• ই-পেপার

এমপি আনার হত্যা

হিন্দু পরিচয়ে মন্দিরে ছিলেন মোস্তাফিজ-ফয়সাল

নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে এক শিক্ষার্থীর আত্মহনন

অনলাইন ডেস্ক
নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে এক শিক্ষার্থীর আত্মহনন

তেজগাঁও কারওয়ান বাজার নিজ বাসায় আহনাফ তাজুয়ান (২২) নামের এক অনার্স পড়ুয়া শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্বজনরা।

মৃতের মামা মো. ফারুক হোসেন জানান, তার ভাগনে আহনাফ তাজুয়ান বনানীতে একটি ইউনিভার্সিটিতে অনার্সে পড়তো। সে মাদকে আসক্ত ছিল। তার মানসিক সমস্যাও ছিল। ভোরের সবার অগোচরে রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে তার মা দেখতে পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁ থানার উপ-পরিদর্শক এসআই সৈয়দ বাইজিদ বলেন, ছেলেটা মাদকাসক্ত ছিল। ঠিকমতো ঘুমাতো না, মানসিক সমস্যা ছিল। ভোরে তার মা ও ছেলে একইসঙ্গে নামাজ পড়েছে। পরে তার মা ঘুমিয়ে পড়ে কিছু সময় পর ছেলের রুমে বাল্ব জ্বালানো দেখতে পেয়ে এগিয়ে এসে দেখেন তার ছেলে গলায় ফাঁস দিয়েছে‌।

পরে সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

স্বামী-সন্তান কানাডাপ্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

নিজস্ব প্রতিবেদক
স্বামী-সন্তান কানাডাপ্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

বৃদ্ধা নূরুজাহান বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধারের আলোচনার মধ্যেই মিরপুরের একই এলাকায় এবার আরেক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (৩ জুন) রাতে একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মিরপুর ৬ নম্বর এলাকার ওই ফ্ল্যাটে তিনি দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ জানান, মরদেহ উদ্ধারের পর থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

স্থানীয় সূত্র জানায়, সেলিনা আফরোজের স্বামী ও দুই সন্তান বর্তমানে কানাডায় বসবাস করছেন। প্রায় ১২ বছর আগে তিনি দেশে ফিরে এসে ওই ফ্ল্যাটে একা বসবাস শুরু করেন।

পুলিশের ধারণা, ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। কারণ সর্বশেষ ২৬ মে রাতে তার ভাতিজা মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন, এর পর থেকে আর কোনো যোগাযোগ হয়নি।

এদিকে একই এলাকায় গত রবিবার (৩১ মে) একটি বাসা থেকে বৃদ্ধা নূরুজাহান বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। একা বসবাসরত ওই বৃদ্ধার মৃত্যুর ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পুলিশ জানায়, মৃত বৃদ্ধার ৩ ছেলের একজন যুগ্ম সচিব, একজন বুয়েট শিক্ষক ও আরেকজন কানাডায় বসবাস করেন। মৃত্যুর পর অভিযোগ ওঠে, সন্তানরা আর্থিকভাবে সচ্ছল হলেও বৃদ্ধা মায়ের যথাযথ দেখাশোনা করেননি।

তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫২

অনলাইন ডেস্ক
তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫২
সংগৃহীত ছবি

রাজধানীর তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন আলামিন (৩০), মোছা. রানী বেগম (৩১), মোছা. আফিয়া বেগম ওরফে নাচনে ওয়ালী (৩৬), রাকিব (২৩), মো. নাঈম ইসলাম রায়হান (১৯), হাতেম আলী (২৩), কিষান শিকারী, মোস্তাফিজ আলী খান, মঞ্জুরুল ইসলাম (৩৯), সজীব পাল (২৬), রাকিব (২৪), পলাশ সরকার (২৫), রাজ (২০),  জহির (২১), শ্রী নয়ন চন্দ্র বর্মণ (২৬), সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম (২০), সামিউল ইসলাম (২৯), শান্ত চৌধুরী (২৫), হোসেন ওকালু (৩৬), সামিউল হাসান (১৮), আকাশ (২২), মহসিন (৩৫), পারভেজ (২২), আফ্রিদী (২৫), রনি (২৬), জুম্মন মিয়া (৩৫), ফরিদুল ইসলাম, বিল্লাল নলী (৩৩), স্বাধীন (১৮), সামির (২৫), জনি খান (২৮), ফয়সাল (২৪), বিপ্লব (২০), জুয়েল, রেজাউল ইসলাম মতিন (৫২), স্বজল (২১), ইমরান সরকার (১৮), মানিক (১৯), হাতেম আলী, ইমদাদুল (২৭), মাইনদ্দিন (৪৫), দিপু (২৪), জীবন মিয়া (২২), রবিউল ইসলাম (৩০), আমির হোসেন (৩০), মো. জাহাঙ্গীর আলম (৫৬), জাকির কাজী (৪৯), মো. আব্দুর রউফ (৩২), ফয়েজ (২৫), অশীত হাওলাদার (৩২), ফরহাদ হোসেন (১৮) ও জাকির হোসেন ওরফে রবিন (২১)।

তিনি জানান, মঙ্গলবার (২ জুন) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা থেকে ৩ জন, শেরেবাংলানগর থানা থেকে ৫ জন, মোহাম্মদপুর থানা থেকে ৩১ জন, আদাবর থানা থেকে ১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৬ জন এবং হাতিরঝিল থানা থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঈদের ছুটি শেষে বাসা ফিরে দেখলেন বারান্দার গ্রিল কাটা, অতঃপর...

অনলাইন ডেস্ক
ঈদের ছুটি শেষে বাসা ফিরে দেখলেন বারান্দার গ্রিল কাটা, অতঃপর...

ঈদের ছুটিতে রাজধানীর মোহাম্মদপুর সাত মসজিদ রোডের একটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। ঈদের ছুটি শেষে বুধবার (৩ জুন) রাত ১০টায় গ্রাম থেকে ফিরে ফ্ল্যাটের বাসিন্দা এ তথ্য জানান।

তারা দাবি করেন, চোর বারান্দার গ্রিল কেটে ফ্ল্যাটে প্রবেশ করে। পরে ভেতরের রুমের তালা ভেঙে প্লাস্টিকের আলমারি থেকে প্রায় সাত লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।

ফ্ল্যাটের বাসিন্দা ভুক্তভোগী আপন বলেন, নিজের অস্ত্রোপচারের জন্য দীর্ঘদিন ধরে জমানো সেই টাকা রেখেই বাড়ি গিয়েছিলাম। ফিসে এসে দেখি সব শেষ।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে মোহাম্মদপুর থানা পুলিশ।

হিন্দু পরিচয়ে মন্দিরে ছিলেন মোস্তাফিজ-ফয়সাল | কালের কণ্ঠ