• ই-পেপার

তুরাগ নদে ডুবে কিশোরের মৃত্যু

ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

পাবনার ঈশ্বরদীতে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ এক দম্পতিকে আটক করেছে রেলওয়ে পুলিশ পাকশী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। 

শুক্রবার (২৬ জুন) বিকেলে রেলওয়ে পাকশী জেলা পুলিশ সুপার মো. মেহেদী হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
 
আটকরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কল্যাণপুর এলাকার মোছা. সাজেমা বেগম (৪২) ও তার স্বামী মো. কাজল আহম্মেদ (৪৩)।
এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত পনে একটার দিকে  ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় প্রবেশ করা আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে  অভিযান চালিয়ে ওই দম্পতিকে আটক করা হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেসে ট্রেনে অভিযান পরিচালনা করা হয়। ট্রেনের ‘জ’ বগির ৭৬ ও ৭৭ নম্বর আসনে বসা ওই দম্পতিকে সন্দেহজনক মনে হওয়ায় তাদের তল্লাশি করা হয়। তল্লাশির সময় সাজেমা বেগমের ভ্যানিটি ব্যাগ থেকে ৫০ গ্রাম এবং কাজল আহম্মেদের প্যান্টের পকেট থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। দম্পতির নিকট থেকে উদ্ধার হওয়া হেরোইনের পরিমাণ ১০০ গ্রাম। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে  আদালতে পাঠানো হয়েছে। 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায়

বাগেরহাট প্রতিনিধি
বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায়
তাপস কুমার রায়। সংগৃহীত ছবি

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) কর্মচারী ইউনিয়নের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাগেরহাটের তাপস কুমার রায়।

তিনি বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের পূর্ব সায়েরা গ্রামের আকুল চন্দ্র রায়ের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পিডিবিএফ কর্মচারীদের অধিকার ও কল্যাণে কাজ করে আসছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাগেরহাট জেলা ও উপজেলা শ্রমিকদল এবং বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রমিক ইউনিয়নের নেতারা।

অভিনন্দন বার্তায় স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন বাগেরহাট জেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কচুয়া উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মো. জিল্লুর শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর শেখ, রামপাল উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি শেখ মনিরুজ্জামান মনি, ফকিরহাট উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এসআই রুবেল, মোল্লাহাট উপজেলা শ্রমিকদলের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ, ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাইন বিল্লাহ এবং সাধারণ সম্পাদক শেখ রাসেলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসাইন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব নুরুল ইসলাম খান নাসিম এবং ঢাকা উত্তর শ্রমিকদলের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কাজী শাহ আলম রাজার স্বাক্ষরিত এক পত্রে তাপস কুমার রায়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সাভারে রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় ব্যবসায়ী নিহত

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় ব্যবসায়ী নিহত
প্রতীকী ছবি

সাভারে রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় হুমায়ুন কবির নামে এক বেল্ট ব্যবসায়ী মারা গেছেন। 

শুক্রবার (২৬ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পুরাতন ফুটওভার ব্রিজ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির (৪৬) জামালপুর জেলার ইসলামপুর থানার মৃত মোজাফফরের ছেলে। তিনি সাভার পৌর এলাকার মজিদপুরের চুঙ্গিরপারে ভাড়া থেকে মহাসড়কের আরিচাগামী লেনের ফুটওভার ব্রিজের নিচে বেল্টের ব্যবসা করতেন।

সাভার হাইওয়ে থানার সার্জেন্ট ফিরোজ নয়া জানান, নিহতের মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাভারের সচেতন মহল ফুটপাতের এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যুরোধ করতে মহাসড়কের ফুটপাত দখলমুক্ত রাখা, রাস্তা পারাপারে ক্ষেত্রে পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহার করা এবং ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন।

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ের জানাজায় মানুষের ঢল

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ের জানাজায় মানুষের ঢল
ছবি : কালের কণ্ঠ

লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার মা ও তাঁর তিন মেয়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে রায়পুর পৌরসভার ধানহাটা নদীরপাড় সড়কে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

জানাজা শেষে নিহত শাহিনুর বেগম (৩৮), তাঁর বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেজো মেয়ে নাফিসা আক্তার ইকরা (১৭) এবং ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফার মরদেহ দাফনের জন্য স্বজনরা কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া গ্রামে নিয়ে যান।

জানাজায় রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, পৌর জামায়াতের আমির ফজলুল করিম, নায়েবে আমির কামাল উদ্দিন, রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া নিহত শাহিনুর বেগমের ছেলে জুনাইদ ইসলাম সিফাত, তাঁর নানা দাদন মিয়া, মামা ছানা উল্লাহ ও চাচা জামাল হোসেনও জানাজায় উপস্থিত ছিলেন। তাঁরা ঘটনাটি জানার পর বৃহস্পতিবার রাতে রায়পুরে আসেন।

এ সময় রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে এবং তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌর শহরের নদীরপাড় এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে এক যুবক মা ও তাঁর তিন মেয়েকে কুপিয়ে হত্যা করেন। পরে স্থানীয় জনতার গণপিটুনিতে অভিযুক্ত অন্তর মজুমদারও (২৮) নিহত হন।