• ই-পেপার

শ্যামপুরে বিদ্যুৎস্পর্শে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬০ মামলা

নিজস্ব প্রতিবেদক
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬০ মামলা
সংগৃহীত ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ১৬০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রবিবার (১৯ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
 
সোমবার (২০ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৬টি বাস, ১১টি সিএনজি ও ৪৮ টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ২৪টি বাস, ১০টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ১৪টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ১৭৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, ২টি ট্রাক, ২৪টি কাভার্ড ভ্যান, ৬৫টি সিএনজি ও ১৫৬টি মোটরসাইকেলসহ মোট ৩১৮ টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬টি বাস, ২৩টি ট্রাক, ২৪টি কাভার্ড ভ্যান, ২১টি সিএনজি ও ৯৪ টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে।
 
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৯টি বাস, ৬ টি ট্রাক, ১২ টি কাভার্ড ভ্যান, ৫৫ টি সিএনজি ও ১৬৭টি মোটরসাইকেলসহ মোট ৩৩০টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ২৪ টি বাস, ৮টি ট্রাক, ২৪টি কাভার্ড ভ্যান, ৪১টি সিএনজি, ১৭৭টি মোটরসাইকেলসহ মোট ৩৩১টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৯ টি বাস, ৮টি ট্রাক, ১৩টি কাভার্ড ভ্যান, ৫০টি সিএনজি ও ১০৮টি মোটরসাইকেলসহ মোট ৩১১টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ১৯টি বাস, ৫টি ট্রাক, ১০টি কাভার্ড ভ্যান, ৫৪টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ৩০২টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে মোট ৬৩৫টি গাড়ি ডাম্পিং ও ৩১৩টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকায় তিন দিনব্যাপী ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ ও ‘থাই গুরমে গালা’

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় তিন দিনব্যাপী ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ ও ‘থাই গুরমে গালা’
ছবি: কালের কণ্ঠ

রাজধানীতে আগামী ২৩ থেকে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ এবং ‘থাই গুরমে গালা’ (তৃতীয় পর্ব)। প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার গ্র্যান্ড বলরুম ও ক্যাফে বাজার রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে দর্শনার্থীরা থাইল্যান্ডের পণ্য, সংস্কৃতি ও রন্ধনশৈলীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

সোমবার (২০ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে রয়্যাল থাই দূতাবাসের বাণিজ্যবিষয়ক শাখার উদ্যোগে আয়োজিত ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’-এর এটি ২১তম আসর। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশে থাইল্যান্ড দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর (বাণিজ্য) অনুসর্ন কৌতিপভিত্তায়া বলেন, এ মেলার মাধ্যমে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য, পারস্পরিক সম্পর্ক এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ আরো জোরদার হবে। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ থাইল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। এই আয়োজনের উদ্দেশ্য শুধু থাই পণ্য প্রদর্শন নয়, বরং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও টেকসই ও সম্প্রসারিত করা।

এবারের আয়োজনে ৫৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। থাইল্যান্ডের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের পাশাপাশি তাদের বাংলাদেশি আমদানিকারক ও এজেন্টরাও এতে অংশ নেবেন। খাদ্য ও পানীয়, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা, সুস্থতা-সেবা, ফ্যাশন, প্রসাধনী, নির্মাণসামগ্রী, রাসায়নিক পণ্য ও লুব্রিকেন্ট, স্টেশনারি এবং শিশু পরিচর্যাসহ বিভিন্ন খাতের পণ্য প্রদর্শিত হবে।

মেলার অন্যতম আকর্ষণ থাকবে ‘বিজনেস ম্যাচমেকিং’ সেশন। এতে থাই কোম্পানিগুলো বাংলাদেশি আমদানিকারক, পরিবেশক, ব্যবসায়ী ও সম্ভাব্য অংশীদারদের সঙ্গে সরাসরি বৈঠক করবে। আয়োজকদের আশা, এর মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে এবং বিদ্যমান সহযোগিতা আরো জোরদার হবে।

মেলায় ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি থাই ঐতিহ্যবাহী নৃত্য, মুয়াই থাই (থাই বক্সিং) প্রদর্শনী, ফ্যাশন শো, র‌্যাফেল ড্রসহ বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন থাকবে। আগামী ২৩ জুলাই দুপুর ১টায় গ্র্যান্ড বলরুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থাকার কথা রয়েছে।

একই সময়ে বাংলাদেশে রয়্যাল থাই দূতাবাসের বাণিজ্যবিষয়ক শাখার সহযোগিতায় হোটেলের ক্যাফে বাজার রেস্তোরাঁয় অনুষ্ঠিত হবে ‘থাই গুরমে গালা’ (তৃতীয় পর্ব)। সেখানে দর্শনার্থীরা খাঁটি থাই খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি থাই সংস্কৃতির বিভিন্ন দিক উপভোগ করতে পারবেন।

এবারের খাদ্য উৎসবে অংশ নিচ্ছেন থাইল্যান্ডের চিয়াং মাই থেকে আগত খ্যাতিমান তারকা রন্ধনশিল্পী ব্রুংতানা নিমনু। বিশ্বের বিভিন্ন দেশে থাই রন্ধনশৈলী তুলে ধরার পাশাপাশি ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে থাই খাবারের বিশেষ পরিবেশনা পরিচালনার মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন।

উৎসবে অতিথিদের জন্য থাকবে থাই বুফে মধ্যাহ্নভোজ, ব্রাঞ্চ ও নৈশভোজে বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার। নির্বাচিত ব্যাংকের কার্ডে ‘চারজন খাবেন, একজন মূল্য পরিশোধ করবেন’–সুবিধাসহ বিশেষ মূল্যছাড় থাকবে। এ ছাড়া থাকবে থাই লোকনৃত্যের সরাসরি পরিবেশনা, র‌্যাফেল ড্র, বুফে ব্রাঞ্চের সঙ্গে সুইমিং পুল ব্যবহারের সুযোগ এবং শিশুদের জন্য ‘নিজেই পিজ্জা তৈরি করুন’ কার্যক্রম।

আয়োজন সফল করতে সহযোগিতার জন্য বাংলাদেশে রয়্যাল থাই দূতাবাস, থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি, মিনিস্টার কাউন্সেলর (বাণিজ্য) অনুসর্ন কৌতিপভিত্তায়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাই এয়ারওয়েজ এবং কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডকে ধন্যবাদ জানিয়েছে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা।

আয়োজকদের মতে, বাণিজ্য, সংস্কৃতি ও রন্ধনশৈলীর সমন্বয়ে এবারের আয়োজন বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬০, মামলা ৪৯

অনলাইন ডেস্ক
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬০, মামলা ৪৯
সংগৃহীত ছবি

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৫৬ জন, তেজগাঁও বিভাগে ৬২ জন, মিরপুর বিভাগে ১২৬ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৪৭ জন ও গোয়েন্দা বিভাগে ৬ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় তাদের কাছ থেকে মোট ১২ হাজার ৮৪ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা,  ১০০ বোতল এস্কাফ সিরাফ ও  নগদ ৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল মঙ্গলবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্যাস লিকেজজনিত পুরনো বিতরণ লাইন পরিবর্তন ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজের জন্য কিছু এলাকায় সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।

আজ সোমবার তিতাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত বলে জানিয়েছে তিতাস।

এতে বলা হয়েছে, ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড়, ধানমণ্ডি, ঢাকা এলাকায় লাইন পরিবর্তন ও প্রতিস্থাপন করা হবে। এ কারণে মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল-আমিন রোড, কাঁঠাল বাগান এলাকায় বিদ্যমান আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস।