• ই-পেপার

পলিথিনের ভেতর স্কচ টেপ দিয়ে মোড়ানো ছিল পা দুটি

ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৫২ শিশু মারা গেছে ময়মনসিংহ মেডিক্যালে।

সোমবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল থেকে প্রতিদিনের হাম তথ্য থেকে এ মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

মারা যাওয়া শিশুটির বাড়ি জেলার ত্রিশাল উপজেলার বৈলর এলাকায়।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে আরো জানা যায়, এখন পর্যন্ত এখানে হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ২৭৯ জন শিশু ভর্তি হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে মোট ২ হাজার ১৩০ জন। আজ ভর্তি রয়েছে ৯৭ জন শিশু।

আ স ম আব্দুর রব কলেজ ছাত্রদলের নেতৃত্বে নয়ন-ফারহাদ

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আ স ম আব্দুর রব কলেজ ছাত্রদলের নেতৃত্বে নয়ন-ফারহাদ
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আ স ম আব্দুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে তৌহিদুল ইসলাম নয়নকে আহ্বায়ক ও মো. ফরহাদ হোসেনকে সদস্য সচিব করে ১২ সদস্য বিশিষ্ট এ কমিটির ঘোষণা করা হয়েছে।

রবিবার (২১ জুন) রাতে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্য সচিব হাসিবুর রহমান অভির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কমিটিতে মো. সজিবুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সজিব মাহমুদকে, মো. শাকিল হোসেন তাবাসসুম, তাসফিয়া জাহান ও নাসরিন আক্তারকে যুগ্ম আহবায়ক এবং সাহেদ হোসেন রিদন, রিহাম হোসেন রিদয়, শাহিদন আলম শান্ত, ফারহান হোসেন শিহাবকে সদস্য করে মোট ১২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির আ স ম আব্দুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম নয়ন জানান, ক্লিন ইমেজের ছাত্রনেতাদের দিয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে। কলেজ ক্যাম্পাসে ছাত্রদের অধিকার আদায় ও শিক্ষা বিস্তারে ছাত্রদল সর্বোচ্চ চেষ্টা করবে।

শেরপুরে ভারতীয় পণ্যসহ ৮ চোরাকারবারি গ্রেপ্তার, ট্রাক-বাস জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি
শেরপুরে ভারতীয় পণ্যসহ ৮ চোরাকারবারি গ্রেপ্তার, ট্রাক-বাস জব্দ
সংগৃহীত ছবি

মৌলভীবাজারের শেরপুরে পৃথক অভিযান চালিয়ে বিপুলপরিমাণ ভারতীয় পণ্যসহ ৮ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাসও জব্দ করা হয়।

সোমবার (২২ জুন) সকালে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১১টার দিকে শেরপুর চত্বরে এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে পুলিশ একটি ট্রাক (যশোর-ট-১১-৫৬৩৭) আটক করে। তল্লাশিতে ট্রাক থেকে ৮ লাখ ৬৫ হাজার ৮২২ টাকা মূল্যের ভারতীয় চকোলেট ও মেনটোস জব্দ করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এরপর গতকাল রবিবার সকাল ৮টার দিকে শেরপুর চত্বরে চেকপোস্ট বসিয়ে সিলেট থেকে ঢাকাগামী 'কাফি ট্রাভেলস' নামের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১২-৫০৯৫) তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে ৩৭২টি ভারতীয় কম্বল জব্দ করা হয়। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করে সদর থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম জানান, জব্দকৃত মালামাল ও গাড়ির আনুমানিক বাজারমূল্য ২০ লক্ষাধিক টাকা। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। চোরাচালান প্রতিরোধে মৌলভীবাজার জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

টুঙ্গিপাড়ায় প্রধান শিক্ষকের আত্মহত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি
টুঙ্গিপাড়ায় প্রধান শিক্ষকের আত্মহত্যা
বিদ্যুৎ কান্তি রায়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়ে গলায় ফাঁস দিয়ে বিদ্যুৎ কান্তি রায় নামে এক প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন।

রবিবার (২১ জুন) ভোর ৪টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের দারিয়ারকুল গ্রামের নিজ বাড়ির বাইরে একটি কামরাঙা গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

বিদ্যুৎ কান্তি রায় (৫৮) উপজেলার পাটগাতী মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোসলেম আলী। তিনি বলেন, প্রধান শিক্ষক বিদ্যুৎ কান্তি রায় ঋণের বোঝায় জর্জরিত ছিলেন বলে তার পরিবার ও স্থানীয় লোকজন জানিয়েছেন। ঋণের চাপ সহ্য করতে না পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি তার বাবা-মায়ের কবরের পাশের একটি কামরাঙা গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

সকালে এলাকাবাসী গাছে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এসআই মোসলেম আলী আরো বলেন, এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পলিথিনের ভেতর স্কচ টেপ দিয়ে মোড়ানো ছিল পা দুটি | কালের কণ্ঠ