• ই-পেপার

ফেরিতে ওঠার সময় নদীতে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা

টঙ্গীতে ৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীতে ৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
আট কেজি গাঁজাসহ গ্রেপ্তার নার্গিস আক্তার। ছবি : কালের কণ্ঠ

টঙ্গীর মাদক বস্তি আমতলী কেরানীরটেক থেকে আট কেজি গাঁজাসহ নার্গিস আক্তার (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার টঙ্গীর আমতলী কেরানীরটেক মাদক বস্তির আলাল উদ্দিনের মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে আমতলী কেরানীরটেক মাদক বস্তিতে অভিযান চালিয়ে এই আসামিকে গ্রেপ্তার করা হয়। তার দখল থেকে আট কেজি গাঁজা উদ্ধার হয়েছে।

টঙ্গী পূর্ব থানার এসআই তুহিন বলেন, ‘এই বিষয়ে মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’

বরিশাল সিভিল সার্জনের অপসারণ দাবিতে বিক্ষোভ ও কক্ষে তালা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল সিভিল সার্জনের অপসারণ দাবিতে বিক্ষোভ ও কক্ষে তালা
সংগৃহীত ছবি

বরিশাল জেলা সিভিল সার্জন সদ্যনিয়োগপ্রাপ্ত ডা. মনিরুজ্জামানের অপসারণে দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১টার দিকে বরিশার সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি করেন, বিতর্কিত ও শাস্তিপ্রাপ্ত একজন কর্মকর্তাকে সিভিল সার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে যা তারা মেনে নেবেন না। পরে তারা সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে জানতে পারেন ডা. মনিরুজ্জামান যোগদানের শেষ দিন হলেও অফিসে যোগ দেননি। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার নির্ধারিত কক্ষের দরজায় প্রতীকীভাবে তালা ঝুলিয়ে দেন।

ছাত্র অধিকার পরিষদ বরিশার জেলার সভাপতি সাব্বির হোসেন বলেন, ‘যার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, তাকে বরিশালের মতো গুরুত্বপূর্ণ জেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই, বিতর্কমুক্ত ও সৎ কর্মকর্তাকে সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হোক।’

নবনিযুক্ত সিভিল সার্জন ডাক্তার মো. মনিরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, গত ২১ জুলাই আমাকে বরিশাল জেলা সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আমি ২৩ জুলাই যোগদান করেছি। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়োগ দিয়েছেন। তারা জানেন আমি দোসর কিনা? সুতরাং এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। 

প্রসঙ্গত,  গত ২১ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় নিযুক্ত ডা. মো. মনিরুজ্জামানকে বরিশাল জেলা সিভিল সার্জন হিসেবে নিয়োগ প্রদান করে স্বাস্থ্য বিভাগ। আজ রবিবার(২৬ জুলাই) তার যোগদানের শেষ দিন ছিল। এর আগে গত ২৩ জুলাই তিনি যোগদান করেছেন। তবে তিনি যোগদান করেননি এমনটি ভেবে যোগদানে বাধা দিতে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছিল আন্দোলনকারীরা।

ময়মনসিংহ

দিনে চার-পাঁচ ঘণ্টা লোডশেডিং, অতিষ্ঠ নগরবাসী

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
দিনে চার-পাঁচ ঘণ্টা লোডশেডিং, অতিষ্ঠ নগরবাসী
প্রতীকী ছবি।

শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত ১টা ১০ মিনিটে লোডশেডিং হয়। বিদ্যুৎ আসে রাত আড়াইটায়। প্রচণ্ড গরমের মধ্যে এক ঘণ্টা  ২০ মিনিট ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়ে ওই এলাকার বাসিন্দারা। এরপর ভোর সাড়ে ৪টায় ফের লোডশেডিং হয়। সকাল সাড়ে ৬টায় আবারো। 

বিদ্যুতের এই অবস্থা ছিল ময়মনসিংহ নগরের রাককৃষ্ণ মিশন রোড এলাকায়। শুধু রাতে নয়, শনিবার বিকেল থেকে আজ রবিবার (২৬ জুলাই) সকাল ১১টা পর্যন্ত ওই এলাকায় অন্তত ছয় ঘণ্টা লোডশেডিং হয়েছে বলে জানান সেখানকার  কয়েকজন বাসিন্দা। 

রামকৃষ্ণ মিশন রোড এলাকার ছত্রিশবাড়ি কলোনির বাসিন্দা হালিমা খাতুন বলেন, ‘বিদ্যুৎ না থাকায় শনিবার রাতে আমরা ঘুমাতে পারিনি। রাতে ও সকালে কয়েকবার বিদ্যুৎ গেছে। অনেকক্ষণ পরপর বিদ্যুৎ আসে। এ কারণে গতরাতে  কলোনির মানুষ খুব কষ্ট করেছে ‘

শুধু রামকৃষ্ণ মিশন এলাকায় নয়, খোঁজ নিয়ে জানা গেছে  সম্প্রতি ময়মনসিংহ নগরে আবারো বেড়েছে লোডশেডিং। ২৪ ঘণ্টায় চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং চলছে। এতে বাড়ি ও কর্মস্থল- উভয় জায়গায় ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। 

আজ রবিবার সকালে নগরের পাটগুদাম, সানকিপাড়া, স্টেশন রোড, কলেজ রোড এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ওইসব এলাকায়ও বেড়েছে লোডশেডিং। শনিবার রাতে এলাকা ভেদে চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করা হয়।

ময়মনসিংহ নগরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর দুটি বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্র রয়েছে। এ দুটি কেন্দ্রের মাধ্যমে ময়মনসিংহ নগরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। 

আজ সকালে নগরের বাতিলকল এলাকায় অবস্থিত বিক্রয ও বিতরণ কেন্দ্র দক্ষিণের নির্বাহী প্রকৌশলী মশিউল ইসলাম লোডশেডিং বাড়ার বিষয়টি স্বীকার করে বলেন, তাপমাত্রা বাড়লে বিদ্যুতের চাহিদা বাড়ে। তখন সাধারণত লোডশেডিং বাড়ে। গতকাল শনিবার থেকে ময়মনসিংহ নগরে তাপমাত্রা বেড়েছে। এ কারণে শনিবার রাতে ঘন ঘন লোডশেডিং হয়।

মশিউল ইসলাম জানান, বিক্রয় ও বিতরণ কেন্দ্র দক্ষিণে  শনিবার সর্বোচ্চ চাহিদা ছিল ৪৮ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ ছিল ৩৪ মেগাওয়াট। ঘাটতি ছিল ১৪ মেগাওয়াট। এ  কারণে ব্যাপক মাত্রায় লোডশেডিং হয়।

ময়মনসিংহ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্র উত্তর (স্টেশন রোড)-এর অধীনে পরিচালিত নগরের প্রত্যেক এলাকায়ও গতকাল থেকে আজ রবিবার দুপুর পর্যন্ত ব্যাপক লোডশেডিং হয়। এতে নগরের ওই এলাকার মানুষকেও দুর্ভোগ পোহাতে হয়। 

স্টেশন রোড এলাকার একজন বাসিন্দা বলেন, ‘লোডশেডিংযের কারণে এলাকার মানুষ অতিষ্ঠ। মাঝরাতেও চলছে লোডশেডিং। প্রচণ্ড গরমে মানুষ ঘুমাতে না পেরে অসুস্থ হয়ে পড়ার উপক্রম হয়েছে। আমরা এ অবস্থা থেকে পরিত্রাণ চাই।’

বিক্রয় ও বিরতণ কেন্দ্র উত্তরের নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে, তিনি পরে জানাবেন বলে ফোন কেটে দেন।

নেত্রকোনায় যুবককে গলা কেটে হত্যার অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় যুবককে গলা কেটে হত্যার অভিযোগ
সংগৃহীত ছবি

নেত্রকোনা সদর উপজেলায় নিজ বসতঘর থেকে মাসুল ওরফে মাহফুল (৩৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) সকালে সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিমপাড়া) গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাহফুল ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) রাত ১২টার দিকে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান মাহফুল। রবিবার ভোরে তার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে ঢুকে টর্চলাইটের আলো ফেলতেই মাহফুলকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন।

খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

ফেরিতে ওঠার সময় নদীতে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা | কালের কণ্ঠ