• ই-পেপার

ঈশ্বরগঞ্জ ও গৌরীপুরের ৩১৭ বিদ্যালয়ে বায়োমেট্রিক যন্ত্র ক্রয়

অগ্রিম ভাউচার নিয়ে চাপা ক্ষোভ প্রধান শিক্ষকদের

রামগড়ে বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ২

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
রামগড়ে বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ২
সংগৃহীত ছবি

খাগড়াছড়ির রামগড়ে গভীর রাতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর আরেকটি বাসের ধাক্কায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনার কয়েক ঘণ্টা পর আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, উদ্ধার হওয়া ব্যক্তি দুর্ঘটনায় জড়িত বাসের চালক ছিলেন। 

রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের চাষীনগর এলাকায় জালিয়াপাড়া-রামগড় সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত শাহ আলমের (৩৬) বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার শান্তিনগর এলাকায়। আহত ব্যক্তিরা হলেন জোনায়েদ (২৫) ও রুবেল কর্মকার (৩৯)। আহতদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাসের চাকা বিকট শব্দে ফেটে যায়। পরে বাসটি সড়কের এক পাশে থামিয়ে চাকা পরিবর্তনের কাজ চলছিল। এ সময় কয়েকজন যাত্রী বাস থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ অবস্থায় জালিয়াপাড়া দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি এসি বাসের খোলা ডালার আঘাতে শাহআলম গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় আরো দুজন আহত হন।

খবর পেয়ে নাকাপা পুলিশ ক্যাম্প ও রামগড় থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে সোমবার ভোরে জালিয়াপাড়া-রামগড় সড়কের নাকাপা বাজার এলাকার একটি যাত্রী ছাউনির সামনে রব শেখ নামে আরো এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রী ছাউনির সামনে পড়ে থাকা ব্যক্তির ব্যাগে থাকা ড্রাইভিং লাইসেন্সের তথ্য অনুযায়ী তার নাম রব শেখ। তার বাড়ি পাবনা জেলায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি শ্যামলী পরিবহনের চালক ছিলেন। দুর্ঘটনার পর পালানোর সময় স্ট্রোক করে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

নাকাপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কাউছার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম বলেন, ‘দুর্ঘটনায় জড়িত শ্যামলী পরিবহন ও শান্তি পরিবহনের দুটি বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

খুলনায় ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
খুলনায় ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনার কয়রায় ঘরে ঢুকে ভবতোষ মৃধা (৪০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় তার স্ত্রীকেও কুপিয়ে জখম করা হয়েছে। রবিবার (১৭) রাত ১টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ভবতোষ মৃধা মহেশ্বরীপুর গ্রামের যশো মৃধার ছেলে। গিলাবাড়ি বাজারে তার ওষুধের দোকান রয়েছে।

বিস্তারিত আসছে...

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, নিহত বেড়ে ৩

নিজস্ব প্রতিবেদক
সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, নিহত বেড়ে ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে কাওসার (৩০) নামে দগ্ধ আরো ১ জন মারা গেছেন। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে।

আজ সোমবার (১৮ মে) কাওসার মারা যান বলে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। 

এর আগে গত ১৩ মে দুপুরের খাবার খাওয়ার সময় পাওয়ার প্ল্যান্টের ক্যান্টিনে বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন দগ্ধ হয়। দগ্ধরা হলেন নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শংকর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)। 

মোট দগ্ধ ১২ জনের মধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল ৬ জনকে। চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হলো। বাকিরা চিকিৎসাধীন।

‘এমপি হয়েও ৭ দিন ধরে ডিআইজিকে পাচ্ছি না, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী’

অনলাইন ডেস্ক
‘এমপি হয়েও ৭ দিন ধরে ডিআইজিকে পাচ্ছি না, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী’
ফাইল ছবি

পুলিশের উপমহাপদির্শককে (ডিআইজি) ফোনকল ও মেসেজ দেওয়ার সাত দিন পরেও প্রতিউত্তর না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এমপি। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এক বক্তব্য ভাইরাল হয়েছে।

রবিবার (১৮ মে) ফেসবুকে কুমিল্লা-১০ আসনের বিএনপির এমপি মোবাশ্বের ভূঁইয়া লেখেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিশ্চয় অফিস আদেশ আছে এমপিকে পাত্তা না দেওয়ার জন্য। তা না হলে এমন তো হওয়ার কথা ছিল না, একজন কর্মকর্তাকে ফায়ার সার্ভিস বিষয়ে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলে বসলেন, “আপনার নির্বাচনী এলাকার আমার কিছু সিনিয়র অফিসার আছেন– তাদের কথাও তো মাঝে মাঝে শুনতে হয়।” আমি অবাক হয়ে ভদ্রলোককে প্রশ্ন করলাম, “তারা কি আপনার কাছে এমপির থেকে বড় হয়ে গেলো?” প্রতিউত্তরে ভদ্রলোক যে নামটা উচ্চারণ করলেন সেই সাবেক কর্মকর্তা ২০০৮ সালে নৌকা মার্কার নির্বাচন করেছেন, ২০২৬ সালে এসে জামায়াতে ইসলামীর পক্ষে ধানের শীষের প্রার্থীর পরাজয় নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা করেছেন।’

‘তেমনি চট্টগ্রামের ডিআইজি মহোদয়কে আমার নিজের মোবাইল নম্বর থেকে মেসেজ দিয়েছি, এমনকি কল করেছি; সাত দিন অতিবাহিত হয়ে গেল, ভদ্রলোক উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি। আমার জনগণের কল্যাণের জন্য কাজ করতে গিয়ে নিজেকে অনেক ছোট হতে হয়। তথাপিও আপনাদের জন্য, এলাকার উন্নয়নের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। কারণ আপনারা আপনাদের ভোট দিয়ে আমাকে মহান সংসদে পাঠিয়েছেন। আমি আপনাদের কাছে ঋণী।’

ফেসবুকের এ বক্তব্যের বিষয়ে এমপি মোবাশ্বের বলেন, ‘আমি ফায়ার সার্ভিসের বিষয়ে কথা বলতে ফায়ার সার্ভিসের পিডি যুগ্মসচিব সারোয়ার হোসেনকে কল দিয়েছিলাম। তিনি আসবেন আসবেন বলে আর আসলেন না। হঠাৎ একদিন তিনি বললেন, “আপনার নির্বাচনী এলাকার আমার কিছু সিনিয়র অফিসার আছে, তাদের কথাও তো মাঝে মাঝে শুনতে হয়।” আমি বললাম, “কে সেই কর্মকর্তা?” তিনি বললেন, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাবেক পিএস তালেব আলীর কথা। আমি বললাম, তিনি কি এমপির থেকে বেশি?’ 

তিনি আরো বলেন, ‘আমি বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। আমার এলাকার ফায়ার সার্ভিসের বিষয়ে ওই কর্মকর্তা আওয়ামী লীগ আমলের দোসরদের কথা শুনবে? এ কেমন কথা? আমার এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে। আমি বিষয়টি তাদের জানিয়েছি। আমি তাদের কাছে দায়বদ্ধ। তাদের উন্নয়নে কারা বাধা দিচ্ছে জানালাম।’ 

ডিআইজির বিষয়ে তিনি বলেন, “আমি ডিআইজি সাহেবকে ঢাকায় দেখে কথা বলেছিলাম। বললাম, ‘আমার নির্বাচনী এলাকা তো আপনারই রেঞ্জের। আমার এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আপনার সাহায্য প্রয়োজন।’ তারপর তাকে কল দিয়েছি। মেসেজ দিয়েছি। সাত দিন পার হলেও তিনি প্রতিউত্তর করেননি। সাধারণ একজন মানুষ সহযোগিতা চাইলে কী হবে সেটি ভাবছি। তারপরও আমি মনে করি তিনি ব্যস্ত ছিলেন। ফ্রি থাকলে হয়তো কোনোদিন কল দেবেন।” 

এ বিষয়ে জানতে চট্টগ্রাম চেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানকে বিকাল ৫টা ৫৮ মিনিটে দুবার ও ৬টা ৩৫ মিনিটে একবার কল দেওয়া হলেও রিসিভ না করায় বিষয়টি সম্পর্কে তার বক্তব্য পাওয়া যায়নি। 

অগ্রিম ভাউচার নিয়ে চাপা ক্ষোভ প্রধান শিক্ষকদের | কালের কণ্ঠ