• ই-পেপার

নেত্রকোনা

আর্জেন্টিনা-জর্দান ম্যাচের সময় বিদ্যুৎ না থাকায় অফিস ভাঙচুর

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বার গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বার গ্রেপ্তার

আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত নোয়াখালীর আজাদ মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের পক্ষে অনলাইন ও অফলাইনে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

রবিবার (২৮ জুন) দুপুরে নোয়াখালীর সেনবাগ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার আজাদ মেম্বার সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, আজাদ মেম্বার পেশায় চা বিক্রেতা হলেও আর্জেন্টিনা ফুটবল দল ও লিওনেল মেসির প্রতি ভালোবাসার কারণে দেশজুড়ে পরিচিতি পান। নিজের বাড়ি, দোকান ও আশপাশের এলাকা আকাশী-সাদা রঙে সাজিয়ে ‘আর্জেন্টিনা নগর’ নামে আলোচনায় আসেন। এছাড়া ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতলে এলাকাবাসীকে ভোজ দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন। এ কারণে বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশনের টকশোতেও অংশ নেন তিনি।

সেনবাগ থানার ডিউটি অফিসার (এএসআই) মো. মিলন বলেন, গ্রেপ্তারের পর বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ
ছবি : কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ২ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রবিবার (২৮ জুন) দুপুরে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উৎপাদন খরচ কমানো এবং ফসলের উৎপাদন বৃদ্ধি করতেই সরকারের এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল মাহমুদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আজিজুল হক, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক নুরুল হুদা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জামাল হোসেন এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যরা।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম জানান, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে।

তিনি জানান, এর মধ্যে ১ হাজার ৬০০ জন কৃষককে উফশী রোপা আমন ধানের বীজ, ৭০০ জনকে গ্রীষ্মকালীন সবজির বীজ, ২৯০ জনকে বৃক্ষের চারা, ৭০ জনকে গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচের বীজ এবং ৩৫ জনকে হাইব্রিড লেবুর চারা দেওয়া হয়েছে।

লোহাগড়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
লোহাগড়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরে ডুবে নুসরাত নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল ৯টার দিকে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত শিশু নুসরাত (৩) উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামের স্কুল শিক্ষক শহীদুল্লার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হলদা গ্রামের শহিদুল্লার মেয়ে নুসরাত সকালে বাড়িতে খেলা করছিল। পরিবারের অন্য সদস্যরা বাড়িতে নতুন ভবন নির্মাণের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। সবার অজান্তে শিশুটি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির শুরু করলে এক পর্যায়ে পুকুর থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য আবু তালেব মোল্যা জানান, শিশুর এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যার বিচার দাবিতে মানববন্ধন
ছবি : কালের কণ্ঠ

লক্ষ্মীপুরের রায়পুরে বাসায় ঢুকে এক মা ও তার তিন মেয়েকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা।

রবিবার (২৮ জুন) বিকেলে রায়পুর সাধারণ ছাত্রসমাজের ব্যানারে উপজেলা থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত সায়মা আক্তারের সহপাঠী ইশরাত জাহান মেঘলা, খাদিজা আক্তার প্রমি, স্থানীয় বাসিন্দা আল ইমরানসহ অন্যরা।

বক্তারা বলেন, রায়পুরের আলোচিত এই হত্যাকাণ্ডে পুরো দেশ স্তম্ভিত। ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এখনো উদঘাটিত হয়নি। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

নিহত সায়মার সহপাঠী ইশরাত জাহান মেঘলা বলেন, ‘আমরা আমাদের মেধাবী বন্ধু সায়মাকে হারিয়েছি। তার পরিবারের সদস্যরাও অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করতে হবে।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌর শহরের ধানহাট-নদীরপাড় এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেঝো মেয়ে নাফিসা আক্তার ইকরা (১৭) এবং ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফাকে (৯) কুপিয়ে হত্যা করা হয়। পরে অভিযুক্ত অন্তর মজুমদার (২৮) জনতার গণপিটুনিতে নিহত হন।