• ই-পেপার

বিতর্কের জেরে ছেঁটে ফেলা হলো জাহ্নবীর সেই আবেদনময়ী দৃশ্য

কবে ফুটবে ‘গোলাপ’?

বিনোদন প্রতিবেদক
কবে ফুটবে ‘গোলাপ’?
সংগৃহীত ছবি

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আশার খবর মিলেছে নিরব ও পরীমনি অভিনীত সিনেমা ‘গোলাপ’ নিয়ে। ঘোষণার পর একাধিক কারণে ছবিটির শুটিং বারবার পিছিয়ে গেলেও এবার সব জটিলতা কেটে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

পরিকল্পনা অনুযায়ী আগামী জুলাই থেকেই ক্যামেরার সামনে দাঁড়াবেন দুই তারকা।

প্রায় দুই বছর ধরে ছবিটি নিয়ে তেমন কোনো অগ্রগতি না থাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সম্প্রতি পরীমনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিরবের সঙ্গে একটি ছবি পোস্ট করার পর নতুন করে আলোচনায় আসে ‘গোলাপ’। ছবিটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে আগ্রহ বাড়তে শুরু করে।

এ বিষয়ে নিরব বলেন, ‘নানা কারণে ছবিটি এখনো শুটিং ফ্লোরে গড়ায়নি। তবে এবার সব ঝামেলা চুকে গেছে। জুলাই থেকেই আমরা শুটিং করব। পরী যে ছবিটি পোস্ট করেছে, সেটা ঈদের আগে তোলা।’

May be an image of one or more people, beard and suit

তিনি আরো বলেন, ‘আমরা একটা অনুষ্ঠানে হাজির হয়েছিলাম। এরপর আসলে ‘গোলাপ’ নিয়ে কথা বললাম। ছবিটি নিয়ে পরীরও দারুণ আগ্রহ। আশা করছি, দ্রুত শুটিং শেষ করে আমরা দর্শকের জন্য পর্দায় হাজির করব ছবিটি।’

জানা গেছে, ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে থ্রিলারধর্মী গল্পে নির্মিত হবে ‘গোলাপ’। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। ছবিটি পরিচালনা করবেন সামছুল হুদা।

প্রকাশ্যে ‘আলফা’র টিজার, অ্যাকশনে চমকে দিলেন আলিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশ্যে ‘আলফা’র টিজার, অ্যাকশনে চমকে দিলেন আলিয়া
সংগৃহীত ছবি

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে নতুন সংযোজন ‘আলফা’র টিজার প্রকাশ পেয়েছে। টিজারে প্রথমবারের মতো এক দুর্ধর্ষ নারী ঘাতকের চরিত্রে দেখা গেছে আলিয়া ভাটকে। অ্যাকশন, রহস্য ও আবেগের মিশেলে তৈরি এই ঝলক ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

শিব রাওয়াইল পরিচালিত এবং আদিত্য চোপড়া প্রযোজিত এই সিনেমায় আলিয়া এমন এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন, যাকে ছোটবেলা থেকেই একজন দক্ষ ঘাতক হিসেবে গড়ে তোলা হয়। 

টিজারে দেখা যায়, তার বাবার চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। মেয়ের ১৮তম জন্মদিনেই তিনি তাকে প্রথম হত্যার দায়িত্ব দেন, আর সেখান থেকেই শুরু হয় তার বিপজ্জনক যাত্রা।

টিজারে আরও উঠে এসেছে ‘আলফা’ নামের একটি গোপন প্রশিক্ষণ কর্মসূচির কথা, যেখানে ভবিষ্যৎ ভারতীয় যোদ্ধাদের তৈরি করা হয়। বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্টান্ট ও অ্যাকশন দৃশ্যে আলিয়ার উপস্থিতি দর্শকদের দৃষ্টি কেড়েছে।

May be an image of text

‘আলফা’তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুরও। সিনেমার আরেক প্রধান চরিত্রে রয়েছেন শর্বরী ওয়াঘ। তবে তাঁর চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত জানানো হয়নি। নির্মাতারা জানিয়েছেন, খুব শিগগিরই সেই চরিত্রের পরিচয়ও প্রকাশ করা হবে।

সিনেমাটি সম্পর্কে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আলফা একটি খাঁটি পপকর্ন এন্টারটেইনার, যা সিনেমার পর্দায় নারীদের নেতৃত্বে নির্মিত এক অভূতপূর্ব অ্যাকশন ফিল্মের মাধ্যমে দুই মেয়ের আলফা মনোভাবের উদযাপন হিসেবে তৈরি করা হয়েছে।’

প্রথমে সিনেমাটি ২০২৫ সালের বড়দিনে মুক্তির পরিকল্পনা ছিল। পরে ভিএফএক্সের কাজ শেষ না হওয়ায় মুক্তির তারিখ পরিবর্তন করে ১৭ এপ্রিল ২০২৬ নির্ধারণ করা হয়। শেষ পর্যন্ত এটি আগামী ৩ জুলাই ২০২৬ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

উল্লেখ্য, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের যাত্রা শুরু হয় ২০১২ সালে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘এক থা টাইগার’ দিয়ে। এরপর ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘টাইগার ৩’, ‘ওয়ার’, ‘পাঠান’ এবং সর্বশেষ ‘ওয়ার ২’-এর মাধ্যমে এই ইউনিভার্স আরও বিস্তৃত হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আলিয়া ভাটের ‘আলফা’, যেখানে নারী-কেন্দ্রিক অ্যাকশন গল্পই মূল আকর্ষণ।
 

কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা!

বিনোদন প্রতিবেদক
কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা!
সংগৃহীত ছবি

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি। শুটিং চলাকালে গলায় সমস্যা দেখা দেওয়ায় চিকিৎসকের শরণাপন্ন হলে তার গলায় একটি সিস্ট ধরা পড়ে। বর্তমানে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অমি জানান, কয়েকদিন ধরেই দাঁতের সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসা চললেও পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিংয়ে অংশ নিয়েছিলেন।

তার ভাষ্য অনুযায়ী, শুটিং চলাকালে হঠাৎ গলায় তীব্র অস্বস্তি অনুভব করেন। কিছু সময়ের মধ্যেই তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে যায় এবং স্বাভাবিকভাবে কথা বলতে অসুবিধা শুরু হয়। পরে শুটিং বন্ধ করে হাসপাতালে গেলে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার গলায় একটি সিস্ট শনাক্ত করেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী সাত দিন তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। এ সময় কোনো ধরনের কথা বলা থেকেও বিরত থাকতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা।

অমি বলেন, ‘পরিস্থিতিটি আমার জন্য বেশ কষ্টদায়ক। নিয়মিত কাজ চালিয়ে যেতে এবং দ্রুত সুস্থ হয়ে দর্শকদের জন্য নতুন পর্ব নিয়ে ফিরতে চাই।’

একই সঙ্গে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই জনপ্রিয় নির্মাতা।

 

অভিনয় ছেড়েছেন কি না, প্রশ্নের মুখে হর্ষবর্ধন

বিনোদন ডেস্ক
অভিনয় ছেড়েছেন কি না, প্রশ্নের মুখে হর্ষবর্ধন
ছবি : ইন্সটাগ্রাম থেকে সংগৃহীত

বলিউড অভিনেতা হর্ষবর্ধন কাপুরকে বড় পর্দায় খুব একটা দেখা যায় না। দীর্ঘ বিরতিতে কাজ করায় অনেকের মনেই প্রশ্ন উঠেছে, তিনি কি অভিনয় থেকে দূরে সরে গেছেন? সম্প্রতি অনুরাগীদের এমন প্রশ্নের জবাব দিয়েছেন এই অভিনেতা।

২০১৬ সালে ‘মির্জা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় হর্ষবর্ধনের। এক দশক পেরিয়ে গেলেও খুব বেশি সিনেমায় অভিনয় করেননি তিনি। তবে তার অভিনীত বেশ কয়েকটি কাজ সমালোচকদের প্রশংসা পেয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অনুরাগী তাকে প্রশ্ন করেন, তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন কি না। জবাবে হর্ষবর্ধন জানান, তিনি অভিনয় থেকে দূরে সরে যাননি।

হর্ষবর্ধন বলেন, ‘থার’ মুক্তির দিন থেকেই আমি নতুন একটি সিনেমার কাজ করছি। ‘থার’ নির্মাণে পাঁচ বছর সময় লেগেছিল। বর্তমানে যে সিনেমাটিতে কাজ করছি, সেটি শেষ করতেও দুই থেকে তিন বছর লেগেছে। আগামী ৩০ জুনে এর শুটিং শেষ হবে। আমি সিনেমাটির প্রযোজনার সঙ্গেও যুক্ত আছি।

তিনি বলেন, দর্শক সাধারণত একজন অভিনেতাকে বছরে একাধিক সিনেমায় দেখতে অভ্যস্ত। তবে ব্যতিক্রমধর্মী প্রকল্প বাস্তবায়নে দীর্ঘ সময় লাগে। সে কারণে এমন কাজ নিয়মিত করা সম্ভব হয় না।

নিজের নতুন সিনেমা সম্পর্কে হর্ষবর্ধন বলেন, এটি তার ক্যারিয়ারের সেরা কাজ হতে যাচ্ছে। তার ভাষ্য, এটি একেবারেই ভিন্নধর্মী ও অনন্য একটি কাজ।

উল্লেখ্য, বলিউড অভিনেতা অনিল কাপুরের ছেলে এবং অভিনেত্রী সোনম কাপুরের ভাই হর্ষবর্ধন কাপুর ‘মির্জা’, ‘ভবেশ জোশী : সুপারহিরো’, ‘একে ভার্সেস একে’ ও ‘থার’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

এর আগে অলিম্পিক স্বর্ণজয়ী ভারতীয় শুটার অভিনব বিন্দ্রার জীবনীভিত্তিক সিনেমায় হর্ষবর্ধনের অভিনয়ের খবর প্রকাশিত হয়েছিল। তবে ২০২৫ সালের এপ্রিলে প্রকল্পটি বাতিল হয়েছে বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।