• ই-পেপার

ভাঙ্গা

আধিপত্য বিস্তার নিয়ে ১০ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশত

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধি
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

কক্সবাজার জেলার উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক হাটহাজারীর মোহাম্মদ সায়েম এর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রবিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের রেজু ব্রিজের উত্তর পাশে মোহাম্মদ সায়েমের মরদেহটি পাওয়া যায়।

নিহত মোহাম্মদ সায়েম (২৩) হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কুয়াইশস্থ ভরাপুকুর এলাকার রাহাত খান চৌধুরী বাড়ির ইকবালের একমাত্র ছেলে।

জানা যায়, গত শনিবার দুপুরের দিকে চট্টগ্রামের হাটহাজারী থেকে কক্সবাজার ভ্রমণে যাওয়া মোহাম্মদ সায়েম ও তাঁর বন্ধু আরমান উখিয়ার ইনানী নৌবাহিনীর জেটিঘাটের দক্ষিণ পাশের সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে মোহাম্মদ সায়েম সাগরের পানিতে ডুবে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। রবিবার সকাল ১০টার দিকে রেজু ব্রিজের উত্তর পাশের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

পাশ্ববর্তী বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার লোকমান হাকিম জানান, নিহত সায়েমের লাশ নিয়ে তার বাবা ইকবালসহ পরিবারের লোকজন নিজ বাড়ির উদ্দেশ্যে কক্সবাজার থেকে রওনা হয়েছেন।

কুমিল্লার নতুন ডিসি রোজী আক্তার

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লার নতুন ডিসি রোজী আক্তার
কুমিল্লার নতুন জেলা প্রশাসক মিজ্ রোজী আক্তার। ছবি : সংগৃহীত

কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। 

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন সই করা প্রজ্ঞাপনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তারকে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের ১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. রেজা হাসান কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান। এরপর তিনি কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ সরকারের নতুন প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে তাকে সিলেটে বদলি করা হয়েছে এবং তার স্থলাভিষিক্ত হচ্ছেন মিজ্ রোজী আক্তার।

 


 

জিয়ানগর

পল্লী বিদ্যুতের ২ কর্মকর্তাকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
পল্লী বিদ্যুতের ২ কর্মকর্তাকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পিরোজপুরের জিয়ানগরে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে পল্লী বিদ্যুতের দুই কর্মকর্তা মারধরের শিকার হয়েছেন। শনিবার (২৭ জুন) রাতে এ ঘটনায় পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির আহত জুনিয়র ইঞ্জিনিয়ার (আইটি) রিয়াদুদ সালেহীন বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির একটি দল বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও সংযোগ বিচ্ছিন্ন করার জন্য জিয়ানগরের কালাইয়া গ্রামে যায়। ওই গ্রামের নাসির মাতুব্বরের বকেয়া বিল বাকি থাকায় তার ঘরের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে নাসির মাতুব্বর ও তার ভাই জাকির মাতুব্বর ওই টিমের দুই কর্মকর্তাকে মারধর করেন এবং তাদের কাছে থাকা বকেয়া বিল আদায়ের টাকা ছিনিয়ে নেন। খবর পেয়ে জিয়ানগর থানা পুলিশ তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে।

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আলতাফ হোসেন জানান, পল্লী বিদ্যুৎ সমিতির একটি দল বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গেলে দুজন গ্রাহক আমাদের দুই কর্মকর্তাকে মারধর করেন। আমরা ওই গ্রাহকের মিটার খুলে নিয়ে এসেছি এবং তাদের নামে থানায় অভিযোগ দিয়েছি।

ইন্দুরকানি এবং পত্তাশী ইউনিয়নের দায়িত্বে থাকা পল্লী বিদ্যুতের কর্মকর্তা দিদার হোসেন জানান, আমরা জুন ক্লোজিং হিসেবে বকেয়া বিল আদায় করার জন্য এলাকায় এলাকায় মাইকিং করিয়েছি। তারপরেও বকেয়া বিল আদায় করতে গেলে আমাদের ওপর হামলা করাটা অত্যন্ত ন্যক্কারজনক। অপরাধীদের শাস্তির আওতায় আনতে আমরা আইনের আশ্রয় নিয়েছি।

জিয়ানগর থানার ওসি মো. মোহাব্বত খান বলেন, ‘পল্লী বিদ্যুতের দুই কর্মকর্তাকে মারধরের খবর পেয়ে আমরা তাদের উদ্ধার করি। এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।’

প্রশ্ন ফাঁসের শাস্তি দেশের মানুষ সারাজীবন মনে রাখবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রশ্ন ফাঁসের শাস্তি দেশের মানুষ সারাজীবন মনে রাখবে : শিক্ষামন্ত্রী
সংগৃহীত ছবি

কোনো অবস্থাতেই প্রশ্ন ফাঁস বরদাশত করা হবে না। এমন শাস্তি দেওয়া হবে, যা দেশের মানুষ সারাজীবন মনে রাখবে মনে রাখবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পরীক্ষা ও শিক্ষাব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমে বিভ্রান্তি ছড়ালে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। পরীক্ষায় নকল হয়নি, অথচ সামাজিক যোগাযোগমাধ্যম বা কোনো মিডিয়ায় যদি এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয় তাহলে অবশ্যই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং কাস্টডিতে নেবে। তদন্তে সত্যতা মিললে তাকে গ্রেপ্তার করা হবে। সেই সংক্রান্ত আইন করা হয়েছে।

রবিবার (২৮ জুন) সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম মিলনায়তনে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

সাইবার সিকিউরিটি ও আইনি সংস্কারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেছেন, প্রশ্নপত্র ফাঁস না হওয়া সত্ত্বেও যারা ফাঁসের মিথ্যা প্রচার চালাবে, তাদের সাইবার সিকিউরিটির আওতায় ট্র্যাক করা হবে। বর্তমান আইনে বিভ্রান্তি ধরার বিশেষ বিধান রাখা হয়েছে। সেজন্য পাবলিক পরীক্ষা অ্যাক্ট ১৯৮০ সংশোধন করা হয়েছে। জাতীয় সংসদে এটি বিল আকারে উত্থাপন করা হবে।

মন্ত্রী বলেন, আপনি প্রোপাগান্ডা ছড়াবেন, শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করবেন, আর আমরা সবাই কি চুপ করে বসে থাকব? এটা কোনো জোকস নয়, এটা অ্যাডুকেশন। বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করলেই তাকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে।’

কলেজ জাতীয়করণ প্রসঙ্গে এ সময় তিনি বলেন, ঢালাওভাবে কলেজ জাতীয়করণ করার ইচ্ছে নেই সরকারের। যাচাই-বাছাই করে যারা যোগ্য, কেবল তাদেরই নেওয়া হবে। জনস্বার্থ বিবেচনা না করে রাজনৈতিক কারণে কলেজ সরকারিকরণের সমালোচনাও করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ডিজি অফিসে বসে কোনো ধরনের দালালি চলবে না।’

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবরসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং সিলেট অঞ্চলের বিভিন্ন মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্র প্রধানরা।

এর আগে রবিবার সকাল ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। বিমানবন্দরে তাকে সরকারি কর্মকর্তা ও বিএনপি নেতারা স্বাগত জানান।