• ই-পেপার

শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা ওইরকম : রিজভী

হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি, বিশেষ হেলিকপ্টারে রাজধানীতে স্থানান্তর

মাগুরা প্রতিনিধি
হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি, বিশেষ হেলিকপ্টারে রাজধানীতে স্থানান্তর
ছবি : কালের কণ্ঠ

মাগুরার জেলা প্রশাসক (ডিসি) মোতাকাব্বীর আহমেদের উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, চলতি মাসের প্রথম সপ্তাহে মাগুরার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মোতাকাব্বীর আহমেদ। যোগদানের পর থেকে তিনি মাগুরা সার্কিট হাউসে অবস্থান করছিলেন। রবিবার গভীর রাতে হঠাৎ পেটে তীব্র ব্যথা অনুভব করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণের পর চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সোমবার বিকেল ৪টার দিকে মাগুরা স্টেডিয়ামে অবতরণ করা বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেওয়া হয়।

মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবীর জানান, জেলা প্রশাসক পেটে ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন। প্রাথমিক চিকিৎসায় ব্যথা কিছুটা কমলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. মেহেদী হাসান বলেন, ‘সাধারণত পাকস্থলীর এ ধরনের সমস্যাকে পারফোরেশন বলা হয়ে থাকে। এটি এসিডিটিসহ বিভিন্ন কারণে হতে পারে।’

এদিকে জেলা প্রশাসকের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।

শৈশবের বিদ্যাপীঠে ফিরে আবেগাপ্লুত মেজর জেনারেল মাহবুব হায়দার

মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি
শৈশবের বিদ্যাপীঠে ফিরে আবেগাপ্লুত মেজর জেনারেল মাহবুব হায়দার
সংগৃহীত ছবি

দীর্ঘ ৬০ বছর পর শৈশবের স্মৃতিবিজড়িত বিদ্যাপীঠে ফিরে আবেগে আপ্লুত হয়ে পড়েন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিত্ব মেজর জেনারেল মাহবুবুর রহমান। সোমবার (১৫ জুন) দুপুরে হেলিকপ্টার করে বাগেরহাটের মোরেলগঞ্জ অম্বিকাচরনলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবতরন করেন তিনি।

তার সফর সঙ্গী হিসেবে ছিলেন নেপালের আর্মির মেজর জেনারেল ঝংকার কায়াত, বিশিষ্ট পাখি বিশেষজ্ঞ কাজী আহমেদ হোসাইন ও তার ছেলে মানসিব খান।

বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, খেলার মাঠ ও পুরোনো স্থাপনাগুলো ঘুরে দেখে মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, ‘এই বিদ্যালয় শুধু আমার শিক্ষার ভিত্তি নয়, আমার চরিত্র ও জীবনবোধ গঠনের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। ৬০ বছর পর এখানে ফিরে এসে মনে হচ্ছে আমি আবার আমার শৈশবে ফিরে গেছি।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তুলতে হবে।’ কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে যেকোনো লক্ষ্য অর্জন সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, প্রতিষ্ঠানের একজন কৃতী শিক্ষার্থী হিসেবে মেজর জেনারেল মাহবুব হায়দার খানের এই সফর বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

‘আমার বাবা একাত্তরের যুদ্ধে প্রাণ হারিয়েছেন, মরদেহ খুঁজে পাইনি’

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
‘আমার বাবা একাত্তরের যুদ্ধে প্রাণ হারিয়েছেন, মরদেহ খুঁজে পাইনি’
ছবি: কালের কণ্ঠ

‘আমার বাবা ছিলেন সম্মুখযোদ্ধা, তিনি একাত্তরের যুদ্ধে প্রাণ হারিয়েছেন। তার মরদেহও আমরা খুঁজে পাইনি। সান্ত্বনা এটুকুই, তিনি দেশের জন্য এবং এ দেশের মানুষের জন্য প্রাণ দিয়েছেন।’

সোমবার (১৫ জুন) দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ অম্বিকাচরনলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্মৃতিচারণা করতে গিয়ে মেজর জেনারেল মাহবুব হায়দার খান (অব.) এসব কথা বলেন।

মাহবুব হায়দার খান বলেন, এই বিদ্যালয় শুধু আমার শিক্ষার ভিত্তি নয়, আমার চরিত্র ও জীবনবোধ গঠনের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। ৬০ বছর পর এখানে ফিরে এসে মনে হচ্ছে আমি আবার আমার শৈশবে ফিরে গেছি। জীবনের নানা সাফল্য ও অর্জনের পেছনে যে শিক্ষাপ্রতিষ্ঠানটির অবদান রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তুলতে হবে। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে যেকোনো লক্ষ্য অর্জন সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন নেপালের আর্মির মেজর জেনারেল ঝংকার কায়াত, বিশিষ্ট পাখি বিশেষজ্ঞ কাজী আহমেদ হোসাইন ও তার ছেলে মানসিব খান।

গলাচিপা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেপ্তার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

গলাচিপা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোহাম্মদ সোহাগ প্যাদাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (১৪ জুন) রাতে পুলিশের একটি টিম গলাচিপা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাসা থেকে তাকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিরুদ্ধে নাশকতাবিরোধী আইনে মামলা রয়েছে। তিনি মৃত বাদশাহ প্যাদার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ প্যাদা নিষিদ্ধ ঘোষিত পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে পৌর এলাকার টিঅ্যান্ডটি রোডে অভিযান চালিয়ে তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘গ্রেপ্তার সোহাগ প্যাদার বিরুদ্ধে মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা ওইরকম : রিজভী | কালের কণ্ঠ