<p>ঝিনাইদহের কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর বিশ্বাস (৪৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা শহরের আড়পাড়া থেকে তাকে আটক করা হয়।</p> <p>আটক জাহাঙ্গীর বিশ্বাস ওই গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।</p> <p>ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন কালের কণ্ঠকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর বিশ্বাসকে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।</p> <p>তিনি আরো বলেন, জাহাঙ্গীরের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।</p>