ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়েছে। রবিবার (১৪ জুন) বিকেল ৩টা ৩ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ অধিবেশন শরু হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ অধিবেশন শুরু হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়েছে। রবিবার (১৪ জুন) বিকেল ৩টা ৩ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ অধিবেশন শরু হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ অধিবেশন শুরু হয়।

ময়মনসিংহের ভালুকায় বজ্রাঘাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।
রবিবার (১৪ জুন) দুপুরে ভালুকা পৌরসভার মেঘার মাঠে বজ্রপাতের ঘটনাটি ঘটে।
নিহত কিশোর মুক্তাগাছার নিজাম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকায় পরিবারের সাথে ভাড়ায় থাকতো নিহত কিশোর। ঘটনার সময় একই এলাকার মেঘার মাঠ হয়ে বাসায় যাওয়ার পথে হঠাৎ বজ্রাঘাতের শিকার হয় কিশোরট। পরে গুরুতর অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়ে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম জানান, বজ্রপাতে একজন মারা যাওয়ার কথা শুনেছি।

নেত্রকোনা সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) সকালে উপজেলার আমতলা ও কাইলাটি ইউনিয়নে এ ঘটনা ঘটে। অপরদিকে এদিন সকালে আমতলা ইউনিয়নের সাপমারা গ্রামে বজ্রপাতে জামাল মুন্সি (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায়ের পর ভোর সাড়ে ৬টার দিকে গ্রামের আরো চার কৃষকের সঙ্গে বাড়ির পাশের আইঞ্চার বিল এলাকায় মাছ ধরতে যান জামাল মুন্সি। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান। পরে সঙ্গে থাকা অন্য কৃষকরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
স্থানীয় বাসিন্দা সুমন মিয়া জানান, ভোরে বৃষ্টির মধ্যে জামাল মুন্সি বিলে মাছ ধরছিলেন। হঠাৎ বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ারও সুযোগ পাওয়া যায়নি।
অপরদিকে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের কুতুবপুর গ্রামের সিএনজিচালক সবুজ মিয়াও বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের জয়নাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পার্শ্ববর্তী বাজারে টেলিভিশনে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ফুটবল বিশ্বকাপের খেলা দেখে বাড়ি ফেরেন সবুজ মিয়া। পরে গ্রামের সামনে পানিতে ডুবে থাকা জমিতে জাল নিয়ে মাছ ধরতে গেলে বজ্রাঘাতে তার মৃত্যু হয়। কয়েক ঘণ্টা পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে জমিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
নেত্রকোনা সদর থানার ওসি মোহাম্মদ আল মামুন সরকার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে মঠবাড়িয়াগামী এবি অনলাইন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন– মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী গ্রামের এস্কেন্দার হাওলাদারের ছেলে শিপন হাওলাদার (৪৭) ও একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. মঞ্জু মিয়া (৫০)। তারা দুজনই পেশায় মোটরসাইকেলচালক এবং মাদক কারবারের সঙ্গে জড়িত।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়াগামী একটি পরিবহন তল্লাশি করে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে ২ হাজার ৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাদের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’