• ই-পেপার

৬ দফা দাবিতে খুলনায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

ডাকবাংলায় দুই মেয়েসহ পরিছন্নতাকর্মীর মৃত্যু

বরগুনায় বিচারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ

বরগুনা প্রতিনিধি
বরগুনায় বিচারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলা পরিছন্নতাকর্মী ও তার দুই মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ উদঘটন এবং সিসি টিভি ফুটেজ প্রকাশের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে স্বজনও এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বরগুনা পৌর শহরে বিক্ষোভ মিছিল করা হয়। এসময় বিক্ষোভ কারীর সুষ্ঠু বিচারের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন । এর আগে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।।

মরদেহ হাতে পাওয়ার পরপরই শোক ও ক্ষোভে ফেটে পড়ে স্বজনরা। তারা লাশ নিয়ে শহরের প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করে। মিছিলে অংশগ্রহণকারীরা ‘ইতি রানী ও তার দুই কন্যা হত্যার বিচার চাই, ‘ধর্ষকদের ফাঁসি চাই, ‘ফাঁসি চাই-ফাঁসি চাই’সহ নানা স্লোগান দেন ।বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের কালীবাড়ি এলাকার নিহতদের বাড়িতে গিয়ে শেষ হয়।

গত বুধবার বিকেল ৪টার দিকে বরগুনা শহরের থানাপাড়া এলাকার জেলা পরিষদের ডাকবাংলোর তৃতীয় তলার দুটি কক্ষ থেকে ইতি রানী (৩৪) ও তাঁর দুই মেয়ে আরাধ্য বিশ্বাস (১১) ও অনুরাধা বিশ্বাসের (৩) লাশ উদ্ধার করা হয়। ইতি জেলা পরিষদের ডাকবাংলোর অস্থায়ী কর্মচারী ছিলেন (পরিচ্ছন্নতাকর্মী)। তিনি বরগুনা পৌরসভার কালীবাড়ি সড়কের দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরগুনা জেলা শাখা সভাপতি আইনজীবী সুশান্ত কুমার বেপারীর সভাপতিত্বে বিকেল ৪টা দিকে একই দাবিতে শহরের প্রধান সড়কের মানববন্ধন করে সর্বস্তরের নাগরিকরা। বরগুনার জেলা পরিষদ ডাকবাংলাতে মাসহ ২ শিশুর মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন লাশ ময়নাতদন্তে সময়ক্ষেপণ করে মৃত্যুর ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়। যদি এই কাজ করা হয় তা হলে সারা বাংলাদেশে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরগুনা জেলা শাখা সহ সভাপতি মানিক সিকদার, কালিবাড়ি মন্দির কমিটি উপদেষ্টা মিলন দাস।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরগুনা জেলা শাখা সদস্য আইনজীবী বাবুল দাস, বরগুনা আখড়াবাড়ি মন্দির কমিটির সদস্য খোকন কর্মকার, বরগুনা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুরাদুজ্জামান টিপন।

বগুড়ায় বজ্রাঘাতে প্রাণ গেল কিশোরের, মা আহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় বজ্রাঘাতে প্রাণ গেল কিশোরের, মা আহত
রাব্বি হোসেন। সংগৃহীত ছবি

বগুড়ার আদমদীঘিতে বজ্রাঘাতে রাব্বি হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা মনিকা বেগম গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার তেঁতুলিয়া গ্রামের একটি মরিচক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি হোসেন ওই গ্রামের আফাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে রাব্বি হোসেন তার মা মনিকা বেগমসহ কয়েকজনের সঙ্গে মরিচক্ষেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে আঘাতে ঘটনাস্থলেই মারা যায় রাব্বি এবং তার মা আহত হন। পরে স্থানীয়রা মনিকা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ১

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

নরসিংদীর মাধবদীতে কর্মস্থল থেকে ফেরার পথে এক কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণ এবং পরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে মাহবুব নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলাণপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ও তার পরিবার। পরে ওইদিন রাতেই দুজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর বাবা।

অভিযুক্তরা হলেন মেহেরপাড়া এলাকার পৌলাণপুর গ্রামের মৃত মোতালেব মেম্বারের ছেলে মোশাররফ হোসেন (৩০) এবং আব্দুল কাদিরের ছেলে মাহবুব।

ভুক্তভোগী জানান, বুধবার রাতে চৈতাব এলাকার একটি টেক্সটাইল মিল থেকে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে মোশাররফ ও মাহবুব তাকে জোরপূর্বক মাহবুবের পৌলাণপুরের বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে তাকে ধর্ষণ করা হয় এবং ঘটনাটি ভিডিও ধারণ করে কাউকে জানালে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এ ছাড়া ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে দুই হাজার টাকা আদায় করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার পর তারা হুমকির মুখে বাধ্য হয়ে টাকা প্রদান করেন এবং পরে বিষয়টি থানায় জানান।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে পৌলাণপুর গ্রামের মোশাররফ ও মাহবুবের নাম উল্লেখ করে মাধবদী থানায় অভিযোগ করেছেন।

তিনি বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাটি তদন্ত করে অভিযুক্ত মাহবুবকে গ্রেপ্তার করেছে। অপর আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক আসমা শাহীন

মাল্টিমিডিয়া রিপোর্টার, নাটোর
রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক আসমা শাহীন
সংগৃহীত ছবি

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫-এ রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক মনোনীত হয়েছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে মনোনীত করা হয়। 

বৃহস্পতিবার (৪ জুন) বাছাই কমিটি রাজশাহী বিভাগের সভাপতি বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ ও সদস্যসচিব প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন
দক্ষিণ চীন সাগরে রহস্যময় কাঠামো মুহূর্তেই উধাও!

দক্ষিণ চীন সাগরে রহস্যময় কাঠামো মুহূর্তেই উধাও!

 

আসমা শাহীন শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে তার সহকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। এই অর্জন তিনি নাটোর জেলার জনসাধারণের জন্য উৎসর্গ করেছেন।

জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ‘জেলার সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতার জন্য এই অর্জন সম্ভব হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের সদস্য আসমা শাহীন ২০২৪ সালের ৩ নভেম্বর নাটোরের জেলা প্রশাসক হিসেবে নাটোরে যোগদান করে জেলার বিভিন্ন উন্নয়নে অবদান রাখেন।