• ই-পেপার

বিমানবন্দরে ৯ হাজার ৮২৫ পিস ইয়াবাসহ নারী আটক

‘একটাও সামনে আবি না, মাইরা ফেলামু’—যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
‘একটাও সামনে আবি না, মাইরা ফেলামু’—যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি
সংগৃহীত ছবি

‘ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না।’—পুলিশের উদ্দেশ্যে চিৎকার করে করে এমন হুংকার দেওয়া হয়েছে যুবলীগের মিছিল থেকে।

আজ রবিবার ভোরে গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়ার কলম্বিয়া গার্মেন্টসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে ওই মিছিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ ওই মিছিলের আয়োজন করা হয়।

পুলিশ দেখে হুমকি ও মিছিলের একটি ভিডিও সকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ বলছে, ভিডিওটি তারা দেখেছে। এবিষয়ে কাজ করছে পুলিশ।

ভিডিওতে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের লৌহ সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠান শাকিল এন্টারপ্রাইজের সামনে ২০ থেকে ৩০ জনের একদল যুবক ব্যানার নিয়ে মিছিল শুরু করে। ব্যানারে লেখা ছিল, ‘২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক’ এবং ‘বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।’ ব্যানারের নিচে ‘গাজীপুর মহানগর যুবলীগ’ লেখা ছিল। ব্যানারের এক পাশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্য পাশে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আত্মগোপনে থাকা কামরুল আহসান সরকার রাসেলের ছবি ছিল। মিছিলের ওই ভিডিও নিজ সামাজিক মাধ্যমে আপলোড করেন রাসেল।  

মিছিলকারীরা ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’ এবং ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিতে দিতে দ্রুত বোর্ডবাজারের দিকে এগিয়ে যেতে দেখা যায়। এ সময় মহাসড়কের বিপরীত দিক থেকে কয়েকজন পুলিশ সদস্য মিছিলের দিকে এগিয়ে আসতে থাকলে মিছিলকারীদের কয়েকজন তাদের লক্ষ্য করে চিৎকার করে করে ওই হুমকিমূলক বক্তব্য দিতে থাকেন।

নরগরীর বাসন থানার ওসি হারুনুর রশিদ জানান, ভিডিওটি দেখেছি। এটি আজকের, নাকি আগের তা যাচাই-বাছাই করা হচ্ছে।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার কালের কণ্ঠকে জানান, আজকে সকালে মিছিলটি হয়েছে বলে তথ্য পেয়েছেন। পুলিশ ইতিমধ্যে বিষয়টি নিয়ে কাজ করছে।

টাঙ্গাইলে মিছিল

টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে শহরের ভিক্টোরিয়া রোডের পোস্ট অফিসের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে তা বড় কালীবাড়ি মোড়ে গিয়ে শেষ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

তবে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি বলে জানিয়েছেন সদর থানার ওসি রুহুল আমিন।

নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ আতঙ্ক, ডিবির জালে চক্রের ৩ সদস্য

নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ আতঙ্ক, ডিবির জালে চক্রের ৩ সদস্য
সংগৃহীত ছবি

মহিলাদের কেমিক্যাল প্রয়োগ করে অলংকার ও টাকা হাতিয়ে নেওয়া শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের একটা দল। 

রবিবার (২১জুন) বিকেল ৩ টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তার কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

এর আগে মামলার প্রেক্ষিতে শনিবার (২০জুন) সন্ধ্যায় টাঙ্গাইল জেলার পুরাতন বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা গ্রেপ্তাররা হলেন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার আবু হাসান, বাবু এবং সবুজ।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় প্রায় এক সপ্তাহব্যাপী এই অভিযানটি পরিচালনা করেন ডিবি পুলিশের একদল সদস্য।

পুলিশ সুপার মোহাম্মদ  তারিকুল ইসলাম বলেন, গত কয়েক মাসে নওগাঁ জেলায় একদল অপরাধী শহরের কয়েকটি স্থানে বয়স্ক মহিলাদের টার্গেট করে। এরপর তারা কথিত শয়তানের নিঃশ্বাস অর্থাৎ এক বিশেষ ধরনের কেমিক্যাল স্কোপো-ল্যামিন ব্যবহার করে ওই সকল মহিলাদের সম্মোহিত করে তাদের নিকট থাকা অলংকার এবং টাকা পয়সা হাতিয়ে নেয়।
 
পুলিশ সুপার বলেন, এই কেমিক্যালটা কোনোভাবে কাউকে নাকে প্রয়োগ করলে সেই ব্যক্তি কিছু সময়ের জন্য স্মৃতিভ্রম হয়ে যান এবং অপরাধীর কথামতো কাজ করেন। অনেক ক্ষেত্রে দেখা যায় আক্রান্ত ব্যক্তি নিজেই তার কানের দুল স্বর্ণালংকার এবং টাকা পয়সা অপরাধীর হাতে স্বেচ্ছায় তুলে দেন। এমনকি কখনও বাসার আলমারি খুলেও অলংকার এবং টাকা পয়সা অপরাধীদের হাতে তুলে দিচ্ছে।
 
এ সংক্রান্তে নওগাঁ থানায় মোট তিনটি মামলা হয়। সেই সকল মামলার প্রেক্ষিতে পুলিশ বেশ কয়েকবার নারায়ণগঞ্জ জেলায় অভিযান চালায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ করে জেলা গোয়েন্দা শাখা জানতে পারে একটি চক্র টাঙ্গাইলে একই ধরনের ঘটনা ঘটাতে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে শনিবার ডিবি পুলিশের একটা চৌকস দল টাঙ্গাইল জেলার পুরাতন বাস স্ট্যান্ড থেকে শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করে। 

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় এই চক্রটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় রয়েছে। এবং তাদের আট থেকে দশটি গ্রুপ রয়েছে। তারা দেশের বিভিন্ন স্থানে মানুষকে কেমিক্যাল প্রয়োগ করে এই ধরনের অপরাধ করে বেড়ায়। ইতিমধ্যে তারা নারায়ণগঞ্জ, নওগাঁ এবং খুলনা জেলায় কমপক্ষে দশটি অপরাধ সংগঠিত করেছে। 

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আরো বলেন, এই অপরাধ সংগঠনের ক্ষেত্রে তারা বয়স্ক মহিলাদেরকে টার্গেট করত। প্রথমে একজন অভিনয় করে সেই মহিলার কাছে সাহায্য চায়, পরে একজন এসে মহিলার সাথে কথা বলার চেষ্টা করে এবং অপরজন এসে সেই মহিলাকে শয়তানের নিঃশ্বাস বা কেমিক্যাল স্প্রে করে। এরপর আক্রান্ত মহিলা তাদের কথামতো সম্মোহিত হয়ে তার অলংকার এবং টাকা পয়সা অপরাধীর হাতে তুলে দেয়। নওগাঁ জেলা পুলিশ এই ধরনের অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ।
 

বরিশালে পুলিশের ভয়ে পালাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে পুলিশের ভয়ে পালাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
প্রতীকী ছবি

বরিশালে গ্রেপ্তারের ভয়ে পালাতে গিয়ে সড়কের পাশে দেয়ালে আঘাত পেয়ে রাশেদ খান মেনন নামের এক কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় বরিশাল নগরীর ১ নং ওয়ার্ডের কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাশেদ খান মেনন কাউনিয়া এলাকার হেমায়েত হোসেন খানের ছেলে ও বরিশাল মহানগর এর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা রেজাউল করিম জানান, বিকেল ৩টার দিকে রাশেদ খানের বাসা পুলিশ ঘেরাও করে। তখন তিনি বাসার পেছনে কবরস্থানে পালায়। পুলিশ সেখানে গিয়ে গেলে তিনি দেয়াল টপকিয়ে পাশের এক বাসায় অবস্থান নেন। ওই বাসা ও পুলিশ ঘেরাও করলে তখন তিনি সেখান থেকে দৌড়ে পালাতে গিয়ে রাস্তার ওপর পড়ে যান। এ সময় পাশের দেয়ালে মাথায় আঘাত খেয়ে তার মৃত্যু হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি সনজিৎ চন্দ্র নাথ কালের কণ্ঠকে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি মামলা ছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের ভয়ে পালাতে গিয়ে তার মৃত্যু হয়।’

ঝিনাইদহে প্রতিবন্ধীদের মাঝে ৫০টি হুইলচেয়ার বিতরণ

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহে প্রতিবন্ধীদের মাঝে ৫০টি হুইলচেয়ার বিতরণ
ছবি : কালের কণ্ঠ

ঝিনাইদহের মহেশপুরে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ৫০টি হুইলচেয়ার বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। রবিবার (২১ জুন)  বিকেলে উপজেলার বৈচিতলা মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলার সমাজসেবা অফিসার মো. মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, ‘সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।’

তিনি বলেন, ‘তারা আজকে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে। আমি বলব, সমাজে অসহায় মানুষের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে কেউ পিছিয়ে থাকবে না।’ 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক মো. খাইরুল বাশার, মহেশপুর উপজেলার বিআরডিবি অফিসার মো:বাহারুল ইসলাম এবং বৈচিতলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ওয়াজেদ উদ্দিন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দোস্ত এইড বাংলাদেশের সোসাইটির চুয়াডাঙ্গা শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন  আহমেদ। দোস্ত এইডের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, ‘প্রতিবন্ধী মানুষের চলাচল ও জীবনযাত্রা সহজ করতে এ ধরনের মানবিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’