• ই-পেপার

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

প্রবাসীদের জন্য ফ্রি অ্যাম্বুল্যান্স ও সাশ্রয়ী ব্যাগেজ র‌্যাপিং চালু

লক্ষ্মীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আওয়ামী লীগ নেতা ইউছুফ হোসেন। সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসবিরোধী মামলায় ইউছুফ হোসেন নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ জুন) সন্ধ্যায় পৌর শহরের মরগ বাজার এলাকার একটি কাঁচামালের আড়ৎ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইউছুফ হোসেন রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইউছুফ হোসেনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হবে।’

অজু করার সময় বজ্রাঘাতে প্রাণ গেল ৩ মাদরাসা ছাত্রের

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
অজু করার সময় বজ্রাঘাতে প্রাণ গেল ৩ মাদরাসা ছাত্রের
প্রতীকী ছবি

নরসিংদীর মনোহরদীতে অজু করার সময় বজ্রাঘাতে তিন মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো এক ছাত্র।

রবিবার (২১ জুন) সন্ধায় গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দী দক্ষিণপাড়া মদিনাতুল উলূম মাদরাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরপাড়া এলাকার বাদল মিয়ার ছেলে জহিরুল ইসলাম (১৫), দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান (১৪) এবং ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কালিবাজার এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আবু জাফর (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধায় বৃষ্টির মধ্যে মাগরিবের নামাজের জন্য অজু করতে বের হয় মাদরাসার ছাত্ররা। হঠাৎ অজুখানার ওপর বজ্রপাত হলে ৪ জন ছাত্র মারাত্মকভাবে আহত হয়। পরে মাদরাসার শিক্ষকরা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত বলে জানান।

মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, বজ্রপাতে তিন মাদরাসা ছাত্রের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এখনো বিস্তারিত জানতে পারিনি।

শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসতানশির বিল্লাহ বলেন, বজ্রপাতে আহত ৩ জনের মৃত্যু হয়েছে। আহত একজন ছাত্রের চিকিৎসা চলছে।

সাভারে ক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে ক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু
প্রতীকী ছবি

সাভারের বনগাঁও ইউনিয়নের কৃষিজমিতে কাজ করার সময় বজ্রাঘাতে ক্ষেতের মালিক ও দুই কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার (২১ জুন) বিকেল ৫টার দিকে বনগাঁও ইউনিয়নের কোণ্ডা গ্রামের বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন বলিয়ারপুর পাচানিপাড়ার মৃত বুদ্দু মিয়ার ছেলে ও ক্ষেতের মালিক দ্বীন ইসলাম ওরফে কুদি বেপারী (৪৫)। নিহত অপর দুই কৃষকের মধ্যে একজনের নাম দুলাল (৬০) বলে জানা গেলেও তার বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া অন্যজনের পরিচয়ও এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানায়, বিকেলে কৃষিজমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই দুই কৃষক মারা যান। ক্ষেতের মালিক গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত দুই শ্রমিককে হেমায়েতপুর এলাকা থেকে আনা হয়েছিল বলে জানা যায়।

সাভার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন বলেন, বিকেলে বনগাঁও ইউনিয়নের কোণ্ডা এলাকায় বজ্রাঘাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দ্বীন ইসলামের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুজনের পরিচয় শনাক্তের কাজ চলছে।

আশুলিয়ায় ইয়াবা-গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

সাভার (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় ইয়াবা-গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক
সংগৃহীত ছবি

সাভারের আশুলিয়ায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

রবিবার (২১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।

পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনা এবং আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৃথক স্থান থেকে পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়।

প্রথম অভিযানে শনিবার (২০ জুন) রাত ৯টা ৫ মিনিটে আশুলিয়ার নিরিবিলি হাউজিং এলাকার স্বপ্ন বিলাসের সামনে অভিযান চালিয়ে বাদশা মিয়া (৩৭) ও হাসান আলীকে (৪০) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার দুর্গাপুর এলাকার মিনহাজ সরকার মার্কেট ও ওয়াজুদ্দিন সুপার মার্কেটের মধ্যবর্তী স্থানে অভিযান চালিয়ে সোহেল রানা (২৮) ও জুয়েল রানাকে (২৯) আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অপর এক অভিযানে রবিবার (২১ জুন) রাত ১টার দিকে আশুলিয়ার চারাবাগ পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল শেখকে (৩০) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে আশুলিয়া থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।’

প্রবাসীদের জন্য ফ্রি অ্যাম্বুল্যান্স ও সাশ্রয়ী ব্যাগেজ র‌্যাপিং চালু | কালের কণ্ঠ