<p>ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। নৌ দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। </p> <p>বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। </p> <p>তিনি বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট দেখা যায়। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।</p> <p>এর আগে গতকাল বুধবারও কুয়াশার কারণে ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।</p>