• ই-পেপার

খুলনায় ঘুমন্ত স্ত্রীর পাশে স্বামী খুন

লাকসামে পলাতক আসামি গ্রেপ্তার

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসামে পলাতক আসামি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

কুমিল্লার লাকসামে একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. দেলোয়ার হোসেন (৪১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তাকে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

গ্রেপ্তার ওই যুবক উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন গ্রামের মো. রুহুল আমিনের ছেলে। লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী ওই আসামিকে গ্রেপ্তার এবং কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ২০২২ সালের একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। অনেক বছর ধরে ওই যুবক পালিয়ে থাকার পর অবশেষে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত পৌনে ৩টায় পৌরশহরের দৌলতগঞ্জ বাজারের ব্যাংক রোড থেকে তাকে গ্রেপ্তার করে।

লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী বলেন, ‘মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই। এ ক্ষেত্রে পুলিশের জিরো টলারেন্স ঘোষণা রয়েছে।’

লাকসামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

কুমিল্লার লাকসামে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. দেলোয়ার হোসেন (৪১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবক উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন গ্রামের  মো রুহুল আমিনের ছেলে। 

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তাকে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী  কামরুন্নাহার লাইলী ওই আসামীকে গ্রেপ্তার এবং কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মো. দেলোয়ার হোসেন ২০২২ সালের একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। দীর্ঘ বছর ধরে ওই যুবক পালিয়ে থাকার পর অবশেষে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত পৌনে ৩টায় পৌরশহরের দৌলতগঞ্জ বাজারের ব্যাংক রোড থেকে তাকে গ্রেপ্তার করেন।

এই ব্যাপারে লাকসাম থানার ভারপ্রাপ্ত (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, যুবককে কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই। এ ক্ষেত্রে পুলিশ জিরো টলারেন্স ঘোষণা রয়েছে।

পাহাড়ের মাটি কাটতে গিয়ে কিশোরের মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
পাহাড়ের মাটি কাটতে গিয়ে কিশোরের মৃত্যু
ছবি: কালের কণ্ঠ

চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ের মাটি কাটতে গিয়ে মো. সায়েম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোহেল রানা নামে আরও এক কিশোর আহত হয়েছেন। বুধবার (১৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা গ্রামের বড়থলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সায়েম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া গ্রামের মৃত বশর আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে সায়েম টিলার পাদদেশে একটি জায়গা ক্রয় করে। সেখানে বসতভিটার মাটি ভরাটের জন্য কয়েকদিন ধরে ঘরের পাশের টিলা থেকে নিজেই মাটি কাটছিল। বুধবার রাতেও মাটি কাটার সময় হঠাৎ টিলার একটি বড় অংশ ধসে পড়ে। এতে সায়েম ও তার পাশে থাকা সোহেল রানা মাটির নিচে চাপা পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় লোকজন প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল রানা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

নিহতের মা ছালেহা বেগম বলেন, স্বামীর মৃত্যুর পর অনেক কষ্টে ছেলে-মেয়েকে নিয়ে নতুন করে জীবন শুরু করেছিলাম। কিন্তু একমাত্র ছেলেকেও হারিয়ে এখন আমি দিশেহারা হয়ে পড়েছি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানায়, সায়েম নামে এক কিশোর মারা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুব‌কের

আঞ্চলিক প্রতিনিধি, পাবনা
পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুব‌কের
প্রতীকী ছবি

পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাৎ হোসেন (৪০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে উদ্ধার করতে গিয়ে আক্তার নামে এক কাপড় ব্যবসায়ী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে দেবোত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ব্যক্তি দেবোত্তরের চাঁদভা ইউনিয়নের কদমডেঙা গ্রামের জব্বার আলীর ছেলে। তিনি দেবোত্তর বাজারের আকুল স্টোরের কর্মচারী ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের আল আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের ছাদের ওপর জমে থাকা বৃষ্টির পানি নিচে অবস্থিত আকুল স্টোরের ওপর পড়ছিল। এ পানি পড়া ঠেকানোর জন্য শাহাদাৎ ছাদে ওঠেন। এ সময়  পা পিছলে নিচে থাকা বৈদ্যুতিক তারের ওপর পড়ে যান এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পর তাকে উদ্ধারের চেষ্টা করলে ওই বাজারের কাপড়ের দোকানি আক্তারও বিদ্যুতের সংস্পর্শে এসে আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাহাদাতের মরদেহ উদ্ধার করেন। আহত আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

আটঘরিয়া ফায়ার স্টেশনের লিডার মোস্তাফিজুর রহমান বলেন, ‘পানি পড়া ঠেকাতে ছাদে উঠে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন। মৃত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয় বাজার কমিটি ও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আটঘরিয়া থানার ওসি মো. নাজমুল হক বলেন, ‘মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।’