নদীর উত্তাল স্রোতে যখন একের পর এক ভেঙে যাচ্ছে বসতভিটা। আকাশ ভরা বৃষ্টি আর অনিশ্চয়তায় দিন কাটছে শত শত মানুষের। তখনই মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন আনভীর বসুন্ধরা গ্রুপ। প্রকৃতির বৈরীতাকে উপেক্ষা করে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ যেন বিপর্যস্ত জীবনে এনে দিয়েছে আশার আলো।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা এলাকায় যমুনার পাড়ে ভাঙন কবলিতদের মাঝে আজ রবিবার বিকালে দ্বিতীয় দিনের মতো খাদ্যসামগ্রী বিতরণ করেছে এবিজি গ্রুপ। বৃষ্টি ও কাদাময় প্রতিকূল পরিবেশের মধ্যেও এই মানবিক আনভীর বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দুর্গত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী সহায়তা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, আজ রবিবার দুপুরের পর থেকে মানিকগঞ্জের শিবালয়ে টানা বৃষ্টি শুরু হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে মানিকগঞ্জ-১ আসনের সাংসদ এসএ জিন্নাহ কবিরের দিক নির্দেশনায় এবিজি গ্রুপের পক্ষ থেকে খাদ্য সামগ্রী নিয়ে ভাঙণ কবলিতদের মাঝে হাজির হন তার নেতা কর্মীরা। এসময় উপজেলার তেওতা ইউনিয়নের ঝিকুটিয়া গ্রামের যমুনার পাড়ে ভাঙণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দ্বিতীয় দিনেরমত অর্ধ শতাধিক দুর্তগ পরিবারের মাঝে চাল,ডাল, তেল, লবনসহ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সঙ্কট মুহুর্তে এ খাদ্য সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন সুবিধা ভোগীরা। অনেকেই এবিজি গ্রুপের চেয়ারম্যান সাইম সোবহান আনভীরের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। এসময় প্রত্যক পরিবারকে ২৫ কেজি চাল, দুই লিটার সোয়াবিন তেল, মুশুড়ির ডাল, লবনসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দীপু উপস্থিত থেকে এবিজি গ্রুপের পক্ষ থেকে অসহায়দের মাঝে এ খাদ্য সহায়তা তুলে দেন। এসময় তিনি বলেন, ‘আনভীর বসুন্ধরা ( এবিজি) গ্রুপ শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠানই নয়। তারা দেশের বিভিন্ন জায়গায় দুর্য়োগের সময় সহায়তার হাত বাড়িয়ে দেন। মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবিরের অনুরোধে শিবালয়,ঘিওর ও দৌলতপুর উপজেলার পদ্মা- যমুনার ভাঙণের স্বীকার ক্ষতিগ্রস্ত ১২ শত পরিবারকে খাদ্য সহায়তা তুলে দেওয়ার কর্মসুচি নেন।গতকাল পাটুরিয়া ঘাটের কাছে এ খাদ্য সহায়তা কর্মসুচির উদ্বোধন করেন এমপি জিন্নাহ। তার ধারাবাহিকতা আজকে তেওতা ইউনিয়নে এ সহায়তা দেওয়া হলো। বৃষ্টি উপেক্ষা করে সরাসরি ক্ষতিগ্রস্তরা যাতে এ খাদ্য সহায়তা পান তার জন্য আমি ও আমার নেতা কর্মীদের সাথে নিয়ে হাজির হয়েছি। পর্য়ায়ক্রমে বাকি উপজেলাগুলোতেও গিয়ে আমরা বাকি পরিবার গুলোর সহায়তা প্রদান করবো।
খাদ্য সামগ্রী পাওয়া কয়েকজন কালের কণ্ঠকে বলেন, আমাদের এই বিপদের সময়ে এবিজি গ্রুপ খাদ্য সামগ্রী দিলো আল্লাহ তাকে আরো সম্মান দিবেন। তার জন্য দোয়া করি।
খাদ্য সামগ্রী বিতরণকালে শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





