• ই-পেপার

‘বর্ডার ক্রস’ গরুতে শঙ্কায় খামারিরা

মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— কলাগাছিয়া এলাকার চিত্ময় দাস, তার স্ত্রী ইশা দাস ও তাদের ৮ মাস বয়সী সন্তান।

আরো পড়ুন
ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

 

তিনি জানান, আমিরাবাদ এলাকায় মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় দীর্ঘ তিন বছর ধরে ভাড়া থাকতেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ। গতকাল রবিবার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে ওই বাসায় আসেন চিত্ময় দাসসহ তার পরিবারের তিন সদস্য। পরে মধ্যরাতে খবর পেয়ে ঘরের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
 
তিনি আরো জানান, পাশের কক্ষে তখন একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তার ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা; তা নিশ্চিত হতে তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় মিষ্টি বাড়ৈকে রাখা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারে গাছের চারাভর্তি একটি ট্রাকের পেছনে মাছভর্তি একটি পিকআপ ধাক্কা দিলে মাছভর্তি পিকআপের চালক শামীম (৩০) ও হেলপার অজ্ঞাত (১৮)  নিহত হয়েছেন। নিহত শামীম যশোরের কোতোয়ালি থানার চাচরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অন্যজনের পরিচয় জানা যায়নি।

সোমবার (১৮ মে) ভোরের দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার আতাদী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার আতাদী নামক স্থানে ঢাকামুখী লেনে একটি গাছের চারাভর্তি ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। এ সময় পেছন থেকে দ্রুতগতিসম্পন্ন মাছভর্তি একটি পিকআপ ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে মাছভর্তি পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপের চালক শামীম নিহত হন। এ সময় পিকআপে থাকা অজ্ঞাত হেলপার (১৮) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কিছুক্ষণ পর ওই হেলপারও মারা যান।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, এক্সপ্রেসওয়েতে একটি গাছের চারাভর্তি ট্রাককে পেছন থেকে মাছভর্তি একটি পিকআপ ধাক্কা দিলে মাছভর্তি পিকআপের দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জরুরি রক্ষণাবেক্ষণ

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

অনলাইন ডেস্ক
যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ঢাকার ধামরাইয়ে ৩৩ কেভি লাইনের তার পরিবর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সোমবার (১৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভাড়ারিয়া ৩৩ কেভি (একমি) ও ধামরাই উপকেন্দ্রের ১, ৩, ৮, ৯ ও ১০ নং ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রবিবার (১৭ মে) বিকেলে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন একটি নোটিশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন
যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

 

ধামরাই জোনাল অফিস সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ধামরাই ও ভাড়ারিয়া উপকেন্দ্রের কয়েকটি এলাকার ফিডার শাটডাউনে থাকবে। এর ফলে ভাড়ারিয়া ৩৩ কেভি (একমি) এর পুরো এলাকা এবং ধামরাই ১, ৩, ৮, ৯ ও ১০ নং ফিডারের আওতাভুক্ত সব এলাকাসহ ছোট চন্দ্রাইল, বড়চন্দ্রাইল, খাতরা, ছয়বাড়ীয়া, বাড়ীগাও, বাশাইল, কুল্লা, জলসীন, তালতলা, ইসলামপুর, কুমরাইল, হাসপাতাল রোড, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানশিড়ি আবাসিক এলাকা, ঢুলিভিটা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরো পড়ুন
ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ

 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

হাতে মেহেদির রং না মুছতেই নববধূর রহস্যজনক মৃত্যু

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
হাতে মেহেদির রং না মুছতেই নববধূর রহস্যজনক মৃত্যু
প্রতীকী ছবি

বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দুই হাতে বিয়ের মেহেদির রং না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কদমবাড়ী গ্রামের হাওলাদার বাড়ির প্রকৌশলী মেহেদী হাসানের (৩০) স্ত্রী। শনিবার (১৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, মাত্র দুই মাস আগে বানারীপাড়ার কদমবাড়ী গ্রামের বাদশা মিয়ার ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেহেদী হাসানের সঙ্গে স্বরূপকাঠী উপজেলার সোহাগদল গ্রামের মোশারফ হোসেনের মেয়ে মুনিয়া আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়েছিল।

মেহেদী হাসানের বাবা-মা (মুনিয়ার শ্বশুর ও শাশুড়ি) জানান, ঘটনার দিন শনিবার সকাল থেকেই মুনিয়া সম্পূর্ণ স্বাভাবিক ছিলেন। তবে দুপুরের দিকে হঠাৎ করে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে তাদের সন্দেহ হয়। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করে সাড়া না পেয়ে পরবর্তীতে দরজা ঘরের ভেতর মুনিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। 

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। তারপরেও তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এদিকে, নিহতের ননদ তামান্না ঘটনাটিতে একটি ভিন্ন মাত্রা যোগ করেছেন। তিনি দাবি করেন, বিয়ের কিছুদিন পর একদিন মুনিয়া তার (তামান্না) সঙ্গে একই রুমে একত্রে ঘুমিয়েছিলেন। ওই রাতে ঘুমের মধ্যে আচমকাই মুনিয়া তার গলা চেপে ধরেন। এই ঘটনার সূত্র ধরে তামান্না ও তার পরিবারের দাবি—মুনিয়া সম্ভবত কোনো তীব্র মানসিক সমস্যায় ভুগছিলেন।

রবিবার (১৭ মে) বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন শেষে বাবার কাছে মুনিয়ার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, এ বিষয়ে মুনিয়ার পরিবারের কোনো অভিযোগ নেই, তার বাবা বাদী হয়ে মেয়ে স্বেচ্ছায় আত্মহত্যা করেছে মর্মে থানায় ইউডি মামলা করেছেন।