ষে ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া শুনানি করেন। শুনানি নিয়ে আদালত এক হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেড-এর সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববিসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। অপর আসামিরা হলেন-বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া ও অ্যাডমিন সোহেল রানা।

মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ১২ নভেম্বর বিকেল ৬টার দিকে আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেড-এর যোগাযোগ করে তার কম্পানির জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহ করার অনুরোধ করেন। সেই মোতাবেক ২০ নভেম্বর গুলশানের বিটিএল অফিসে পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার সরবরাহ করেন মেহেদি আলম প্রিন্স। যার মূল্য ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা।

অভিযোগে আরো বলা হয়, ব্যাটারির মূল্য পরিশোধের কথা থাকলেও তারা যথাসময়ে টাকা পরিশোধ না করে তালবাহানা করে।গত ১১ জানুয়ারি সকাল ১১টার দিকে মেহেদি আলম প্রিন্স তাদের অফিসে গিয়ে পাওনা টাকা চান। তারা কোনো টাকা দিবে না বলে জানিয়ে দেয়। তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে অফিস থেকে বের করে দেয়। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারির ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করেন মর্মে অভিযোগে বলা হয়েছে।