দেশের অন্যতম আন্ত বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬-এর প্রথম রাউন্ডের ম্যাচসূচি শনিবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের দল, যাদের মধ্যে নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ১৬টি ম্যাচ। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগামী ২৮, ২৯ ও ৩০ জুন এসব ম্যাচ অনুষ্ঠিত হবে।
এ টুর্নামেন্ট উপলক্ষে ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ট্যুর, জার্সি রিভিল ও ট্রফি ট্যুর আয়োজন করা হয়, যার মধ্য দিয়ে প্রতিযোগিতাটি নিয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। শনিবার ম্যাচসূচি উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রচারণার যেমন সমাপ্তি ঘটল, তেমনই শুরু হল মূল লড়াইয়ের প্রথম ধাপ।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকার প্রাইজমানি, রানার্সআপ পাবে ২ লাখ টাকা এবং দুই সেমিফাইনালিস্ট দল পাবে ১ লাখ টাকা করে। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার হবে জিটিভিতে, ফলে সারাদেশের দর্শকরাও উপভোগ করতে পারবেন এই ক্যাম্পাস ফুটসালের উন্মাদনা।
ম্যাচসূচি উন্মোচন অনুষ্ঠানে লটারির মাধ্যমে প্রথম রাউন্ডের প্রতিপক্ষ ঠিক করা হয়। জারে রাখা ৩২টি দলের নাম থেকে পর্যায়ক্রমে দুটি করে নাম তুলে একটি করে ম্যাচ ঠিক করা হয়। আর তা স্ক্রিন ও বোর্ডে প্রদর্শনও করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিনিধি, টুর্নামেন্ট কর্মকর্তা, ম্যাচ অফিসিয়াল এবং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর টিম ক্যাপ্টেন ও প্রতিনিধিরা।
অনুষ্ঠান শেষে আয়োজিত হয় প্রশ্নোত্তর পর্ব, যেখানে দলগুলো ম্যাচসূচি, নিয়মকানুন ও পরবর্তী প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের কাছে জানতে চান। পরে তারা দলভিত্তিক ও যৌথ গ্রুপ ফটোসেশনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-র প্রতিনিধি, টুর্নামেন্ট কর্মকর্তা, ম্যাচ অফিসিয়াল এবং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর টিম ক্যাপ্টেন ও প্রতিনিধিরা। অনুষ্ঠান শেষে আয়োজিত হয় প্রশ্নোত্তর পর্ব, যেখানে দলগুলো ম্যাচ সূচি, নিয়মকানুন ও পরবর্তী প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের কাছে জানতে চান। পরে দলভিত্তিক ও যৌথ গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।






