• ই-পেপার

আরবি পড়তে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, ইমাম গ্রেপ্তার

চট্টগ্রামে ‘গ্রাফিতি’ মোছা নিয়ে বিএনপি-এনসিপি উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ‘গ্রাফিতি’ মোছা নিয়ে বিএনপি-এনসিপি উত্তেজনা

চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত কোনো গ্রাফিতি মোছা নিয়ে এনসিপি চট্টগ্রাম মহানগর এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এই সময় পুলিশ এসে দুই পক্ষকে নিবৃত করে।

রবিবার (১৭ মে) রাত ১১টার দিকে টাইগারপাস এলাকায় সিটি করপোরেশন অফিসের রাস্তায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রামের ওয়াসা থেকে টাইগারপাস পর্যন্ত ফ্লাইওভারের বিভিন্ন পিলারে থাকা জুলাই গ্রাফিতি মুছে ফেলা হয়। এর প্রতিবাদে চট্টগ্রাম মহানগর এনসিপির পক্ষ থেকে রবিবার রাতে জুলাই গ্রাফিতি আকার কর্মসূচি দেন। তারা ৭টা থেকে বিভিন্ন গ্রাফিতি করেন।

এরপর রাতে সিটি করপোরেশন যাওয়ার সড়কে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাতকে দায়ী করে শাহাদাত ডাক্তার জুলাইয়ের গাদ্দারসহ বিভিন্ন লেখা লেখেন। এরপর ছাত্রদলসহ বিএনপির স্থানীয় নেতারা এসে তার প্রতিবাদ করে বিক্ষোভ করেন। এরপর লেখাগুলো মুছে দেন। এই নিয়ে দুই পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দেন। পরে পুলিশ এসে দুই পক্ষের মাঝে দাড়ালে উভয়পক্ষ সরে যায়।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, বড় ধরনের কোনো সমস্যা হয়নি। বর্তমানে এখান থেকে উভয়পক্ষ সরে গেছে। পরিস্থিত স্বাভাবিক আছে।

এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে পাঠানোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীর কোথাও জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার কোনো নির্দেশনা দেননি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে জুলাই আন্দোলনের গ্রাফিতি অপসারণ নিয়ে যে আলোচনা চলছে সে প্রেক্ষাপটে গণমাধ্যমকে প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য জানান মেয়র। 

এ বিষয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রীন, হেলদি সিটি হিসেবে রূপান্তরের লক্ষ্য বাস্তবায়নে তিনি বরাবরই নগরীর সৌন্দর্যবর্ধন, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহ দিয়ে আসছেন। কোনো শিল্পকর্ম, শিক্ষামূলক বা সামাজিক সচেতনতামূলক গ্রাফিতি অপসারণের জন্য সিটি মেয়রের পক্ষ থেকে আলাদা কোনো নির্দেশ প্রদান করা হয়নি। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতির মতো স্মৃতিবিজড়িত গুরুত্বপূর্ণ বিষয় তো মোটেও নয়।

এছাড়া, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনো বিভাগ বা শাখা গ্রাফিতি মোছার কার্যক্রম গ্রহণ করেনি। তাই এ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ দম্পতি আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ দম্পতি আটক
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ছয় কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ মে) দুপুরে উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন জেলার আখাউড়া উপজেলার রাজাপুর (পূর্বপাড়া) গ্রামের মইন উদ্দিনের ছেলে মো. রুবেল এবং তার স্ত্রী রহিমা আক্তার।

পুলিশ জানায়, মোটরসাইকেলযোগে গাঁজা পরিবহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক রুবেলের বিরুদ্ধে ১৩টি এবং রহিমা আক্তারের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

টেন ইলেভেন-লেদার ইতালিয়ানের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
টেন ইলেভেন-লেদার ইতালিয়ানের পুরস্কার বিতরণ
ময়মনসিংহে টেন ইলেভেন ও লেদার ইতালিয়ানের পুরস্কার বিতরণ।

ময়মনসিংহ নগরীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টেন ইলেভেন ও লেদার ইতালিয়ানের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৫টায় নগরীর রাম বাবু রোড এলাকার ‘এস এস নর্থ ভ্যালি’র নিচতলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ক্রেতাদের হাতে আকর্ষণীয় সব পুরস্কার তুলে দেন আয়োজকেরা। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে একটি এফজেড মোটরসাইকেল দেওয়া হয়। এ ছাড়া দ্বিতীয় পুরস্কার হিসেবে ওয়ালটন ফ্রিজ, তৃতীয় পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি, চতুর্থ পুরস্কার মাইক্রোওয়েভ ওভেন এবং পঞ্চম পুরস্কার হিসেবে একটি ভিভো স্মার্টফোন তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে।

বিশেষ আকর্ষণ হিসেবে ষষ্ঠ থেকে দশম স্থান অর্জনকারী বিজয়ীদের প্রত্যেককে দেওয়া হয় ৫ হাজার টাকার গিফট কার্ড। এমন অভিনব আয়োজন উপস্থিত অতিথি ও ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ও উৎসাহের সৃষ্টি করে।

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টেন ইলেভেন ও লেদার ইতালিয়া তাদের সব ধরনের পণ্যের ওপর বিশেষ ১০ শতাংশ ছাড় দিচ্ছে। ক্রেতাদের জন্য এই অফারটি বাড়তি আনন্দ ও ঈদ উপহার হিসেবে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে টেন ইলেভেন ও লেদার ইতালিয়ানের মহাব্যবস্থাপক (জিএম), সহকারী মহাব্যবস্থাপক (এজিএম), স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী এবং বিপুলসংখ্যক ক্রেতা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি বেশ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, মদ ও ইয়াবাসহ আটক ৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, মদ ও ইয়াবাসহ আটক ৩
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসব অভিযানে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রবিবার (১৭ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার সাব্বির আলম সুজন জানান, শনিবার রাত ১১টার দিকে টেকনাফ উপজেলার কেরুণতলী এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালায়। এসময় একটি সন্দেহজনক সিএনজি তল্লাশি করে ৪৭ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। একইসঙ্গে পাচারকাজে ব্যবহৃত সিএনজি ও একজন মাদক কারবারিকে আটক করা হয়।

এদিকে রবিবার সকালে ও বিকালে টেকনাফের হলবনিয়া ও মাথাভাঙ্গা এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে দুটিতে সন্দেহভাজন ইজিবাইক তল্লাশি করে ১২৭ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় পাচারকাজে ব্যবহৃত দুটি ইজিবাইকসহ আরো দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

অপরদিকে একইদিন দুপুরের দিকে সাবরাং নয়াপাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী গোপন সংবাদের ভিত্তিতে একটি ডিঙি নৌকায় অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঝাউবনের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড কর্মকর্তা জানান, জব্দকৃত মাদকদ্রব্য, পাচারকাজে ব্যবহৃত যানবাহন এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরবি পড়তে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, ইমাম গ্রেপ্তার | কালের কণ্ঠ