• ই-পেপার

মাকে হত্যা করে বাবা কারাগারে, এতিম দুই শিশুর দায়িত্ব নিল পুলিশ

জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল, তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল, তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
সংগৃহীত ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলায় দায়িত্ব পালনকালে এক পুলিশ কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য মো. ফোরকান বুড়িচং থানার অধীন দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন। ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনায় মান্নানের অভিযোগ এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর তদন্তে যায় দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল। ঘটনাস্থলে পৌঁছালে একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে কনস্টেবল ফোরকানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে সঙ্গে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

খবর পেয়ে বুড়িচং থানার ওসি লুৎফুর রহমানের নেতৃত্বে দেবপুর ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়াসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থল ঘিরে রেখে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। পরে বিস্তারিত জানানো হবে।’

বর্ষা ভেবে গ্রীষ্মে ফুটল কদম ফুল

আইয়ুব আলী, শেরপুর (বগুড়া)
বর্ষা ভেবে গ্রীষ্মে ফুটল কদম ফুল
বগুড়ার শেরপুরে বর্ষার আগেই গাছে গাছে শোভা পাচ্ছে কদম ফুল। মঙ্গলবার উপজেলার সাধুবাড়ী গ্রামের একটি বাগানে। ছবি: কালের কণ্ঠ

‘বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান’— রবীন্দ্রনাথ এই গান রচনা না করলেও এটা কারো অজানা নয় যে, ফুলটি বর্ষায় ফোটে। তবে ব্যতিক্রম দৃশ্য হাজির হয়েছে বগুড়ার শেরপুরে। ঋতু হিসেবে বর্ষা আসতে প্রায় সপ্তাহ দুই বাকি। অথচ এরই মধ্যে উপজেলার বিভিন্ন স্থানে কদমের ডালে ডালে শোভা পাচ্ছে ফুলটি। 

এদিকে, গাছে গাছে কদম ফুল ফুটতে দেখে অনেকে দৃশ্যগুলোকে বর্ষার আগমনী বার্তা হিসেবে গ্রহণ করছে। তবে কেউ কেউ রসিকতা করে এটাও বলছে, এপ্রিলে শুরু হওয়া ঘন ঘন বৃষ্টি হওয়ায় গ্রীষ্মকে বর্ষা ভেবে ভুল করে ডালে ডালে হাজির হয়েছে কদম ফুল।  

তবে যা-ই হোক, ফুলটি বর্ষাকালে ফোটে—এটি সবাই জানে। এজন্য এ ফুলকে বর্ষাদূতও বলা হয়। তাইতো শিল্পীও গেয়ে ওঠে, ‘আমি ফুল কদম ডালে ফুটেছি বর্ষাকালে’। কিন্তু গান-কবিতার এইসব কথা এখন আর পুরোপুরি মিলছে না। ছয় ঋতুর এই দেশ এখন আর নির্ধারিত সময় কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নেই। প্রাকৃতিক ঋতুবৈচিত্র্যের সীমাবদ্ধতার নিয়ম ভেঙে দেশের অনেক জায়গায় গ্রীষ্মেই ফুটেছে বর্ষার আগমনী বার্তা বহনকারী ফুল। 

বুধবার (৩ জুন) শেরপুরের শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ীসহ বেশকিছু এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কদম গাছ ছেয়ে গেছে ফুলে ফুলে। গোল, পুষ্পাধারে সরু ফুলের বিকীর্ণ বিন্যাস। তার সাদা-হলুদে মেশা মঞ্জরির সৌন্দর্যে আকৃষ্ট হয়ে শিশুরা গাছ থেকে সংগ্রহ করছে ফুল। 

উপজেলার বিভিন্ন গ্রাম ও গ্রামীণ সড়ক, খাল-বিলের তীর, শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে কদম গাছের উপস্থিতি রয়েছে। সেসব গাছের ডালে ফুটে থাকা ফুলের সমাবেশ দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি করেছে। কোনো কোনো স্থানে ভোরের আবহে ফুলগুলো আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। এর সৌন্দর্য মুগ্ধ করছে পথচারী ও প্রকৃতিপ্রেমীদের। তাই তা উপভোগ করতে অনেকে গাছের নিচে ভিড় করছে, স্মৃতিবন্দি করতে তুলছে ছবিও।

স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণত বর্ষা এলেই কদম ফুল প্রকৃতিকে ভিন্ন এক রূপ দিত। এর সৌন্দর্য মনকে প্রশান্তি দিত,  যা বছরের অন্য সময় চোখে পড়ত না। তবে এখন ঋতুর প্রকৃতি পাল্টে যাচ্ছে। এমনকি বর্ষা আসার আগেই এই ফুল ফুটছে। 

প্রকৃতিপ্রেমী গোলাম রব্বানী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে কদম গাছসহ দেশি গাছ রোপণের উদ্যোগ বাড়ানো প্রয়োজন। তার মতে, দেশি গাছপালা সংরক্ষণ করা গেলে ভবিষ্যৎ প্রজন্মও এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে।

ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর
ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পুলিশ অভিযান চালিয়ে মহিদুল খান(২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভাণ্ডারিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় সিংহখালী গ্রাম থেকে ওই মাদককারবারিকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে মজুদকৃত ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার মহিদুল পিরোজপুরের শংকরপাশ ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের শাহজাহান খানের ছেলে।

ভাণ্ডারিয়া থানার ওসি মো. জগলুল হাসান বলেন, ‘গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

বাঞ্ছারামপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বাঞ্ছারামপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ সিদ্দিকুর রহমান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও একটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার দুই সহযোগী পালিয়ে যায়।

বুধবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশের টহল টিম উপজেলার আব্দুল আজিজের বাড়ির সামনে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানোর একপর্যায়ে সিদ্দিকুর রহমান (২২) নামে এক যুবককে আটক করা হয়।

সিদ্দিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বরাইল গ্রামের আতিকুর রহমানের ছেলে। তার সঙ্গে থাকা দুই সঙ্গী অমিত (২৩) ও লিমন (১৯)।

বিষয়টি নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াসিন জানান, উদ্ধার অস্ত্র, গুলি ও মোটরসাইকেল আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারসহ পালিয়ে যাওয়া দুজনের বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

মাকে হত্যা করে বাবা কারাগারে, এতিম দুই শিশুর দায়িত্ব নিল পুলিশ | কালের কণ্ঠ