• ই-পেপার

মানিকগঞ্জ-৩

১৫১ কেন্দ্রের ১৪৮টিতেই জয় পেয়েছেন আফরোজা খানম রিতা

নাফ নদীপথে পাচারের সময় আড়াই লাখ ইয়াবা উদ্ধার

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
নাফ নদীপথে পাচারের সময় আড়াই লাখ ইয়াবা উদ্ধার
সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়ায় নাফ নদীপথে মিয়ানমার থেকে পাচারের সময় মালিকবিহীন ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত তিন চোরাকারবারি নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে উখিয়া পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮-এর প্রায় সাড়ে ৩ কিলোমিটার উত্তর-পূর্বে এবং শূন্যরেখা থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল এলাকায় অভিযান চালায়। এসময় তিন ব্যক্তি বস্তা হাতে মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা বস্তা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

বিজিবি আরো জানায়, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি বস্তার ভেতরে খাকি রঙের নীল বায়ুরোধী ২৫টি প্যাকেটে রাখা ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের সময় আশপাশে আরো তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

কচুরিপানার নিচে ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না ২ চোরের

অনলাইন ডেস্ক
কচুরিপানার নিচে ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না ২ চোরের
প্রতীকী ছবি

নাটোরে পুলিশের ধাওয়া খেয়ে খালের কচুরিপানার নিচে দীর্ঘ ৯ ঘণ্টা লুকিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি আন্তঃজেলা গরু চোর চক্রের দুই সদস্যের। শেষ পর্যন্ত টের পেয়ে এলাকাবাসী খালটি ঘিরে ফেললে তারা উঠে আসতে বাধ্য হন। পরে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে নাটোরের সিংড়া থানার চৌগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।

আটকরা হলেন—ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বেতাকুড়-আতারামপুর এলাকার কুদরত আলীর ছেলে হাবিবুর রহমান (৪২) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মইপুর গোপালপুর এলাকার মোস্তাকের ছেলে ফেরদৌস (২৬)।

নওগাঁ জেলার রানীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, গত ১০ জুলাই রানীনগর থানা এলাকায় একটি গরু চুরির মামলা হয়। ওই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে নওগাঁর আত্রাই থানার কাশিয়াড়ী এলাকার আসলাম দেওয়ানকে (৪৩) আটক করে র‍্যাব। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে সিংড়ার চৌগ্রাম এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসায় রানীনগর থানা পুলিশ।

ভোরবেলা আসলাম দেওয়ান চক্রের ৫-৬ জন সদস্য একটি মিনিট্রাকে করে সেখানে পৌঁছায়। কিন্তু দূর থেকেই পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা চৌগ্রাম-কালিগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে চোর চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও এই দুজন রাস্তার পাশের একটি কচুরিপানাপূর্ণ খালে ঝাঁপ দিয়ে আত্মগোপন করে।

স্থানীয় যুবক হাসান জানান, পুলিশ চলে যাওয়ার পর বা পরিস্থিতি শান্ত হওয়ার আশায় তারা খালের নোংরা পানিতে কচুরিপানার নিচে মাথা লুকিয়ে অবস্থান করছিল। দীর্ঘ সময় পার হওয়ার পর বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। তারা বুঝতে পারেন খালের ভেতর চোর লুকিয়ে আছে। সঙ্গে সঙ্গে তারা পুরো খালটি চারদিক থেকে ঘিরে ফেলে তাদের পালানোর পথ বন্ধ করে দেন। অবশেষে ৯ ঘণ্টা পর তারা পানি থেকে উঠে আসতে বাধ্য হন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, আটক দুজনকে প্রথমে প্রশাসনের হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তীতে থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

সিংড়া থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, দীর্ঘ সময় খালের পানিতে ও কচুরিপানার নিচে থাকায় আটক দুই চোর কিছুটা অসুস্থ হয়ে পড়ে। উদ্ধারের পর পরই তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। আটক চোরদের বিরুদ্ধে সিংড়া থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে। পাশাপাশি রানীনগর থানা পুলিশও তাদের পূর্বের মামলায় শ্যোন অ্যারেস্ট দেখাবে। আজ বৃহস্পতিবার তাদের আদালতে চালান করা হবে।

বান্দরবানের দেবতাখুম পর্যটনকেন্দ্র ২০ জুলাই পর্যন্ত বন্ধ

অনলাইন ডেস্ক
বান্দরবানের দেবতাখুম পর্যটনকেন্দ্র ২০ জুলাই পর্যন্ত বন্ধ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার অন্যতম পর্যটনস্পট দেবতাখুম পর্যটনকেন্দ্র আগামী ২০ জুলাই বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি টানা ভারি বর্ষণের ফলে নদী, ছড়া ও ঝিরির পানির বেড়ে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড়ধসের ঘটনা ঘটে। সাম্প্রতিক বন্যায় রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটনকেন্দ্রের বিভিন্ন কাঠামো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফলে পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত অবকাঠামোর জরুরি মেরামত প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমান পরিস্থিতিতে দেবতাখুমে পর্যটকদের যাতায়াত ও অবস্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই পর্যটক ও স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ জুলাই  থেকে ২০ জুলাই ২০২৬ পর্যন্ত দেবতাখুম পর্যটনকেন্দ্রটি পর্যটকদের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বান্দরবানের জনজীবন বিপযর্স্ত হয়ে পড়েছে, বিভিন্ন স্থানে পাহাড়ধসসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা সদরসহ সাতটি উপজেলা, আর তাই পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তার কথা বিবেচনা করে উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

ফরিদপুরের সদরপুর

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও লাইসেন্সবিহীন বাইক চালানোর অপরাধে জরিমানা

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও লাইসেন্সবিহীন বাইক চালানোর অপরাধে জরিমানা

ফরিদপুরের সদরপুরে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও পরিবেশন করার অপরাধে এক হোটেল ব্যবসায়ী ও লাইসেন্স-রেজিস্ট্রেশন সনদ-ট্যাক্স টোকেন ছাড়া মোটরসাইকেল চালানো ও নম্বরপ্লেটবিহীন গাড়ি ব্যবহারের অপরাধে ছয়জন মোটরসাইকেল আরোহীকে জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রপাড়া স্টান্ডে ও পূর্ব শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও পরিবেশন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৫৩ ধারা অনুসারে সদর ইউনিয়নের চন্দ্রপাড়া স্টান্ড এলাকার শাহজালাল হোটেল মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া একই ইউনিয়নের পূর্ব শ্যামপুর এলাকায় লাইসেন্স-রেজিস্ট্রেশন সনদ-ট্যাক্স টোকেন ছাড়া মোটরসাইকেল চালানো ও নম্বরপ্লেটবিহীন গাড়ি ব্যবহারের অপরাধে ৬ মোটরসাইকেল আরোহীকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও পরিবেশন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় একটি হোটেলে ও ৬ জন মোটরসাইকেল-আরোহীকে লাইসেন্স-রেজিস্ট্রেশন সনদ-ট্যাক্স টোকেন ছাড়া মোটরসাইকেল চালানো ও নম্বরপ্লেটবিহীন গাড়ি ব্যবহারের অপরাধে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১৫১ কেন্দ্রের ১৪৮টিতেই জয় পেয়েছেন আফরোজা খানম রিতা | কালের কণ্ঠ