• ই-পেপার

প্রথমবারের মতো ঢাকায় 'এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৪'

মাদরাসায় সাইনবোর্ড লাগাতে গিয়ে তিন ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট

নিজস্ব প্রতিবেদক
মাদরাসায় সাইনবোর্ড লাগাতে গিয়ে তিন ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের রূপনগরের একটি মাদরাসায় সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে তিন ছাত্র দগ্ধ হয়েছে। 

রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। 

দগ্ধরা হচ্ছে- মোহাম্মদ মারুফ (১২), মোহাম্মদ সালমান (২৬) ও মোহাম্মদ খাইরুল (১৪)। তাদের হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ মামুন নামের এক ব্যক্তি জানান, মিরপুরের রূপনগরের আশরাফুল উলুম মাদরাসায় বড় একটি সাইনবোর্ড লাগানোর সময় পাশে থাকা তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। পরে তাদের জাতীয় বার্নে নিয়ে আসা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, তিন শিক্ষার্থী আমাদের এখানে আনা হয়েছে। তাদের মধ্যে মারুফের শরীর ১৮ শতাংশ দগ্ধ, সালমানের শরীর দুই শতাংশ দগ্ধ এবং খাইরুলের শরীর ৩ শতাংশ দগ্ধ হয়েছে। আমরা দুজনকে পর্যবেক্ষণে রেখেছি। একজনকে ভর্তি দেওয়া হয়েছে।
 

যাত্রাবাড়ী ও মুগদা এলাকায় ২৯ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
যাত্রাবাড়ী ও মুগদা এলাকায় ২৯ জন গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির যাত্রাবাড়ী ও মুগদা থানা পুলিশ।

রবিবার (১৪ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) চালানো অভিযানে যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করে। একই দিনে মুগদা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

যাত্রাবাড়ী থানা এলাকায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. কবির, জিহাদ আহম্মেদ শাওন, মো. আমির হোসেন, সফি কামাল শোভন, মো. জলিল মিয়া, মো. ইসমাইল, মৌসুমি, সিয়াম, মনোয়ার মিয়া, মো. জিসান, মো. ইউনুছ মোল্লা এবং আরও একজন সিয়াম।

মুগদা থানা এলাকায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. সাঈদ, মো. রাব্বি, মিজান উদ্দিন আহমেদ স্বাধীন, মো. রফিকুল ইসলাম সজীব, আবু বক্কর সিদ্দিক হৃদয়, মো. রমজান আলী বিদ্যুৎ, মো. মিরাজ, মো. জসিম, মো. আলমগীর, মো. আকাশ, হিমু, আল আমিন, মো. রফি, মো. নিজাম, আব্দুর করিম, মো. নজরুল ইসলাম এবং খাইরুল।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

৮ শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা

স্বেচ্ছা রক্তদাতারা মূলত সৎকর্মেরই চর্চা করছেন : জাবি উপাচার্য

অনলাইন ডেস্ক
স্বেচ্ছা রক্তদাতারা মূলত সৎকর্মেরই চর্চা করছেন : জাবি উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, স্বেচ্ছায় যারা রক্ত দান করছেন তারা শুধু পারস্পরিক উপলব্ধি নয়, সৎকর্মেরই চর্চা করছেন। তাদের পক্ষে অসৎ চর্চা করা সম্ভব নয়।

রবিবার (১৪ জুন) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে কোয়ান্টাম আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা-গ্রহীতা মিলনমেলা ও তরুণ রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বেচ্ছা রক্তদাতারা তাদের সৎকর্মের এ চর্চাকে অভ্যাসে পরিণত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

556

বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে তরুণ ৮ শতাধিক স্বেচ্ছা রক্তদাতাদের কৃতজ্ঞতা ও সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে ‘ও’ পজিটিভ গ্রুপের ৫৭ বারের স্বেচ্ছা রক্তদাতা দৌলত আল রশিদ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত নিয়মিত রক্তগ্রহীতা রকিবুল ইসলাম রুশো তাদের আবেগঘন অনুভূতির কথা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারী। স্বাগত বক্তব্য দেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক এম রেজাউল হাসান। অনুষ্ঠানে কোয়ান্টাম ল্যাবের পক্ষ থেকে সকল স্বেচ্ছা রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান আলোচকরা। পাশাপাশি দেশে রক্তচাহিদা পুরোপুরি মেটাতে তরুণ স্বেচ্ছা রক্তদাতাদের মানবিক এ সেবায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এর আগে বিকেল থেকেই স্বেচ্ছা রক্তদাতা ও গ্রহীতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। দাতা-গ্রহীতা একে অপরের সঙ্গে পরিচিত হওয়া, ছোট ছোট গেমস আর আনন্দময় পরিবেশে ভিন্ন এক আবহ তৈরি হয়। সেখানে রক্তগ্রহীতা থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা এত সংখ্যক স্বেচ্ছা রক্তদাতাদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। স্বেচ্ছা রক্তদাতারাও রক্তগ্রহীতাদের মহৎ এ সেবা দিতে পেরে অপার অপার্থিব আনন্দের কথা বর্ণনা করেন। বিশ্ব রক্তদাতা দিবসে স্বেচ্ছা রক্তদাতা, বিশেষ করে তরুণ দাতাদের এই উদ্বুদ্ধ করা আরো অসংখ্য নতুন দাতা তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

সীমান্তে ‘পুশ ইনের’ প্রতিবাদে মুক্তিযোদ্ধা দলের মানববন্ধন

অনলাইন ডেস্ক
সীমান্তে ‘পুশ ইনের’ প্রতিবাদে মুক্তিযোদ্ধা দলের মানববন্ধন
ভারতের পুশ ইনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধা দল। ছবি : সংগৃহীত।

বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের ‘পুশ ইনের’  প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আজ রবিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। তিনি বলেন, ভারত যেন অবিলম্বে ‘পুশ ইন’ কার্যক্রম বন্ধ করে এবং ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের বাংলাদেশে ফেরত পাঠাতে সহযোগিতা করে। অন্যথায় এ ধরনের কর্মকাণ্ডকে সুদূরপ্রসারী ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করা হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে উভয় দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়া উচিত।’

সমাবেশের শেষদিকে ইশতিয়াক আজিজ উলফাত বলেন, ‘এ কর্মসূচিতে অংশ নিতে এসে ৭৮ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি স্ট্রোক করে মারা যান।’ এ সময় উপস্থিত নেতাকর্মীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

এতে আরো বক্তব্য দেন গণফ্রন্টের সভাপতি কমরেড টিপু বিশ্বাস, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, উপজাতিবিষয়ক সহ-সম্পাদক কর্নেল (অব.) মনীষ দেওয়ান, সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, ভাষানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি মোবারক হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টিসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, ভারত সীমান্তজুড়ে ‘পুশ ইন’-এর মাধ্যমে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তারা এ ধরনের কর্মকাণ্ডকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

প্রথমবারের মতো ঢাকায় 'এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৪' | কালের কণ্ঠ