• ই-পেপার

যৌতুক না পেয়ে গৃহবধূর শরীরে সিগারেটের সেঁক

নেটওয়ার্কের সন্ধানে আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক

অনলাইন ডেস্ক
নেটওয়ার্কের সন্ধানে আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
সংগৃহীত ছবি

অনলাইনে হাজিরা দিতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নেটওয়ার্কের খোঁজে পাহাড়ের চূড়ার এক আমগাছে উঠে অবস্থান নেন এক শিক্ষক। রাঙামাটি জেলার সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী পাকুজ্জোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সোমবার (১৫ জুন) বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ছবি ছড়িয়ে পড়ে। ওই শিক্ষকের নাম মোহাম্মদ আবু তাহের।

সরকার সারা দেশে প্রাথমিক শিক্ষকদের অনলাইনে হাজিরা দেওয়ার নির্দেশনা দিয়েছে। সোমবার (১৫ জুন) থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সকাল ৯টার মধ্যে স্কুলে উপস্থিত হয়ে শিক্ষকদের হাজিরা খাতার ছবি অনলাইনে (হোয়াটসঅ্যাপ) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রেরণ করতে হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রেরণ করবেন। পর্যায়ক্রমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিদিনের তথ্য পৌঁছাবে।

সোমবার ওই শিক্ষক অনলাইনে হাজিরা দিতে গিয়ে নেটওয়ার্কের খোঁজ করতে জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে এক আমগাছের ডালে অবস্থান নিতে বাধ্য হন।

প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের জানান, অনলাইনে শিক্ষক হাজিরা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তার স্কুলটি পাহাড়ের প্রায় তিন-চার শ ফুট নিতে অবস্থিত। সকালে স্কুলে এসে ছাদ থেকে হাজিরা খাতার ছবি পাঠানোর চেষ্টা করেন, কিন্তু সেখানে নেটওয়ার্ক পাননি। পরে পাহাড়ের চূড়ায় উঠেও নেটওয়ার্ক খুঁজে পাননি। শেষ পর্যন্ত একটি আমগাছের ডালে উঠে কোনোরকম নেটওয়ার্ক পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার হোয়াটসঅ্যাপে হাজিরা খাতার ছবি পাঠান।

তিনি আরো জানান, চাকরি বাঁচাতে ঝুঁকি নিয়ে গাছে উঠতে হয়েছে, নইলে তার পরিবারের জীবনযাত্রা কঠিন হয়ে যেত।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্চয়ন চাকমা জানান, বাঘাইছড়ি উপজেলায় ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৮৮টি স্কুলের অনলাইন হাজিরা পাওয়া গেছে। ২৮টি স্কুলের ৮৩ জন শিক্ষকের অনলাইন হাজিরা পাওয়া যায়নি।

জেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি নজির আহমদ তালুকদার বলেন, ‘সমতলের শিক্ষকরা অনলাইন হাজিরা সহজে দিতে পারলেও পাহাড়ি এলাকায় এটি অনেক কঠিন। রাঙামাটি জেলার অনেক জায়গায় এখনো মোবাইল নেটওয়ার্কের পাশাপাশি বিদ্যুৎও পৌঁছায়নি।’

তিনি আরো বলেন, ‘এমনকি জেলা সদরের অনেক এলাকায়ও ঠিকমতো নেটওয়ার্ক পাওয়া যায় না।’ তাই পাহাড়ি এলাকার বিষয়টি বিশেষ বিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, জেলার ৭০৮টি স্কুলের মধ্যে প্রথম দিন (সোমবার) ৫৩৮টি স্কুলের শিক্ষক হাজিরার তথ্য পাওয়া গেছে। বাকি ১৭০টি স্কুল মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় তাদের হাজিরা পাওয়া যায়নি।

রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) কফিল উদ্দিন বলেন, আপাতত নির্দেশনা অনুযায়ী হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। যেসব এলাকা নেটওয়ার্কের আওতায় আছে, সেখান থেকে তথ্য পাওয়া যাচ্ছে। যেগুলো এসএমএসে সম্ভব, সেগুলো সংগ্রহ করা হচ্ছে। বাকি এলাকাগুলোর তালিকা ঢাকায় পাঠানো হবে এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

গোমস্তাপুর

গ্রামবাসীর সহযোগিতায় নারীকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
গ্রামবাসীর সহযোগিতায় নারীকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে রাতের আঁধারে  এক নারীকে  নৌপথে নৌকাযোগে বিএসএফ-এর পুশইনের চেষ্টা গ্রামবাসীর সহযোগিতায় প্রতিহত করেছে বিজিবি।  

সোমবার রাতে বেসামরিক মাঝিদের সহায়তায় এ চেষ্টা করে বিএসএফ বলে জানিয়েছে বিজিবি। ওই নারী সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান নেয়। গত ১২ দিনের মধ্যে গোমস্তাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে  পুশইনের  বিএসএফ’র এটি তৃতীয় চেষ্টা। বিজিবির ওই নারীকে পুশইনের চেষ্টা প্রতিরোধের একটি ভিডিও  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিজিবি জানায়, গত সোমবার রাত পৌনে ১১টার দিকে রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ২২৫/৩ আর এর নিকট দিয়ে ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের  আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা ওই নারীকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে। কিন্তু বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপের ফলে বিএসএফ’র সেই চেষ্টা ব্যর্থ হয়।

সোমবার মধ্যরাতে দায়িত্বশীল নওগাঁ ব্যাটালিয়নের(১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, বিজিবি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সীমান্তে সার্বক্ষনিক নজরদারি ও টহল অব্যহত রয়েছে। মঙ্গলবার সকাল  সাড়ে ৬টা পর্যন্ত এ ব্যাপারে আর কোন নতুন তথ্য জানা যায়নি।

প্রসঙ্গত, মাত্র দুদিন পূর্বে গত ১৩ জানুয়ারী গভীর রাতেও একই সীমান্তে দিয়ে শিশু,নারীসহ ১৫ জনকে  একই নদীপথে নৌকাযোগে পুশইনের বিজিবির চেষ্টা সীমান্তবাসীর সহায়তায় ব্যর্থ হলে ২ ঘণ্টার মাথায় তাদের ভারতে ফিরিয়ে নেয় বিএসএফ। এর আগে গত ৪ জানুয়ারি গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী সীমান্ত দিয়ে শিশু, নারীসহ ২৮ জনকে পুশইনের চেষ্টা করেও ব্যর্থ হয় বিএসএফ। টানা দুদিন সীমান্তে অবস্থানের পর গত ৬ জুন ওই ২৮ জনকে সীমান্ত থেকে ভারতে সরিয়ে নেয় বিজিবি। এর  আগে গত ৬ এপ্রিল রোকনপুর  সীমান্ত দিয়ে ২ নারীকে পুশইন করে বিএসএফ। গোমস্তাপুর সীমান্ত থেকে মালদহ নিকটে হওয়ায় এই সীমান্ত দিয়ে বিএসএফ  বারবার পুশইনের চেষ্টা করে বলে জানিয়েছেন লে.কর্নেল মাসুম।

সদরপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে জরিমানা, সরঞ্জাম জব্দ

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে জরিমানা, সরঞ্জাম জব্দ
ছবি: কালের কণ্ঠ

ফরিদপুরের সদরপুরে সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৫ জুন) বিকালের দিকে উপজেলার আকোটেরচর ইউনিয়নের আকোট বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালায় সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার অকোটেরচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরকারি খালে দীর্ঘদিন ধরে একটি চক্র ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়াসহ পরিবেশ ও স্থানীয় কৃষিজমির ওপর বিরূপ প্রভাব পড়ছিল। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। ভ্রাম্যমাণ আদালত এসময় অবৈধ বালু উত্তোলনের সরঞ্জামও জব্দ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নদী ও খালের প্রাকৃতিক প্রবাহ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

টিকটক নিয়ে কলহ, স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

নড়াইল সংবাদদাতা
টিকটক নিয়ে কলহ, স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
সংগৃহীত ছবি

নড়াইলের লোহাগড়ায় সুমনা ফেরদৌসী (৩৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী লিমন মল্লিককে (২৭) আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার উপজেলার চর দিঘলিয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে তাকে আটক করা হয়।

নিহত সুমনা ফেরদৌসী লোহাগড়া উপজেলার চর দিঘলিয়া গ্রামের ইদ্রিস মল্লিকের ছেলে লিমন মল্লিকের দ্বিতীয় স্ত্রী। সুমনার বাবার বাড়ি নারায়ণগঞ্জে।

পুলিশ ও স্থানীয়  সূত্রে জানা যায়, ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করার সময় লিমন ও সুমনার পরিচয় হয়। পরে ২০২১ সালে তাদের বিয়ে হয়। এটি ছিল লিমনের দ্বিতীয় এবং সুমনার চতুর্থ বিয়ে। বিয়ের পর সুমনাকে নিয়ে নিজ বাড়িতে চলে আসেন লিমন। তবে প্রথম স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসাকে কেন্দ্র করে পরিবারে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে লিমনের প্রথম স্ত্রী সন্তানকে নিয়ে রংপুরে চলে যান। এরপর চায়ের দোকান পরিচালনা ও কাঠ কাটার শ্রমিক হিসেবে কাজ করে সংসার চালাতেন লিমন।

পুলিশের জানায়, লিমনের অনুপস্থিতিতে সুমনা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে বিভিন্ন ভিডিও প্রকাশ করতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সোমবার সকালে টিকটক ব্যবহার ও অনলাইনে যোগাযোগ নিয়ে দুজনের মধ্যে আবারও বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে লিমনের মারধরে সুমনা আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশের দাবি। হত্যার পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

পুলিশের দাবি, ঘটনার পর লিমন স্বাভাবিকভাবে কাজে চলে যান। বিকেলে বাড়ি ফিরে নিজেই চিৎকার-চেঁচামেচি শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদনের পর পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি আত্মহত্যা নয়, বরং হত্যাকাণ্ড। পরে জিজ্ঞাসাবাদের জন্য লিমনকে থানায় নিয়ে যাওয়া হয়।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ‘আটক লিমন মল্লিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। হত্যার পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর জন্য মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

যৌতুক না পেয়ে গৃহবধূর শরীরে সিগারেটের সেঁক | কালের কণ্ঠ