• ই-পেপার

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দিয়ে কুসিকে দায়িত্ব নিলেন ইউসুফ মোল্লা

শতাধিক দোকান উচ্ছেদ, মালিকানা নিয়ে পৌরসভা-সওজ দ্বন্দ্ব

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
শতাধিক দোকান উচ্ছেদ, মালিকানা নিয়ে পৌরসভা-সওজ দ্বন্দ্ব
সংগৃহীত ছবি

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে গড়ে ওঠা ঢুলিভিটা বাজারে শতাধিক দোকান উচ্ছেদের ঘটনায় সামনে এসেছে জমির মালিকানা নিয়ে ধামরাই পৌরসভা ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দ্বন্দ্ব। একদিকে পৌরসভা দীর্ঘদিন ধরে বাজারটি ইজারা দিয়ে রাজস্ব আদায় করেছে, অন্যদিকে সওজ দাবি করছে, তাদের জমিতে গড়ে ওঠা কোনো বাজার ইজারা দেওয়ার এখতিয়ার পৌরসভার নেই। ফলে উচ্ছেদ অভিযানে ক্ষতির মুখে পড়েছেন ইজারাদার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

বুধবার (২৪ জুন) উপজেলার ঢুলিভিটা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা অপসারণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি। এ সময় স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন উপস্থিত ছিলেন।

সওজের মানিকগঞ্জ বিভাগ সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ অধিদপ্তরের জমি ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী সওজের জমিতে গড়ে ওঠা কোনো হাট-বাজার পৌরসভা বা ইউনিয়ন পরিষদ ইজারা দিতে পারে না। তবে গত কয়েক বছর ধরে ধামরাই পৌরসভা বাজারটি ইজারা দিয়ে আসছিল এবং ইজারাদার ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত টোল আদায় করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা এসব দোকানের কারণে দীর্ঘদিন ধরে ঢুলিভিটা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। যানজট নিরসন ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও সওজের যৌথ উদ্যোগে বুধবার বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে বুলডোজার দিয়ে দোকানপাট উচ্ছেদ করা হয়। এর আগে মঙ্গলবার উচ্ছেদ অভিযান চলাকালে উত্তেজনা ও হামলার ঘটনা ঘটে। এতে লোডারচালক মনির হোসেন, সহকারী আব্বাস আলীসহ তিনজন গুরুতর আহত হন। পরিস্থিতির অবনতি হলে সেদিনের অভিযান স্থগিত করা হয়।

বাজারের ইজারাদার হাবিবুর রহমান বলেন, পৌরসভা থেকে বৈধভাবে বড় অঙ্কের অর্থের বিনিময়ে বাজারের ইজারা নেওয়া হয়েছিল। পাশাপাশি বাজারে অগ্রিম বিনিয়োগও করা হয়েছে। কিন্তু সওজের উচ্ছেদ অভিযানের কারণে তিনি এবং ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

তিনি প্রশ্ন তোলেন, সওজের জমি হওয়া সত্ত্বেও পৌরসভা কেন বাজারটি ইজারা দিল এবং এখন ক্ষতিগ্রস্তদের দায় কে নেবে?

এ বিষয়ে ধামরাই পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী বলেন, পৌর এলাকার ভেতরে পরিচালিত কোনো হাট-বাজার ইজারা দেওয়ার এখতিয়ার পৌরসভার রয়েছে।

তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, সওজের জমিতে যখন অবৈধ দোকানপাট গড়ে উঠছিল, তখন সড়ক ও জনপথ বিভাগ কেন ব্যবস্থা নেয়নি? শুরুতেই উচ্ছেদ করা হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না।

অন্যদিকে সওজের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার আলম বলেন, সওজের জমিতে গড়ে ওঠা কোনো হাট-বাজার ইজারা দেওয়ার আইনগত ক্ষমতা পৌরসভার নেই।

তিনি আরও জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ সওজের নিয়মিত কার্যক্রমের অংশ। যানজট নিরসন, সড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ঢুলিভিটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

১২ বছর পর নাতির জন্ম, ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিলালেন নানা

সিংড়া (নাটোর) প্রতিনিধি
১২ বছর পর নাতির জন্ম, ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিলালেন নানা
ছবি: কালের কণ্ঠ

মো. হান্নানের ছেলে নেই। একমাত্র মেয়ের বিয়ের ১২ বছর পর ছেলে হয়েছে। আর সেই আনন্দটা নিজের ভেতর চাপিয়ে রাখতে পারলেন না তিনি। নাতিকে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে নিজ গ্রাম থেকে জামাইয়ের গ্রাম পর্যন্ত মিষ্টি বিতরণ করেছেন। 

ঘটনাটি ঘটেছে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের জোরমল্লিকা গ্রামে। বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই আনন্দ অনুষ্ঠান।

গ্রামবাসীরা জানান, একটি ব্যতিক্রমী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে তারা আনন্দিত।

ওই শিশুর মা মোছা. পান্না খাতুন বলেন, আমার মেয়ে সন্তান জন্ম নেওয়ার ১২ বছর পর ছেলে সন্তান হয়েছে। সেই আনন্দে আমার বাবা ঘোড়ার গাড়িতে গ্রাম ঘুরিয়ে মিষ্টি বিতরণ করেছে। আপনারা আমার ছেলে-মেয়ে ও বাবার জন্য দোয়া করবেন। 

শিশুর নানা মো. হান্নান বলেন, আমার কোনো পুত্র সন্তান নেই। মহান আল্লাহ্ তায়ালা একটি নাতি উপহার দিয়ে আমার মনের আশা পূরণ করেছেন। সেজন্য স্বজন ও গ্রামবাসীদের নিয়ে আনন্দ ভাগাভাগি করেছি।

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযান, ৭ জনকে ১ বছর করে কারাদণ্ড

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযান, ৭ জনকে ১ বছর করে কারাদণ্ড
ছবি: কালের কণ্ঠ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৭ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সন্ধ্যায় দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার গোবরাকুড়া গ্রামের আব্দুল বারেক মুন্সীর ছেলে জিয়াউল হক মিন্টু (২৪), পূর্ব গোবরাকুড়া গ্রামের কামরুল ইসলামের ছেলে সিয়াম (১৯), দক্ষিণ মনিকুড়া গ্রামের মো. হাবিবুল্লাহর ছেলে চাঁন মিয়া ওরফে সুলতান (৪২), হালুয়াঘাট উত্তর বাজার এলাকার মৃত হরমুজ আলীর ছেলে রিপন মিয়া (৪৮), মনিকুড়া গ্রামের মো. আবুল হাসেমের ছেলে মো. জয় (২৪), একই গ্রামের মৃত ফজল হকের ছেলে ইয়াসিন আকাশ (২৫) ও গাজিরভিটা ইউনিয়নের কাটাবাড়ি গ্রামের মৃত হজরত আলীর ছেলে  মো. আলাউদ্দিন (২৮)।
সাজাপ্রাপ্ত সবাই হালুয়াঘাট উপজেলার বাসিন্দা বলে জানায় পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির সময় বিভিন্ন এলাকা থেকে ৭ জনকে হাতেনাতে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। এ সময় থানা পুলিশের সদস্যরাও অভিযানে অংশ নেন।

আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদের এই দণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, ‘উপজেলায় মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত সোমবার ১১ জন ও মঙ্গলবার ৪ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
 

কুড়িগ্রাম

শিশু‌কে যৌন নির্যাত‌ন, বৃদ্ধকে গণপিটুনি দি‌য়ে পু‌লি‌শে দি‌ল বিক্ষুব্ধ জনতা

আঞ্চ‌লিক প্রতিনিধি, কু‌ড়িগ্রাম
শিশু‌কে যৌন নির্যাত‌ন, বৃদ্ধকে গণপিটুনি দি‌য়ে পু‌লি‌শে দি‌ল বিক্ষুব্ধ জনতা
সংগৃহীত ছবি

​কুড়িগ্রামের রাজারহাটে ১১ বছরের এক মাদরাসাছাত্রীকে যৌন নির্যাত‌নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আইয়ুব আলী (৬৫) নামের এক বৃদ্ধকে গণ‌পিটু‌নি দি‌য়ে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। 

বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার নাজিমখান ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক আইয়ুব আলী ওই গ্রামের নছরউদ্দিনের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি মাদরাসার ছাত্রী। মাদরাসায় যাওয়া-আসার পথে বৃদ্ধ আইয়ুব আলী তার সঙ্গে ‘নানা-নাতনি’র সম্পর্ক গড়ে তোলে। বুধবার সকালে বাড়ি ফাঁকা থাকার সুযোগে কৌশলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে যায় ওই বৃদ্ধ। এক পর্যায়ে শিশুটিকে জোরপূর্বক যৌন নির্যাতন ক‌রেন তিনি। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গি‌য়ে আইয়ুব আলীকে হাতেনাতে আটক করে। প‌রে উত্তেজিত জনতা অভিযুক্ত বৃদ্ধকে গণধোলাই দি‌য়ে পু‌লি‌শের হা‌তে তু‌লে দেয়।

​রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় ‌শিশু‌টির বাবা বাদী হয়ে মামলা ক‌রে‌ছেন।

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দিয়ে কুসিকে দায়িত্ব নিলেন ইউসুফ মোল্লা | কালের কণ্ঠ