• ই-পেপার

চট্টগ্রামে ‘গ্রাফিতি’ মোছা নিয়ে বিএনপি-এনসিপি উত্তেজনা

আলমডাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আলমডাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ পিটিয়ে হত্যা
সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর ব্রিজের নিচ থেকে দুদু হোসেন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দুদু হোসেন আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, গত পরশু ৩-৪ জন যুবক তাদের বাড়িতে গিয়ে দুদুর বিরুদ্ধে ভ্যান চুরির অভিযোগ তোলে। এ সময় তারা দুদুকে হুমকি দিয়ে বলে, ভ্যান খুঁজে না পেলে তোকে মেরে ফেলব।

পরিবারের অভিযোগ, ভ্যান চুরির অপবাদ দিয়ে দুদুকে পিটিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে হুমকিদাতারা। তবে হুমকি দেওয়ার চারজনের পরিচয় নিশ্চিত করেনি নিহতের পরিবার।

এর দুই দিন পর হাউসপুর ব্রিজের মোড়ে বটগাছ তলায় দুদুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জামিনে মুক্তির পর জেলগেট থেকে ফের গ্রেপ্তার আ. লীগ নেতা

মাগুরা প্রতিনিধি
জামিনে মুক্তির পর জেলগেট থেকে ফের গ্রেপ্তার আ. লীগ নেতা

হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ার পর মাগুরা কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আবারও গ্রেপ্তার করা হয়েছে মাগুরা-১ আসনের সাবেক এমপি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিশামকে।

রবিবার (১৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মাগুরা জেলা কারাগারের মূল ফটক থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আশরাফুজ্জামান হিশাম মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাগুরা-২ আসনের সাবেক এমপি মৃত আছাদুজ্জামানের ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা ও মাগুরাসহ বিভিন্ন স্থানে দায়ের হওয়া একাধিক মামলায় তিনি কারাগারে ছিলেন। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন লাভের পর রবিবার বিকেলে কারামুক্ত হন। তবে জেলগেট থেকে বের হওয়ার পর তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের মাগুরা জেলা শাখা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে, আজ শুধু মাগুরা নয়, সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর বর্তমান সরকার ও প্রশাসন মানবিক, প্রতিহিংসামূলক এবং অন্যায় আচরণ করে যাচ্ছে। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে, বিরোধী মতকে স্তব্ধ করার এক হীন মানসিকতা থেকে দেশজুড়ে এই দমন-পীড়ন ও গ্রেপ্তার করা হচ্ছে। মাগুরা জেলা আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই ন্যাক্কারজনক, স্বৈরাচারি আইনি প্রক্রিয়া বহির্ভূত আচরণের বিরুদ্ধে তীব্র নিন্দা, গভীর ক্ষোভ এবং জোরালো প্রতিবাদ জানাচ্ছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আমি শুনেছি আটক হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত বলতে পারব।

উল্লেখ্য, গত বছরের ১ সেপ্টেম্বর সকালে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা থেকে আশরাফুজ্জামান হিশামকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

বিজ্ঞান মেলায় চুনারুঘাট ডিসিপি উচ্চ বিদ্যালয়ের খুদে বিজ্ঞানীদের চমক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
বিজ্ঞান মেলায় চুনারুঘাট ডিসিপি উচ্চ বিদ্যালয়ের খুদে বিজ্ঞানীদের চমক
ছবি: কালের কণ্ঠ

সিলেট বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিসাইল আবিষ্কারের বিভিন্ন কলা কৌশল দেখিয়ে চমক সৃষ্টি করেছেন।

শুক্র, শনি ও রবিবার (১৫, ১৬ ও ১৭ মে) সিলেট বিভাগীয় পর্যায়ে আয়োজিত বিভাগের ৪টি জেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। এরমধ্যে চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয় তাদের প্রজেক্ট প্রদর্শন করে বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে। তারা দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুরক্ষায় ব্যবহৃত নানা যুদ্ধবিমান, মিসাইল আবিষ্কারের বিভিন্ন কলা কৌশল প্রদর্শন করে বিচারকদের চমক দেখিয়েছেন।

এ ছাড়া বেশিরভাগ প্রজেক্ট ছিল জ্বালানি আবিষ্কার নিয়ে। কেউ প্লাস্টিক থেকে জ্বালানি, কেউ ব্যাকটেরিয়া থেকে বিদ্যুৎ, কেউ নবায়নযোগ্য জ্বালানির কলা কৌশল আবিষ্কার করে প্রদর্শন করেন। মেলা শেষে রবিবার বিকেলে সিলেট সার্কিট হাউজে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন মো. প্রশাসক সিলেটের জেলা মো. সারওয়ার আলম।

উল্লেখ্য, শুক্রবার সকালে মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ দম্পতি আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ দম্পতি আটক
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ছয় কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ মে) দুপুরে উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন জেলার আখাউড়া উপজেলার রাজাপুর (পূর্বপাড়া) গ্রামের মইন উদ্দিনের ছেলে মো. রুবেল এবং তার স্ত্রী রহিমা আক্তার।

পুলিশ জানায়, মোটরসাইকেলযোগে গাঁজা পরিবহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক রুবেলের বিরুদ্ধে ১৩টি এবং রহিমা আক্তারের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।