• ই-পেপার

ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু

বনানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক
বনানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত
প্রতীকী ছবি

রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে একই পরিবারের এক নারীসহ তিনজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। 

আহতরা হচ্ছেন–সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) ও সোনিয়ার ভাই রাসেল (৪০)।

শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মহাখালী ওয়্যারলেস শিশু মেলা স্কুলের সামনে পাওনা টাকা চাওয়ার একপর্যায়ে কথা-কাটাকাটি হয়। এরপর আরিফসহ ৮ থেকে ১০ জন মিলে তাদের মারধর করে ছুরিকাঘাতের পর আহত করে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত সুমন তার পরিবার নিয়ে মহাখালী টিঅ্যান্ডটি কলোনিতে থাকেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম। তিনি বলেন, আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

প্রাথমিকভাবে জানা গেছে, তাদের মধ্যে টাকা-পয়সা দেনা-পাওনা নিয়ে বিরোধ ছিল। এ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের পর জানা যাবে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজধানীতে আবাসিক ভবনে আগুনে দুইজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
রাজধানীতে আবাসিক ভবনে আগুনে দুইজনের মৃত্যু

রাজধানীর কাঁটাবনে একটি আবাসিক ভবনের দুটি ফ্ল্যাটে লাগা আগুনের ধোঁয়ায় শ্বাসরোধে হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ৩টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটি থেকে দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তারা মারা যান।

নিহত ব্যক্তিরা হলেন মো. জনি (২৫) ও মো. আব্দুস সালাম (১৯)। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুন লাগার পর আহত অবস্থায় ওই দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আব্দুস সালামকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দুই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস আরো জানায়, ভবনের ভেতরে বর্তমানে আর কেউ আটকে নেই এবং নতুন করে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিয়ন্ত্রণে এসেছে কাঁটাবনের আবাসিক ভবনের আগুন

অনলাইন ডেস্ক
নিয়ন্ত্রণে এসেছে কাঁটাবনের আবাসিক ভবনের আগুন
সংগৃহীত ছবি

রাজধানীর কাঁটাবনের একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলার দুটি ফ্ল্যাটে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণ এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ এনেছে। তবে, এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি। এ ছাড়া ভবনের ভেতরে কেউ আছে কিনা সেজন্য আমাদের সার্চ অভিযান চলছে। 

এর আগে, রাত ১টা ৫ মিনিটে ওই ভবনে লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

রাজধানীতে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

অনলাইন ডেস্ক
রাজধানীতে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
সংগৃহীত ছবি

রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে ১৪ তলা একটি আবাসিক ভবনের ১২ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে আগুন লাগে বলে খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ১টা ৫ মিনিটে তারা আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়, যা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পায়নি ফায়ার সার্ভিস।