• ই-পেপার

মামুনুল হকের সমালোচনা করে বিপাকে শিক্ষক-দুই যুবলীগ নেতা

যেকোন মূল্যে হাদি হত্যার বিচার আদায় করা হবে : বোন মাছুমা হাদি

ঝালকাঠি প্রতিনিধি
যেকোন মূল্যে হাদি হত্যার বিচার আদায় করা হবে : বোন মাছুমা হাদি
ছবি: কালের কণ্ঠ

বর্তমান প্রজন্মের তরুণদের নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনোভাবেই ঘরে ফিরবেন না বলে জানিয়েছেন তার বোন মাছুমা হাদি। তিনি বলেন, আইনের ফাঁকফোকর খুঁজে বিচার বিলম্বিত করা হলে দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো মূল্যে বিচার আদায় করা হবে।

সোমবার বেলা ১১টায় ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি বক্তব্যে কী ইঙ্গিত দেওয়া হয়েছে, তা বাংলাদেশ সরকারের কাছে স্পষ্ট করার আহ্বান জানান মাছুমা হাদি।

মাছুমা হাদি অভিযোগ করেন, বারবার কেন চার্জশিট দাখিলের তারিখ পরিবর্তন করা হচ্ছে? কূটনৈতিকভাবে মমতা ব্যানার্জির বক্তব্যের রহস্য উদ্ঘাটন করা না গেলে আন্তর্জাতিক সহায়তা নিয়ে চাপ প্রয়োগের মাধ্যমে এর সত্যতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, ভারত থেকে ওসমান হাদি হত্যা মামলার আসামি শুটার ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীরকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে মাছুমা হাদি বলেন, হাদি হত্যা মামলার অগ্রগতি নিয়ে আজ অবধি স্বরাষ্ট্রমন্ত্রী জাতির সামনে কোনো ধরনের বার্তা দিতে পারেননি। তিনি এটিকে দুঃখজনক আখ্যা দিয়ে মামলার অগ্রগতি সম্পর্কে নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে সব তথ্য ও আপডেট জনগণের সামনে তুলে ধরার দাবি জানান। অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে মাছুমা হাদি বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের পরিবারের বিনীত অনুরোধ, আপনি অতিদ্রুত আমার ভাই ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করে একটি দৃষ্টান্ত স্থাপন করুন এবং ভবিষ্যৎ প্রজন্মকে ইনসাফের প্রতীক ওসমান হাদি হওয়ার সুযোগ করে দিন।

আরো পড়ুন
ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৯, আহত শতাধিক

ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৯, আহত শতাধিক

 

হাদি হত্যা মামলার আসামিদের পালিয়ে যাওয়ার ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর উদাসীনতাকে দায়ী করে তিনি বলেন, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ওসমান হাদিকে গুলি করে হত্যার পর খুনিরা কীভাবে ভারতে পালিয়ে গেল? এ ঘটনায় রাষ্ট্রীয় কোনো বাহিনী বা রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়িত কি না, তাও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলন থেকে ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারী, নির্দেশদাতা, অর্থের জোগানদাতাসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব ব্যক্তিকে চার্জশিটভুক্ত করে জাতির সামনে তাদের পরিচয় প্রকাশের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে হাদির ভগ্নিপতি মো. আমির হোসেনসহ পরিবারের অন্যান্য সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।

চাটখিলে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
চাটখিলে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিলে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আজ সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।  

আরো পড়ুন
আ. লীগ নেতা ও শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুরের জানাজায় মানুষের ঢল

আ. লীগ নেতা ও শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুরের জানাজায় মানুষের ঢল

 

গ্রেপ্তাররা হলেন—ভীমপুর গ্রামের মৃত শফি উল্যাহর ছেলে ইমরান হোসেন (৩০), নোয়াখলা গ্রামের মফিজ উল্লার ছেলে শাহাদাত হোসেন রাফি (২৭), সুন্দরপুর গ্রামের নূর নবীর ছেলে নূর আলম নয়ন (৪০) ও বারইপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফয়সাল আল মামুন (৩০)।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, সুধারাম থানার একটি মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
 

সিরাজগঞ্জে ব্রিজের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ব্রিজের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ছবি : কালের কণ্ঠ

সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সকালে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চণ্ডীদাসগাতি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, চণ্ডীদাসগাতি ব্রিজের নিচের পানিতে এক বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

আরো পড়ুন
ভাবমূর্তি রক্ষায় যুদ্ধ দীর্ঘায়িত করতে চান নেতানিয়াহু

ভাবমূর্তি রক্ষায় যুদ্ধ দীর্ঘায়িত করতে চান নেতানিয়াহু

 

তিনি আরো জানান, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা খতিয়ে দেখা হচ্ছে। আনুমানিক ৫৫ বছর বয়সী ওই বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পিরোজপুরে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে
সংগৃহীত ছবি

পিরোজপুরের নেছারাবাদে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার ঘটনায় আহত দুই মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ আফসানার গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৭ জুন) সন্ধ্যায় চিকিৎসকদের পরীক্ষার পর গর্ভের সন্তানের মৃত্যুর বিষয়টি জানা যায়।

গুরুতর আহত আফসানা ও তার স্বামী মো. আলী আকবর বর্তমানে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার দুপুরে রাজাবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে অনিকসহ প্রতিবেশী কয়েকজন আলী আকবরের ওপর হামলা চালান। এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে অন্তঃসত্ত্বা আফসানাকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

আফসানার বাবা মো. শহিদুল ইসলাম বলেন, ‘হামলার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহত দম্পতিকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। পথে ইন্দেরহাট বাজার এলাকায় তাদের ওপর আবারও হামলার ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

পরিবারের দাবি, রবিবার সন্ধ্যায় চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, আফসানার গর্ভের সন্তান আর বেঁচে নেই। তাদের অভিযোগ, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত পুলিশ মামলা গ্রহণ করেনি।

হামলার কারণেই মেয়ের গর্ভপাত হয়েছে বলে অভিযোগ করে বাবা শহিদুল ইসলাম জানান, তার জামাতা আলী আকবর বর্তমানে কিছুটা শঙ্কামুক্ত থাকলেও আফসানার শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত অনিক জানান, তিনি কাউকে মারধর করেননি। তার দাবি, উল্টো তার বাবা-মাকে মারধর করা হয়েছে। একই ভাবে আফসানা ও আলী আকবরকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন চান মিয়া ও রওসোনারা।

নেছারাবাদ থানার ওসি (তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, ‘এ ঘটনায় শহিদুল ইসলাম একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তখন গর্ভপাতের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। চিকিৎসকের সনদ ও প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে তাদের দেওয়া ডায়েরি আদালতে পাঠানো হয়েছে।’

মামুনুল হকের সমালোচনা করে বিপাকে শিক্ষক-দুই যুবলীগ নেতা | কালের কণ্ঠ