হত্যা ও হত্যাচেষ্টা মামলায় রংপুরের পীরগাছার কল্যাণী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান (অপসারিত) নুর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) ভোরে রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানাধীন নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রংপুর মহানগর পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়,২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত সরকারবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন সহিংসতার ঘটনায় নুর আলমের বিরুদ্ধে মামলা হয়। অভিযোগ রয়েছে, ওই সময় সংঘর্ষ, হামলা এবং প্রাণঘাতী আক্রমণের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। মামলাগুলো হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাহিগঞ্জ থানার একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

আরো পড়ুন

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের মানববন্ধন, গ্রেপ্তার ২

ওসি মাইদুল ইসলাম বলেন, ‘নুর আলমের বিরুদ্ধে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে, যেগুলো বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে করা হয়েছিল। এসব মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা চলমান রয়েছে। তাকে আইনের আওতায় আনতে দীর্ঘদিন ধরে অভিযান চালানো হচ্ছিল। অবশেষে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে আদালতে হাজির করা হবে। মামলার অগ্রগতির জন্য আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।