• ই-পেপার

মা সৌদি আরবে, মেয়েকে অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণ বাবার!

দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

অনলাইন ডেস্ক
দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
সংগৃহীত ছবি

বাংলাদেশি সীমান্তে পুশইনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় বিএসএফ। দিনাজপুর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার ভোরে এই দুই সীমান্তে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় বিএসএফ। এ ঘটনার পর দুই সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

দিনাজপুরের বিরামপুরে উপজেলার খিয়ারমাহমুদপুর সীমান্তে ভারত থেকে ৯ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের এই এই চেষ্টা প্রতিহত করেছে বিজিবিসহ গ্রামবাসী। বর্তমানে ৯ জন খিয়ারমাহমুদপুর সীমান্তের শূন্য রেখায় অবস্থান করেছে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ভাইগড় বিজিবি ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার পিয়া আলম জানান, ভোর ৪টার দিকে ভারত থেকে ৮ জন নারী এবং একজন তৃতীয় লিঙ্গের একজন খিয়ার মাহমুদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিষয়টি বিজিবি এবং স্থানীয় জনগণ টের পেয়ে প্রতিহত করে। বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্য রেখায় অবস্থান করেছে।

অন্যদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খালিশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ৫৫/এমপি সীমান্ত পিলার বরাবর গেট দিয়ে ভারতের সিঙ্গামোড়া ৫৯ বিএসএফ সদস্যরা চারজন পুরুষ ও দুইজন নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি বিজিবির নজরে এলে তারা বাধা দেয়। 

বর্তমানে ওই ৬ জন সীমান্তের শূন্য রেখা থেকে ৩০ গজ ভারত অভ্যন্তরে অবস্থান করছে। বিষয়টি বিএসএফকে অবগত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

 

মাদক সেবন ও সাপ্লাইয়ের অপরাধে যুবকের ১৫ দিনের জেল-জরিমানা

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
মাদক সেবন ও সাপ্লাইয়ের অপরাধে যুবকের ১৫ দিনের জেল-জরিমানা

ফরিদপুরের সদরপুরে অভিযান চালিয়ে নুর ইসলাম (১৮) নামে এক ইয়াবাসেবী ও সাপ্লায়ারকে ইয়াবাসহ আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ জুলাই) রাত অনুমানিক সাড়ে ৮ টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া এ দণ্ডাদেশ ও জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত ও জরিমানাকৃত নুর ইসলাম নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামের আলামীন মাতুব্বরের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে নুর ইসলাম (১৮) নামে এক ইয়াবাসেবী ও ইয়াবা সাপ্লায়ারকে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ৪ পিস ইয়াবা পাওয়া যায়। স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ৫ ধারা মোতাবেক তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত ইয়াবা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সদরপুর থানার একদল পুলিশ সদস্য।

সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, সমাজে মাদকের বিস্তাররোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে মোট ৬ কেজি গাঁজা এবং ২৬৪ বোতল ফেনসিডিল/এসকাফ জাতীয় মাদক সিরাপ জব্দ করা হয়।

​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে গেল রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা এই বিশেষ অভিযান পরিচালনা করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে চোরাই পথে ভারত থেকে আনা ২৬৪ বোতল ফেনসিডিল/এসকাফ জাতীয় মাদক সিরাপ এবং ৬ কেজি গাঁজা। জব্দকৃত এই মাদকদ্রব্যগুলোর আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

​বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি এবং নিয়মিত মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে মহেশপুর থানা ওসি মেহেদী হাসান বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ঝিনাইদহ প্রতিনিধি
মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ছয়জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার সামন্তা সীমান্তে পুশইন চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

খালিশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে ৫৫/এমপি সীমান্ত পিলার বরাবর গেইট দিয়ে ভারতের সিঙ্গামোড়া ৫৯ বিএসএফ সদস্যরা চারজন পুরুষ ও দুইজন নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি বিজিবির নজরে এলে তারা বাধা দেয়। 

বর্তমানে ওই ৬ জন সীমান্তের শূন্য রেখা থেকে ৩০ গজ ভারত অভ্যান্তরে অবস্থান করছে। বিষয়টি বিএসএফকে অবগত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।