• ই-পেপার

সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ

কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু ১১ আগস্ট

রাঙামাটি সংবাদদাতা
কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু ১১ আগস্ট
সংগৃহীত ছবি

দীর্ঘ তিন মাস ১৫ দিন বন্ধ থাকার পর আগামী ১১ আগস্ট থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু হতে যাচ্ছে। সোমবার (২৭ জুলাই) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদ হতে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত কমিটির সভা থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।

জানা গেছে, চলতি বছরের ২৫ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ রয়েছে। প্রতি বছর কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও ভারসাম্য রক্ষার লক্ষে সকল প্রকার মৎস্য সম্পদের আহরণের ওপর তিন মাস নিষেধাজ্ঞা দেওয়া হয়। ৩১ জুলাই পর্যন্ত মাছ আহরণ বন্ধের সময়সীমা থাকলেও হ্রদের পানি এবং মৎস্যসম্পদ প্রজননের গতি প্রকৃতি বিশ্লেষণ করে আগামী ১০ আগস্ট পর্যন্ত হ্রদে মৎস্য আহরণ বন্ধের সময়সীমা বৃদ্ধি করা হয়।

সভায় উপস্থিত কর্মকর্তা, মৎস্যজীবী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ মাছ ধরার নিষেধাজ্ঞা ১০ দিন বাড়ানোর বিষয়ে একমত হয়ে বলেন, ভারি বষণ ও পাহাড়ি ঢলে দ্রুত কাপ্তাই হ্রদেও পানি বাড়লেও মাছের গঠন বৃদ্ধি পায়নি। এছাড়া এখনো কাপ্তাই হ্রদের পানির রং ঘোলা রয়েছে যা মাছ আহরণের ক্ষেত্রে বড় বাধা। এ সময় জেলেরা মাছ ধরার ক্ষেত্রে নানা প্রতিকুলতার মুখোমুখি হন। তাই কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদের সুষ্ঠু বিকাশ, মৎস্যজীবী ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি কাপ্তাই হ্রদের পরিবেশ রক্ষায়ও বিশেষ ভূমিকা পালন করবে।

কমিটির সভাপতি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কপোরেশন (বিএফডিসি) রাঙামাটির ব্যবস্থাপক ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য গবেষণা ইনস্টিটিউট রাঙামাটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হায়দার হোসেনসহ মৎস্য ব্যবসায়ী ও মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

ফেনী সীমান্তে ৬৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ মিনি ট্রাক জব্দ

ফেনী প্রতিনিধি
ফেনী সীমান্তে ৬৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ মিনি ট্রাক জব্দ
সংগৃহীত ছবি

ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট ও একটি মিনি ট্রাক জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ২৫ হাজার ৯৫০ টাকা।

সোমবার (২৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পার করে আনা ভারতীয় শাড়ি ও চকলেটের একটি বড় চালান দেশের ভেতরে পাচারের উদ্দেশ্যে জমা করা হয়েছে। পরে বিজিবর বিশেষ টহল দল খবর পেয়ে অভিযান পরিচালনা করে চোরাচালানি পণ্য ও পরিবহনে ব্যবহ্নত মিনি ট্রাকটি জব্দ করে। জব্দ মালামাল পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদকসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধে ফেনীর ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।’

গৌরনদীতে নির্মাণাধীন ব্রিজ ধসে পড়ার ঘটনা তদন্তে ২ কমিটি

আগৈলঝাড়া (বরিশাল)প্রতিনিধি
গৌরনদীতে নির্মাণাধীন ব্রিজ ধসে পড়ার ঘটনা তদন্তে ২ কমিটি
সংগৃহীত ছবি

গৌরনদীতে নির্মাণাধীন ব্রিজ ধসে পড়ার ঘটনা তদন্তে নেমেছে  দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সেতু বিভাগ এবং বরিশাল জেলা প্রকল্প কর্মকর্তার নেতৃত্বাধীন আরেকটি তদন্তকারী টিম।

এর আগে গত ২৪ জুলাই কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সেতু বিভাগের তিন সদস্যের একটি তদন্ত দল।

বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিৎ কুমার সরকার বলেন, ‘স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ঠিকাদারের অনিয়ম ও অবহেলার কারণেই এ ঘটনা ঘটেছে এবং এর দায়ভার ঠিকাদারকেই নিতে হবে। এ বিষয়  দুটি তদন্ত কমিটি গঠন করা হয়ে। তদন্ত কমিটির  রিপোর্ট পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সেতু বিভাগের সহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ঠিকাদারের গাফিলতির বিষয়টি সামনে এসেছে।’

বরিশালের গৌরনদী উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের আওতায় খাঞ্জাপুর ইউনিয়নের আহম্মদকাঠী খালের ওপর সেতুটি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। 

বরিশালের ডায়নামিক আইসিটি এসপি নামের একটি প্রতিষ্ঠান কাজটি পায়। ২০২৪ সালের জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা শেষ হয়নি। পরে রাজনৈতিক পটপরিবর্তনের পর আগের ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে গৌরনদীর ঠিকাদার আবুল খায়ের কাজটি শুরু করেন।

চলতি বছরের জুনে সেতুর নির্মাণকাজ শেষ করে হস্তান্তরের কথা থাকলেও সেটিও সম্ভব হয়নি। পরে চলতি মাসে আবার কাজ শুরু করে সেতুর দুই পাশের স্লাব ঢালাইয়ের পর মাঝের স্লাব ঢালাই করা হয়। অভিযোগ রয়েছে, এ কাজের আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করা হয়নি। গত বুধবার (২২ জুলাই) সকালে প্রায় ৩৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন গার্ডার সেতুটির মাঝের স্লাবে ঢালাই দেওয়া হয়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেটি ভেঙে খালের মধ্যে পড়ে যায়।

গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র বলেন, নিয়ম অনুযায়ী ঢালাইয়ের আগে তাকে জানিয়ে তার উপস্থিতিতে কাজ করার কথা ছিল। কিন্তু তাকে না জানিয়েই ঠিকাদার কাজ করেন। তার মতে, অনিয়মের উদ্দেশ্যেই এভাবে কাজ করা হয়েছে। বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর রবিবার (২৬ জুলাই) উল্লেখিত দুইটি তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

অপর দিকে ঠিকাদার আবুল খায়ের দাবি করেন, ঢালাইয়ের আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছিল কিন্তু তারা ঘটনাস্থলে আসেননি। 
 


 

কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, আড়তদারকে জরিমানা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, আড়তদারকে জরিমানা
ছবি: কালের কণ্ঠ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে মাটিতে পুঁতে রাখা হয়েছে। অপর দিকে এই নিষিদ্ধ মাছ বিক্রির অপরাধে আড়তদারকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার পৌর মাছ মার্কেটের মেসার্স মোল্লা মৎস্য আড়তে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেন। এই নিষিদ্ধ মাছ রাখার অপরাধে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুম বিল্লাহ। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাজান সিরাজ অপু উপস্থিত ছিলেন।

শাহাজান সিরাজ অপু বলেন, ‘দীর্ঘদিন ধরে কোটালীপাড়া পৌর মাছ বাজারের কয়েকটি আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হচ্ছে বলে আমরা খবর পাই। তাই আজ গোপন সংবাদের ভিত্তিতে পৌর মাছ বাজারের মেসার্স মোল্লা মৎস্য আড়তে অভিযান চালিয়ে ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করি। জব্দ এই মাছ পরবর্তীতে আমরা মার্কেটের পাশে মাটিতে পুঁতে রাখি।’

তিনি আরো বলেন, ‘এই এই নিষিদ্ধ পিরানহা মাছ রাখার অপরাধে আড়তদারের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমরা শিগগিরই এই মাছ চাষের ঘেরগুলো শনাক্ত করে অভিযান পরিচালনা করব।’