• ই-পেপার

সাবেক এমপিপুত্রের মাথা থেঁতলে দিল আওয়ামী লীগকর্মীরা

কুমিল্লা

আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে কারাগারে আ. লীগ নেতা

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে কারাগারে আ. লীগ নেতা
সংগৃহীত ছবি

কুমিল্লার দেবীদ্বারে হত‍্যা ও হত‍্যাচেষ্টার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় আদালতে আত্মসমর্পণের পর দেবীদ্বারের আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সরকারকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ জুন) দুপুরে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর আমলী আদালতে হাজির হয়ে বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার ১০ নম্বর এজাহার নামীয় এবং আবুবকর হত‍্যাচেষ্টা মামলার ৭২ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে জামিনের আবেদন করেন। আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা শরীফ নিশাত শুনানি শেষে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

হত‍্যা ও হত‍্যাচেষ্টার অভিযোগে দায়ের করা পৃথক ২ মামলা আসামি মো. জসিম উদ্দিন সরকার, দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের রাজামেহার গ্রামের মৃত মোহাম্মদ আলী সরকারের ছেলে। তিনি রাজামেহার ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ও একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি বৈষম‍্যবিরোধী ছাত্র-গণঅভ্যুত্থানের থেকে আত্মগোপনে ছিলেন। 

সোমবার আদালতে হাজির হয়ে ওই হত‍্যা ও হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় জামিনের আবেদনচেয়ে আত্মসমর্পণ করলে, আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত‍্যা মামলার আসামি আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে আটকের বিষয়টি জানা নেই। আদালতে খোঁজ নিয়ে জানাব।’

সিংগাইরে স্কুলছাত্রী হত্যা : প্রধান শিক্ষকসহ আটক ৭

সিংগাইর, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
সিংগাইরে স্কুলছাত্রী হত্যা : প্রধান শিক্ষকসহ আটক ৭
সংগৃহীত ছবি

মানিকগঞ্জের সিঙ্গাইরে নিখোঁজের ছয় দিন পর মারিহা মাহি (১৪) নামে এক স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান শিক্ষকসহ সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে রবিবার (২১ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চন্দননগর এলাকায় একটি কাঠ বাগান থেকে ঝুলন্ত অবস্থায় ওই স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্কুলছাত্রীর বাড়ি সিঙ্গাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের চর লক্ষীপুর গ্রামে। সে স্থানীয় সাহরাইল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

আটকরা হলেন- উপজেলার কানাইনগর গ্রামের রাজিব (ছদ্মনাম), বোন আয়েশা আক্তার (২১), রুমা আক্তার (৩৫), শাহরাইল গ্রামের মৃত ছালাম খানের ছেলে মাসুদ হোসেন (৩৫) আবুল হোসেনের ছেলে রাসেল হোসেন (২৫), স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম (৬০) ও আইসিটি শিক্ষক ইয়াকুব মোল্লা (৩৫)।

থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ জুন উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ের মধ্যাহ্ন বিরতির সময়ে একটি শ্রেণিকক্ষে দশম শ্রেণির ছাত্র রাজিব ও অষ্টম শ্রেণির ছাত্রী মাহির আপত্তিকর আচরণের অভিযোগ ওঠে। একপর্যায়ে বিষয়টি সর্বমহলে জানাজানি হয়। পরে স্কুলের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সত্যতা ভিত্তিতে গত ১৫ জুন ওই দুই শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে মুচলেকা নেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এর পর উভয় শিক্ষার্থীকে বাধ্যতামুলক স্থানান্তর সনদ (টিসি) দেওয়া হয়।

টিসি দেওয়ার পর রাজিব বাড়িতে ফিরলেও মাহি আর বাসায় ফেরেনি। এর পর থেকেই নিখোঁজ ছিল সে। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি পরিবার। এঘটনায় নিখোঁজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়।

রবিবার (২২ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার চন্দননগর কবরস্থানের পাশে একটি কাঠ বাগানে তার অর্ধগলিত খণ্ডিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। নিচেই পড়েছিল তার ব্যবহৃত স্কুল ব্যাগ ও জুতা। মরদেহের ওপরের অংশ একটি গাছের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল এবং কোমরের নিচের অংশ মাটিতে পড়ে ছিল। এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিখোঁজ স্কুলছাত্রী মাহির বলে সনাক্ত করেন তার পরিবারের সদস্যরা। খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ  হাসপাতালের মর্গে পাঠায় থানা পুলিশ।

থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ‘নিহত স্কুলছাত্রীর একটি অংশ ঝুলন্ত অবস্থায় ছিল এবং বাকি অংশ নিচে পড়ে ছিল। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নিহত ছাত্রীর মা কামরুন্নাহার। তাদের মধ্যে জিজ্ঞাসাবাদ করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সাতজনকে আটক করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘তাদের কাছ থেকে ঘটনার রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। তাদের মধ্যে কেউ নিরাপদ হলে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হবে।’

লক্ষ্মীপুরে কর মেলা, পরিশোধে মিলবে ১০ শতাংশ ছাড়

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে কর মেলা, পরিশোধে মিলবে ১০ শতাংশ ছাড়
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরে ৪ দিনব্যাপী পৌর হোল্ডিং কর মেলার আয়োজন করা হয়েছে। এতে বকেয়া ও চলতি কর পরিশোধ করলেই মিলবে ১০ শতাংশ ছাড়। 

সোমবার (২২ জুন) দুপুরে জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান পৌরসভা কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও লক্ষ্মীপুর পৌর প্রশাসক সম্রাট খীসা। 

সহকারী কর আদায়কারক (ভারপ্রাপ্ত) সাইফুল্লাহ বলেন, বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মেলায় হোল্ডিং কর সংগ্রহ করা হবে। মেলায় এসে কর পরিশোধ করলেই ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।

পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, ‘পৌর কর মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এ মেলা চলবে। পৌরবাসীদের দ্রুত কর পরিশোধের আহ্বান জানাই। কর পরিশোধে মিলবে বিশেষ সুবিধা। আসুন পৌর কর পরিশোধ করুন এবং পৌরসভার উন্নয়নে অংশীদার হোন।’ 


 

দীঘিনালায় যুবলীগের ২ নেতা আটক

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
দীঘিনালায় যুবলীগের ২ নেতা আটক
সংগৃহীত ছবি

খাগড়াছড়ির দীঘিনালায় নিষিদ্ধ যুবলীগের ২ নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার (২২ জুন) রাতে তাদের আটক করে সোমবার (২২ জুন) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আটকরা হলেন- মেরুং ইউনিয়ন যুবলীগের সহসভাপতি, ছোটমেরুং বাজার এলাকার ৩ নম্বর কলোনির মৃত চান মিয়ার ছেলে মো. আব্দুল হান্নান (৪৫) এবং মেরুং ইউনিয়ন দক্ষিণ শাখার সহসভাপতি হাজাছড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ (৩০)। দুজনকেই নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

দীঘিনালা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গত বছরের ৩ ফেব্রুয়ারি দীঘিনালা থানায় দায়ের করা একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সাবেক এমপিপুত্রের মাথা থেঁতলে দিল আওয়ামী লীগকর্মীরা | কালের কণ্ঠ