• ই-পেপার

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, ৯ মাস পর তোলা হলো লাশ

নবাবগঞ্জে নসিমন-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আটক ১

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
নবাবগঞ্জে নসিমন-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আটক ১
ছবি: কালের কণ্ঠ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক কাজল কুমার রায় (৪৯) নিহত হয়েছেন। এ ঘটনায় নসিমন চালক মানিক (৪৫)কে আটক করেছে পুলিশ। পাশাপাশি এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

রবিবার (৫জুলাই) সকালে উপজেলার টিকরপুর এলাকায় এন মল্লিক পাম্পের সামনে ঢাকা–বান্দুরা আন্তঃজেলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজল কুমার রায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের সুনীল কুমার রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পর সিএনজি চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত নসিমনটি জব্দ করে এবং চালক মানিককে আটক করে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

কসবায় ২৫ শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন জামায়াত নেতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
কসবায় ২৫ শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন জামায়াত নেতা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করছেন জামায়াত নেতারা।

ব্রাহ্মণবাড়িয়ার কসবার ২৫ শারিরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. আতাউর রহমান সরকারের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়।

আজ রবিবার দুপুর ১২টায় কসবা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে হাতে হুইলচেয়ার বিতরণ করা হয়। কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন জামায়াত নেতা মো. আতাউর রহমান সরকার। নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা কাজী ইয়াকুর আলী, কাজী সিরাজুল ইসলাম, ইকবাল হোসেন ভূঁইয়া, বোরহান উদ্দিন খান।

প্রধান অতিথি মো. আতাউর রহমান সরকার তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। প্রতিবন্ধকতা কখনো মানুষের অগ্রযাত্রার বাধা হতে পারে না। সমাজের সহযোগিতা ও আত্মবিশ্বাস থাকলে জীবনের পথে এগিয়ে যাওয়া সম্ভব।’

যৌতুকের টাকা না পেয়ে শ্বশুরকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ২

চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
যৌতুকের টাকা না পেয়ে শ্বশুরকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ২
ছবি: কালের কণ্ঠ

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে শ্বশুর মো. শাহজাহানকে (৬২) কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার জামাতা মো. সুজনের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হওয়ার পর অভিযান চালিয়ে সুজন ও তার ভাই ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি শনিবার (৪ জুলাই) গভীর রাতে উপজেলার বজরা ইউনিয়নের মুটবি গ্রামের খলিল হাজি বাড়িতে ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালে শাহজাহানের মেয়ে মাজেদা আক্তারের সঙ্গে একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও লিবিয়া প্রবাসী মো. সুজনের বিয়ে হয়। তাদের সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে।

অভিযোগ রয়েছে, গত রমজান মাসে লিবিয়া থেকে দেশে এসে ইউরোপ যাওয়ার জন্য সুজন শ্বশুরের কাছে যৌতুক দাবি করেন। গত এক মাস ধরে তিনি স্ত্রী মাজেদা আক্তারের ওপর যৌতুকের জন্য নির্যাতন চালিয়ে আসছিলেন।

কয়েক দিন আগে সুজন তার স্ত্রীকে ৫ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য বাবার বাড়িতে পাঠিয়ে দেন। অভিযোগ অনুযায়ী, শনিবার গভীর রাতে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সুজন ও তার সহযোগীরা শাহজাহান ঘর থেকে বাথরুমে বের হলে দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে শ্বাসরোধ করে হত্যারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

শাহজাহানের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান।

 

এ ঘটনায় রবিবার আহত শাহজাহানের স্ত্রী শাহিদা আক্তার বাদী হয়ে সোনাইমুড়ি থানায় মামলা করেন। ওই রাতেই অভিযান চালিয়ে পুলিশ সুজন ও তার ভাই ইমরানকে গ্রেপ্তার করে।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ভুক্তভোগীর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ফাইল ছবি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) ভোর ও বিকেলে উপজেলার সুজালপুর ও সাতোর ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, ভোর সাড়ে ৫টার দিকে সুজালপুর ইউনিয়নের উত্তর সুজালপুর মালদইয়াপাড়া এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় অজ্ঞাত একটি নছিমনের ধাক্কায় গুরুতর আহত হন বীরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল বারী মিয়ার ছেলে মো. রাজিউর রহমান রবি (৬৩)। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর নছিমনটি পালিয়ে যায়।

অপরদিকে, বিকেলে সাতোর ইউনিয়নের দলুয়া এলাকায় বীরগঞ্জ-ঠাকুরগাঁও মহাসড়কে একটি ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী সকাল রানী (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় তার ছেলে তুষার (৬) এবং ভ্যানচালক মো. আপেল (৩০) গুরুতর আহত হন। তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বিকেলের দুর্ঘটনায় জড়িত ট্রাক ও এর হেলপারকে আটক করা হয়েছে। দুটি ঘটনাতেই আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, ৯ মাস পর তোলা হলো লাশ | কালের কণ্ঠ